ই-পেপার সোমবার, ১০ আগস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩

সৌদি আরবে অগ্নিকাণ্ডে বাংলাদেশি ১৭ জনের মৃত্যু

আমার বার্তা অনলাইন:
১০ আগস্ট ২০২৬, ১০:৪৩

সৌদি আরবে রিয়াদের খোরদাম শহরের একটি সোফা তৈরির কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় ১৭ বাংলাদেশি শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ১২ জন নওগাঁর আত্রাই উপজেলার বিভিন্ন গ্রামের বাসিন্দা। বাকি ৫ জন নাটরের নলডাঙ্গা উপজেলার।

এ ঘটনায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

রোববার (৯ আগস্ট) সৌদি আরবের স্থানীয় সময় ১টা ৩০ মিনিট (বাংলাদেশ সময় সাড়ে ৩টার দিকে) কারখানায় আগুন লাগে।

কারখানাটিতে কর্মরত বর্তমানে ছুটিতে থাকা বাংলাদেশি শ্রমিক আত্রাই উপজেলার মোহনঘোষ গ্রামের জহুরুল ইসলাম তাদের মৃত্যুর বিষয়টি স্থানীয় গণমাধ্যকে নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, ১৭ জন বাংলাদেরশির মধ্যে ১২ জন নওগাঁ আত্রাই উপজেলার গন্ডগোহালি, ডুবাই, বৈঠাখালি, খনজোর, পারকসুন্দা, দিঘিরপাড়ের। বাকি পাঁচজন পাশের নাটোর জেলার নলডাঙ্গা থানার খাজুরা গ্রামের বাসিন্দা বলে জানিয়েছেন স্থানীয়রা।

নিহতদের মধ্যে নওগাঁর ১২ জনের মধ্যে কালিকাপুর ইউনিয়নের গন্ডগোহালি গ্রামের মহুন প্রামাণিক, সুমন প্রামাণিক, তাদের পিতা: গুফফার প্রামাণিক; একই গ্রামের রুবেল হোসেন, পিতা: জাননার; কলি প্রামাণিক, পিতা: ফজলু; সাহাগোলা ইউনিয়নের উদনপৈ গ্রামের ফরিদ শেখ, পিতা: ময়েন শেখ; বিশা ইউনিয়নের ডুবাই গ্রামের সুমন, পিতা: মৃত বাদল; হাসিবুল হসান শুভ, পিতা: চঞ্চল; একই ইউনিয়নের বড়সাঁটা গ্রামের সুমন, পিতা: মৃত রুহুল; পাচুপুর ইউনিয়নের পারকসুন্দা গ্রামের জলিল, পিতা: জালাল কানা। বাকি তিনজনের নাম-পরিচয় এখনো পাওয়া যায়নি।

এ বিষয়ে জানতে চাইলে নওগাঁর জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ সাইফুল ইসলাম রাতে বলেন, আগুন লাগার তথ্য পেয়েছি। তবে কোন উপজেলার কতজন, সে বিষয়ে জানার চেষ্টা চলছে। আগামীকাল সকালে বিষয়টি বিস্তারিত জানানো যাবে।

রাশিয়ায় নতুন ৫০ হাজার সেনা পাঠাচ্ছে উত্তর কোরিয়া, দাবি জেলেনস্কির

ইউক্রেন যুদ্ধে রুশ বাহিনীর পক্ষে লড়াই করতে রাশিয়ায় অন্তত ৫০ হাজারেরও বেশি নতুন সেনা পাঠাচ্ছে

মার্কিন ভিসা নিয়ে দুঃসংবাদ, আসছে নতুন নিয়ম

যুক্তরাষ্ট্রের অভিবাসন আইনে পরিবর্তন আসতে যাচ্ছে। বর্তমানে এইচ-১বি ভিসাধারীরা চাকরি হারানোর পর নতুন চাকরি খোঁজার

সৌদির দুই অঞ্চলে বিস্ফোরণ, আরামকো তেল ও জুবাইল গ্যাস স্থাপনায় আগুন

সৌদি আরবের জুবাইল অঞ্চলে বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে। একই সময় আঞ্চলিক বিভিন্ন সূত্র জানিয়েছে,

হরমুজ প্রণালি খুলে দিতে যুক্তরাষ্ট্রকে ৬ শর্ত দিলো ইরান

হরমুজ প্রণালি আবার খুলে দিতে যুক্তরাষ্ট্রকে বেশ কয়েকটি কঠোর শর্ত দিয়েছে ইরান। দেশটির জাতীয় নিরাপত্তা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাসের হার ও জিপিএ-৫—দুই ক্ষেত্রেই এগিয়ে ছাত্রীরা

এমপিওভুক্তদের নতুন শর্তের বেড়াজালে আইনগত অধিকার থেকে বঞ্চিত করা যাবে না

রাশিয়ায় নতুন ৫০ হাজার সেনা পাঠাচ্ছে উত্তর কোরিয়া, দাবি জেলেনস্কির

দাখিলে পাসের হার ৫৫.৪৯ শতাংশ, জিপিএ-৫ পেলো ৬ হাজার ১৭৬ জন

এসএসসি ও সমমান পরীক্ষার ফল: কোন বোর্ডে পাসের হার কত

মন খুলে গান গাওয়া যায়, নাম্বার দেওয়া যায় না: শিক্ষামন্ত্রী

কারিগরি বোর্ডে পাসের হার ৫৮.২০ শতাংশ, জিপিএ-৫ পেল ৩৯৫১ জন

পাঁচ বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হার চট্টগ্রামে, বেড়েছে অকৃতকার্য

চট্টগ্রাম ও বরগুনায় কোস্ট গার্ডের জনসচেতনতামূলক কার্যক্রম

দৈনিক খোলা বাজার পত্রিকার সম্পাদক এর বাবা আলহাজ্ব সামশুল হক-এর ১৩তম মৃত্যুবার্ষিকী আজ : নিজ বাসভবনে দোয়ার আয়োজন

ফেল করা শিক্ষার্থীদেরদের খাতা পুনঃপরীক্ষণের বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী

এসএসসির ফল প্রকাশ : ৩১২ প্রতিষ্ঠানে কেউ পাস করেনি

এসএসসির ফল প্রকাশ: বিদেশের কেন্দ্রে পাসের হার ৮৮.০৬ শতাংশ

এসএসসি-সমমানের ফল: পাসের হারে শীর্ষে ঢাকা ৭১.৬৩ শতাংশ

সৌদি আরবে অগ্নিকাণ্ডে বাংলাদেশি ১৭ জনের মৃত্যু

বিদ্যুৎ সংকট চরমে, লোডশেডিং ছাড়াল ৩৬০০ মেগাওয়াট

এসএসসি পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ

১০ আগস্ট ঘটে যাওয়া নানান ঘটনা

বিএনপি ক্ষমতায় এলে জাতীয় পার্টি-জামায়াত করেন, উন্নয়ন পাবেন কীভাবে

রাষ্ট্রপতির শপথ গ্রহণ অনুষ্ঠান পরিচালনায় ৬ কমিটি গঠন