ই-পেপার সোমবার, ১০ আগস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩

মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি পদে চূড়ান্ত মনোনয়ন দিচ্ছে বিএনপি

আমার বার্তা অনলাইন:
০৯ আগস্ট ২০২৬, ১৮:৩৭
বিএনপির মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাষ্ট্রপতি হিসেবে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে মনোনয়ন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন দলটির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (৯ আগস্ট) বিএনপির এক জ্যেষ্ঠ নেতা এ তথ্য জানিয়েছেন।

ওই নেতা বলেন, মির্জা ফখরুলের নাম চূড়ান্তের বিষয়টি মোটামুটি নিশ্চিত করেছেন দলীয় চেয়ারম্যান।

বিএনপির আরও কয়েকজন জ্যেষ্ঠ নেতা জানিয়েছেন, প্রার্থী চূড়ান্ত করার সিদ্ধান্ত এককভাবে তারেক রহমানের ওপর নির্ভর করছে এবং তারা আনুষ্ঠানিকভাবে তার সিদ্ধান্তের কথা জানেন না। তবে প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠ একজন নেতা নিশ্চিত করেছেন, ফখরুলকে রাষ্ট্রপতি পদে নির্বাচিত করা হয়েছে।

এর মধ্যেই রাষ্ট্রপতি নির্বাচনের আনুষ্ঠানিক প্রস্তুতি শুরু করেছে বিএনপি। রোববার সকালে নির্বাচন কমিশন থেকে দুটি মনোনয়নপত্র সংগ্রহ করেছে দলটি।

বিএনপির ভাইস চেয়ারম্যান ও জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি এবং সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের প্রধান কার্যালয়ে রিটার্নিং কর্মকর্তার দপ্তর থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন।

এর আগে বিএনপির জাতীয় স্থায়ী কমিটি দলীয় রাষ্ট্রপতি প্রার্থী বাছাইয়ের দায়িত্ব তারেক রহমানকে দেয়। জাতীয় সংসদে বিএনপির সংখ্যাগরিষ্ঠতা থাকায় দলটির মনোনীত প্রার্থীর রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার সম্ভাবনাই সবচেয়ে বেশি।

নির্বাচন কমিশন আগামী ২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ নির্ধারণ করেছে। প্রয়োজন হলে ওই দিন জাতীয় সংসদে দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ হবে।

তবে মির্জা ফখরুল একমাত্র বৈধ প্রার্থী হলে সংসদে ভোটের প্রয়োজন হবে না। সে ক্ষেত্রে তাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাষ্ট্রপতি ঘোষণা করা হতে পারে। - সূত্র: এশিয়া পোস্ট।

আমার বার্তা/এমই

বিদ্যুৎ সংকট চরমে, লোডশেডিং ছাড়াল ৩৬০০ মেগাওয়াট

গত কয়েকদিন বাংলাদেশে লোডশেডিং পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারন করেছে। এরইমধ্যে ভারত থেকে বিদ্যুৎ আমদানি

রাষ্ট্রপতির শপথ গ্রহণ অনুষ্ঠান পরিচালনায় ৬ কমিটি গঠন

নতুন রাষ্ট্রপতির শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠান সুচারু ও সফলভাবে পরিচালনার লক্ষ্যে উপলক্ষে ছয়টি কমিটি গঠন

পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর বৈঠক

পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। রোববার (৯

পুলিশে থাকা ‘গুপ্ত-ফ্যাসিস্টের দোসররা’ বাহিনীর মনোবল ক্ষতিগ্রস্ত করছে

পুলিশ বাহিনীর ভেতরে ও বাইরে ঘাপটি মেরে থাকা ‘গুপ্ত ও ফ্যাসিস্টদের দোসররা’ দেশ-বিদেশে অবস্থানরত বিভিন্ন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এসএসসির ফল প্রকাশ: বিদেশের কেন্দ্রে পাসের হার ৮৮.০৬ শতাংশ

এসএসসি-সমমানের ফল: পাসের হারে শীর্ষে ঢাকা ৭১.৬৩ শতাংশ

সৌদি আরবে অগ্নিকাণ্ডে বাংলাদেশি ১৭ জনের মৃত্যু

বিদ্যুৎ সংকট চরমে, লোডশেডিং ছাড়াল ৩৬০০ মেগাওয়াট

এসএসসি পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ

১০ আগস্ট ঘটে যাওয়া নানান ঘটনা

বিএনপি ক্ষমতায় এলে জাতীয় পার্টি-জামায়াত করেন, উন্নয়ন পাবেন কীভাবে

রাষ্ট্রপতির শপথ গ্রহণ অনুষ্ঠান পরিচালনায় ৬ কমিটি গঠন

জাতীয় ফুটবলারদের ‘ক্ষ্যাপ’ নিয়ে বাফুফে সভাপতির হুঁশিয়ারি

পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর বৈঠক

পুলিশে থাকা ‘গুপ্ত-ফ্যাসিস্টের দোসররা’ বাহিনীর মনোবল ক্ষতিগ্রস্ত করছে

ডেঙ্গুতে ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৬৭২ জন: স্বাস্থ্য অধিদপ্তর

আদিবাসী নারী-শিশুর প্রতি সহিংসতা বন্ধে কার্যকর পদক্ষেপের দাবি

মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি পদে চূড়ান্ত মনোনয়ন দিচ্ছে বিএনপি

শাপলা চত্বর হত্যাকাণ্ডের বিচার হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

দেশ গঠনে আলেম-ওলামাদের সঙ্গে নিয়ে কাজ করতে চাই: প্রধানমন্ত্রী

টঙ্গীতে সাদপন্থিদের ইজতেমার অনুমতি না দেওয়াসহ ৯ দফা দাবি হেফাজতের

চলতি অর্থবছরে ৪১ লাখ মাকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে: প্রধানমন্ত্রী

আমাদের নেতা মানবিক, কোনো বৈষম্য হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

জাতীয় বৃক্ষমেলায় ১৬ লাখ চারা বিক্রি, পরম মমতায় রোপণের অনুরোধ মন্ত্রীর