ই-পেপার সোমবার, ৩১ আগস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩

ময়মনসিংহের ত্রিশালে ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত

আমার বার্তা অনলাইন
৩১ আগস্ট ২০২৬, ১৩:৩৩

ময়মনসিংহের ত্রিশালে ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় সিএনজিচালকসহ আহত হয়েছেন চারজন। সোমবার (৩১ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে ত্রিশাল-বালিপাড়া সড়কে এ ঘটনা ঘটে।

ত্রিশাল থানা ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, সোমবার সকাল সাড়ে ৮টার দিকে ত্রিশাল-বালিপাড়া সড়কের ঠাকুরবাড়ি মোড়সংলগ্ন এলাকায় বালিপাড়াগামী ট্রাক ও ত্রিশালগামী সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সিএনজির দুই যাত্রী—অজ্ঞাতনামা এক পুরুষ (৩৫) ও এক নারী (৪০)—নিহত হন। এ ঘটনায় সিএনজিচালকসহ চারজন আহত হন।

আহতদের এলাকাবাসী প্রথমে ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

আহতরা হলেন—সিএনজিচালক ফয়জুল (৩৪), রুবেল (৩০), হৃদয় (২২) ও নাবিল (২২)। তাদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় ফয়জুল ও রুবেলকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ত্রিশাল থানার এসআই রেজাউল করিম জানান, লাশ দুটি উদ্ধার করা হয়েছে। এ ঘটনার পর ট্রাকচালক পলাতক রয়েছেন।

আমার বার্তা /জেএইচ

হঠাৎ পরিদর্শনে গিয়ে অফিসে কর্মকর্তাদের না পেয়ে ভূমি প্রতিমন্ত্রীর ক্ষোভ

নারায়ণগঞ্জ সদর ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে গিয়ে দায়িত্বরত কর্মকর্তাদের সকাল ৯টায় অফিসে না পেয়ে ক্ষোভ

আমাদের জন্য ঘোর অন্ধকার অপেক্ষা করছে: শাহাদাত হোসেন সেলিম

‘প্রশাসনের একটি প্রভাবশালী অংশ এই সরকারকে ব্যর্থ প্রমাণ করার জন্য মরিয়া হয়ে উঠেছে। এখনই যদি

চট্টগ্রামে যৌথ অভিযানে ইয়াবা-অস্ত্রসহ মাদক কারবারি গ্রেপ্তার

চট্টগ্রামের বিচ্ছিন্ন দ্বীপউপজেলা সন্দ্বীপে কোস্টগার্ড ও পুলিশের যৌথ অভিযানে ৪৪৫ পিস ইয়াবা এবং দেশীয় অস্ত্রসহ

গজরিয়ায় শিক্ষিকাকে মারপিট অভিযোগে শিক্ষার্থী, শিক্ষকদের বিক্ষোভ

মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার বাউশিয়া ইউনিয়নের মধ্যবাউশিয়া আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষিকা জান্নাতুল ইসলামকে মারপিটের অভিযোগে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩ উপ কমিশনারকে দেওয়া হল অতিরিক্ত দায়িত্ব, ৩ কমিশনারের দপ্তর বদল

দোকানে মাংস বিক্রি করতে হলে পরীক্ষিত সিল থাকতে হবে: ডিএসসিসি প্রশাসক

কুড়িগ্রাম, গাইবান্ধা ও রংপুরে মাঠ প্রশাসনের সমন্বয় বাড়ানোর নির্দেশ

সমাজসেবা অধিদপ্তরের ৪ কর্মকর্তার অনিয়মের অভিযোগে তদন্ত কমিটি গঠন

ময়মনসিংহের ত্রিশালে ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত

মক্কায় তৃতীয় হিজরির কোরআনের বিরল পাণ্ডুলিপি প্রদর্শনী

বাংলাদেশকে ২৪ লাখ ডলারের চিকিৎসা সরঞ্জাম দিচ্ছে যুক্তরাষ্ট্র

হঠাৎ পরিদর্শনে গিয়ে অফিসে কর্মকর্তাদের না পেয়ে ভূমি প্রতিমন্ত্রীর ক্ষোভ

সালমান এফ রহমানের পক্ষে লড়তে এক বিদেশি আইনজীবীর আবেদন

আমাদের জন্য ঘোর অন্ধকার অপেক্ষা করছে: শাহাদাত হোসেন সেলিম

রাজধানীর মিরপুরে রাজউকের মোবাইল কোর্টের নির্দেশনা অমান্য করে পুনরায় নকশা বহির্ভূত ভবন নির্মাণ

শিশু আছিয়া হত্যা ও ধর্ষণ : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল

আমাদের বাঁচান ভাই, দম বন্ধ হয়ে আসছে: মৃত্যুর আগে স্পেন প্রবাসী আলিফ

দুদকের মহাপরিচালক হলেন নাজমুল আলম

চট্টগ্রামে যৌথ অভিযানে ইয়াবা-অস্ত্রসহ মাদক কারবারি গ্রেপ্তার

শাহজালালে যাত্রীর ব্যাগেজ থেকে ৬২৫ কার্টন সিগারেট জব্দ

দেশের বাজারে স্বর্ণের দামে পতন, ভরিতে কমলো ৪ হাজার ৭২৩ টাকা

হ্যাটট্রিক জয়ের পর রিয়ালকে সতর্ক করলেন মরিনিয়ো

র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান

বাংলাদেশ ব্যাংকের নিট মুনাফা ২৬ হাজার কোটি টাকা, ৬ মাসের বোনাস পাচ্ছেন কর্মকর্তারা