ই-পেপার সোমবার, ১০ আগস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩

হবিগঞ্জে লরি-ট্রাক-অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে ২ জন নিহত

আমার বার্তা অনলাইন:
০৯ আগস্ট ২০২৬, ১৭:৩৪

হবিগঞ্জের মাধবপুরে তেলবাহী লরি, বালুবাহী ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। রোববার (৯ আগস্ট) দুপুর দেড়টার দিকে উপজেলার বেজুরা সেতু এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—মাধবপুর উপজেলার রতনপুর গ্রামের রিপন মিয়া (২৭) এবং পশ্চিম মাধবপুর এলাকার নাসির উদ্দিনের ছেলে আবুল খায়ের (৫০)।

পুলিশ সূত্রে জানা যায়, দুপুর ১টা ৩০ মিনিটের দিকে বেজুরা সেতুর ওপর তেলবাহী লরি ও বালুবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের পর নিয়ন্ত্রণ হারিয়ে বালুবাহী ট্রাকটি পাশ দিয়ে যাওয়া একটি সিএনজিচালিত অটোরিকশার ওপর আছড়ে পড়ে। এতে বালুবাহী ট্রাকে থাকা হেল্পার রিপন মিয়া ও অটোরিকশার যাত্রী আবুল খায়ের ঘটনাস্থলেই নিহত হন।

খবর পেয়ে মাধবপুর থানা পুলিশ, শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত যানবাহন থেকে হতাহতদের উদ্ধার করেন। পরে তাদের স্থানীয় হাসপাতালে পাঠানো হয়।

দুর্ঘটনার পর সিলেট-ঢাকা মহাসড়কে যান চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। এতে মহাসড়কের উভয় পাশে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দুর্ঘটনাকবলিত যানবাহন সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।

বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করে শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান বলেন,তেলবাহী লরি, বালুবাহী ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। নিহতদের মরদেহ মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। তাদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। দুর্ঘটনাকবলিত যানবাহনগুলো জব্দ করা হয়েছে। পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আমার বার্তা/এমই

বিএনপি ক্ষমতায় এলে জাতীয় পার্টি-জামায়াত করেন, উন্নয়ন পাবেন কীভাবে

রংপুরের মানুষ রাজনৈতিক বাস্তবতা না বুঝে বারবার ভিন্ন দলকে সমর্থন করায় পিছিয়ে রয়েছে বলে মন্তব্য

শাপলা চত্বর হত্যাকাণ্ডের বিচার হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

শাপলা চত্বর হত্যাকাণ্ডের বিচার হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, এ ঘটনায় তদন্ত

টঙ্গীতে সাদপন্থিদের ইজতেমার অনুমতি না দেওয়াসহ ৯ দফা দাবি হেফাজতের

ভারতের মাওলানা সাদ সাহেবের বাংলাদেশে প্রবেশের নিষেধাজ্ঞা বহাল রাখা এবং টঙ্গী ময়দানে সাদপন্থিদের ইজতেমা আয়োজনের

আমাদের নেতা মানবিক, কোনো বৈষম্য হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, আমাদের নেতা বাংলাদেশের মানবিক নেতা, গরিবের নেতা, এ দেশের উন্নয়নের নেতা।
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এসএসসির ফল প্রকাশ: বিদেশের কেন্দ্রে পাসের হার ৮৮.০৬ শতাংশ

এসএসসি-সমমানের ফল: পাসের হারে শীর্ষে ঢাকা ৭১.৬৩ শতাংশ

সৌদি আরবে অগ্নিকাণ্ডে বাংলাদেশি ১৭ জনের মৃত্যু

বিদ্যুৎ সংকট চরমে, লোডশেডিং ছাড়াল ৩৬০০ মেগাওয়াট

এসএসসি পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ

১০ আগস্ট ঘটে যাওয়া নানান ঘটনা

বিএনপি ক্ষমতায় এলে জাতীয় পার্টি-জামায়াত করেন, উন্নয়ন পাবেন কীভাবে

রাষ্ট্রপতির শপথ গ্রহণ অনুষ্ঠান পরিচালনায় ৬ কমিটি গঠন

জাতীয় ফুটবলারদের ‘ক্ষ্যাপ’ নিয়ে বাফুফে সভাপতির হুঁশিয়ারি

পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর বৈঠক

পুলিশে থাকা ‘গুপ্ত-ফ্যাসিস্টের দোসররা’ বাহিনীর মনোবল ক্ষতিগ্রস্ত করছে

ডেঙ্গুতে ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৬৭২ জন: স্বাস্থ্য অধিদপ্তর

আদিবাসী নারী-শিশুর প্রতি সহিংসতা বন্ধে কার্যকর পদক্ষেপের দাবি

মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি পদে চূড়ান্ত মনোনয়ন দিচ্ছে বিএনপি

শাপলা চত্বর হত্যাকাণ্ডের বিচার হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

দেশ গঠনে আলেম-ওলামাদের সঙ্গে নিয়ে কাজ করতে চাই: প্রধানমন্ত্রী

টঙ্গীতে সাদপন্থিদের ইজতেমার অনুমতি না দেওয়াসহ ৯ দফা দাবি হেফাজতের

চলতি অর্থবছরে ৪১ লাখ মাকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে: প্রধানমন্ত্রী

আমাদের নেতা মানবিক, কোনো বৈষম্য হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

জাতীয় বৃক্ষমেলায় ১৬ লাখ চারা বিক্রি, পরম মমতায় রোপণের অনুরোধ মন্ত্রীর