ই-পেপার সোমবার, ৩১ আগস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩

আমাদের জন্য ঘোর অন্ধকার অপেক্ষা করছে: শাহাদাত হোসেন সেলিম

আমার বার্তা অনলাইন
৩১ আগস্ট ২০২৬, ১২:৪৭

‘প্রশাসনের একটি প্রভাবশালী অংশ এই সরকারকে ব্যর্থ প্রমাণ করার জন্য মরিয়া হয়ে উঠেছে। এখনই যদি এই দায়িত্বজ্ঞানহীন চক্রটিকে চিহ্নিত করে কঠোর ব্যবস্থা গ্রহণ করা না হয়, তবে সামনে আমাদের জন্য ঘোর অন্ধকার অপেক্ষা করছে।’

গতকাল রোববার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এ কথা লিখেছেন লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনের বিএনপির সংসদ সদস্য শাহাদাত হোসেন সেলিম। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট ও জনদুর্ভোগের বিষয়ে তিনি এই পোস্ট দেন।

ফেসবুক পোস্টে শাহাদাত হোসেন সেলিম লেখেন, ‘গত শুক্রবার রাত থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা থেকে নারায়ণগঞ্জের আষাড়িয়ারচর পর্যন্ত টানা ৩২ ঘণ্টার এক তীব্র যানজটে স্থবির হয়ে পড়ে পথঘাট। এতে সাধারণ যাত্রীরা এক অবর্ণনীয় ও সীমাহীন দুর্ভোগের শিকার হন। এই দীর্ঘ যানজটে অ্যাম্বুলেন্সে আটকা পড়ে রোগীর মৃত্যুর ঘটনা ঘটে, আর সময়মতো পৌঁছাতে না পেরে অনেক প্রবাসী মিস করেন তাঁদের নির্ধারিত উড়োজাহাজ।’

এই দুর্ভোগের কারণ অনুসন্ধানে জাতীয় সংসদের হুইপ এ বি এম আশরাফ উদ্দিন নিজান কুমিল্লা ও নারায়ণগঞ্জের জেলা প্রশাসক, পুলিশ সুপার এবং হাইওয়ে পুলিশ ও সড়ক বিভাগের কর্মকর্তাদের সঙ্গে ভার্চ্যুয়াল সভা করেন বলে জানান শাহাদাত হোসেন সেলিম। তিনি বলেন, ‘হুইপ মহোদয়ের পাশে বসে পুরো মিটিংটি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করার সুযোগ আমার হয়েছিল। কিন্তু অত্যন্ত বিস্ময় ও চরম হতাশার সঙ্গে লক্ষ্য করলাম—এত বড় একটি ঘটনা ও মানুষের অসীম দুর্ভোগের পরও দায়িত্বশীল কর্মকর্তাদের মধ্যে বিন্দুমাত্র অনুশোচনা বা দায়বদ্ধতা ছিল না।’

এই পরিস্থিতি দেখে কুমিল্লা, চাঁদপুর ও ব্রাহ্মণবাড়িয়া জেলার উন্নয়ন সমন্বয়ের দায়িত্বপ্রাপ্ত হুইপ এ বি এম আশরাফ উদ্দিন নিজান চরম ক্ষোভ ও বিরক্তি প্রকাশ করেন বলে উল্লেখ করেছেন শাহাদাত হোসেন সেলিম। সেলিম লেখেন, ‘তিনি (হুইপ) মন্তব্য করেন, সেতু সংস্কারের আগে আগাম গণবিজ্ঞপ্তি জারি করে সাধারণ মানুষকে অবহিত করা অত্যন্ত জরুরি ছিল। সংবাদপত্র, টিভি স্ক্রল এবং সামাজিক যোগাযোগমাধ্যমে আগে থেকে প্রচার চালানো হলে যাত্রীরা বিকল্প পথ ব্যবহার করতে পারতেন এবং এই ভয়াবহ পরিস্থিতি এড়ানো যেত।’

ফেসবুক পোস্টে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সমন্বয়হীনতা ও জবাবদিহি না থাকা উদ্বেগজনক বলে মন্তব্য করেন শাহাদত হোসেন সেলিম। তিনি লেখেন, ‘জনদুর্ভোগ সৃষ্টি ও চরম দায়িত্বহীনতার অপরাধে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে কালবিলম্ব না করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নেওয়া এখন সময়ের দাবি।’

শাহাদাত হোসেন সেলিম বাংলাদেশ এলডিপির চেয়ারম্যান ছিলেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে নিজ দল বিলুপ্ত করে বিএনপিতে যোগ দেন তিনি। গত আগস্টেও এক ফেসবুক পোস্টে শাহাদাত হোসেন সেলিম লিখেছিলেন, ‘প্রশাসনের রন্ধ্রে রন্ধ্রে এখনো পতিত স্বৈরাচারের দোসররা ওত পেতে বসে আছে। তারা সরকারের প্রতিটি উন্নয়ন কর্মকাণ্ডে পদে পদে বাধা সৃষ্টি করছে। আমাদের সব প্রচেষ্টাকে স্থবির করে দেওয়ার অপচেষ্টা চালাচ্ছে।’

ফেসবুক পোস্টের বিষয়ে জানতে চাইলে সংসদ সদস্য শাহাদাত হোসেন সেলিম প্রথম আলোকে বলেন, ‘প্রশাসনের কিছু কর্মকর্তা সরকারকে ব্যর্থ করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছেন। সরকারকে সতর্ক করতেই আমি বারবার বিষয়টি প্রকাশ্যে তুলে ধরছি। এখন সরকারের উচিত এসব অভিযোগকে গুরুত্ব দিয়ে সংশ্লিষ্টদের জবাবদিহির আওতায় আনা।’

আমার বার্তা /জেএইচ

ময়মনসিংহের ত্রিশালে ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত

ময়মনসিংহের ত্রিশালে ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় সিএনজিচালকসহ আহত

হঠাৎ পরিদর্শনে গিয়ে অফিসে কর্মকর্তাদের না পেয়ে ভূমি প্রতিমন্ত্রীর ক্ষোভ

নারায়ণগঞ্জ সদর ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে গিয়ে দায়িত্বরত কর্মকর্তাদের সকাল ৯টায় অফিসে না পেয়ে ক্ষোভ

চট্টগ্রামে যৌথ অভিযানে ইয়াবা-অস্ত্রসহ মাদক কারবারি গ্রেপ্তার

চট্টগ্রামের বিচ্ছিন্ন দ্বীপউপজেলা সন্দ্বীপে কোস্টগার্ড ও পুলিশের যৌথ অভিযানে ৪৪৫ পিস ইয়াবা এবং দেশীয় অস্ত্রসহ

গজরিয়ায় শিক্ষিকাকে মারপিট অভিযোগে শিক্ষার্থী, শিক্ষকদের বিক্ষোভ

মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার বাউশিয়া ইউনিয়নের মধ্যবাউশিয়া আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষিকা জান্নাতুল ইসলামকে মারপিটের অভিযোগে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩ উপ কমিশনারকে দেওয়া হল অতিরিক্ত দায়িত্ব, ৩ কমিশনারের দপ্তর বদল

দোকানে মাংস বিক্রি করতে হলে পরীক্ষিত সিল থাকতে হবে: ডিএসসিসি প্রশাসক

কুড়িগ্রাম, গাইবান্ধা ও রংপুরে মাঠ প্রশাসনের সমন্বয় বাড়ানোর নির্দেশ

সমাজসেবা অধিদপ্তরের ৪ কর্মকর্তার অনিয়মের অভিযোগে তদন্ত কমিটি গঠন

ময়মনসিংহের ত্রিশালে ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত

মক্কায় তৃতীয় হিজরির কোরআনের বিরল পাণ্ডুলিপি প্রদর্শনী

বাংলাদেশকে ২৪ লাখ ডলারের চিকিৎসা সরঞ্জাম দিচ্ছে যুক্তরাষ্ট্র

হঠাৎ পরিদর্শনে গিয়ে অফিসে কর্মকর্তাদের না পেয়ে ভূমি প্রতিমন্ত্রীর ক্ষোভ

সালমান এফ রহমানের পক্ষে লড়তে এক বিদেশি আইনজীবীর আবেদন

আমাদের জন্য ঘোর অন্ধকার অপেক্ষা করছে: শাহাদাত হোসেন সেলিম

রাজধানীর মিরপুরে রাজউকের মোবাইল কোর্টের নির্দেশনা অমান্য করে পুনরায় নকশা বহির্ভূত ভবন নির্মাণ

শিশু আছিয়া হত্যা ও ধর্ষণ : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল

আমাদের বাঁচান ভাই, দম বন্ধ হয়ে আসছে: মৃত্যুর আগে স্পেন প্রবাসী আলিফ

দুদকের মহাপরিচালক হলেন নাজমুল আলম

চট্টগ্রামে যৌথ অভিযানে ইয়াবা-অস্ত্রসহ মাদক কারবারি গ্রেপ্তার

শাহজালালে যাত্রীর ব্যাগেজ থেকে ৬২৫ কার্টন সিগারেট জব্দ

দেশের বাজারে স্বর্ণের দামে পতন, ভরিতে কমলো ৪ হাজার ৭২৩ টাকা

হ্যাটট্রিক জয়ের পর রিয়ালকে সতর্ক করলেন মরিনিয়ো

র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান

বাংলাদেশ ব্যাংকের নিট মুনাফা ২৬ হাজার কোটি টাকা, ৬ মাসের বোনাস পাচ্ছেন কর্মকর্তারা