ই-পেপার মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩

আগৈলঝাড়া আওয়ামী লীগ নেতা রইচ সেরনিয়াবাত গ্রেফতার

বরিশাল প্রতিনিধি
১৪ সেপ্টেম্বর ২০২৬, ১৯:৩৬

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বরিশালের আগৈলঝাড়া উপজেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক এবং জেলা শাখার সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাতকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে উপজেলার সেরাল গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে তাকে একটি মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত বরিশালের আগৈলঝাড়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের উপজেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক এবং জেলা শাখার সদস্য।

রইচ সেরনিয়াবাতের স্ত্রী এলিনা জাহিন পুতুল জানান, বিকেল তিনটার দিকে আগৈলঝাড়া থানার ওসি বাড়িতে এসে কথা বলার জন্য তার অসুস্থ স্বামীকে ডেকে নিয়ে যায়। পরে কোনো মামলা ছাড়াই তাকে (রইচ সেরনিয়াবাত) গ্রেফতার করে থানায় নিয়ে যাওয়া হয়।

পাবনায় আবু সাইয়িদের পক্ষে যাচাই-বাছাইতে গিয়ে ২ আ.লীগ নেতা গ্রেফতার

তিনি আরও জানান, ওই দিন বিকেলে ‘নাটকীয়’ মামলায় গ্রেফতার দেখিয়ে তার অসুস্থ স্বামীকে আদালতে পাঠানো হয়েছে।

এলিনা জাহিন বলেন, আমার স্বামী দীর্ঘদিন থেকে হৃদরোগসহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন। এছাড়া তার বিরুদ্ধে কোনো মামলাও নেই। তারপরেও শুধু আওয়ামী লীগকে ভালোবাসার অপরাধে মামলা ছাড়াই পুলিশ আমার অসুস্থ স্বামীকে গ্রেফতার করেছে।

আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদ খান জানান, কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের নেতা আব্দুর রইচ সেরনিয়াবাতকে সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে সোর্পদ করা হয়েছে।

পূবাইলে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত

যুবসমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রেখে খেলাধুলামুখী করা এবং স্থানীয় পর্যায় থেকে প্রতিভাবান খেলোয়াড়

জামায়াত নেতার কয়লার ভাটা গুঁড়িয়ে দিল নড়াইল প্রশাসন

পরিবেশ অধিদপ্তর ও নড়াইল জেলা প্রশাসন জামায়াত নেতা হাসিবুর মোল্যার সেই অবৈধ কয়লা তৈরির ভাটায়

কসবায় ৭০০ গ্রাম গাঁজা ও ১৩.৪ লিটার ভারতীয় মদসহ গ্রেপ্তার ১

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৭০০ গ্রাম গাঁজা ও ১৩ লিটার ৪০০ মিলিলিটার

পাকশীতে ট্রলার দুর্ঘটনা : দুই দিন পর নদীতে ভেসে উঠল ছাত্রদল নেতার মরদেহ

পাবনার ঈশ্বরদীতে পদ্মা নদীতে ট্রলার দুর্ঘটনার দুই দিন পর রাকিবুজ্জামান রকি (৩০) নামের নিখোঁজ ছাত্রদল
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মুসলমানদের এআই দক্ষতা বাড়াতে হবে : মালয়েশিয়ার প্রধানমন্ত্রী

আগৈলঝাড়া আওয়ামী লীগ নেতা রইচ সেরনিয়াবাত গ্রেফতার

সুন্নাহ পালন করে নবীজির প্রতি ভালোবাসা প্রকাশ করতে হবে : হেফাজত নেতা

সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পার্বত্যমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

পূবাইলে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত

জামায়াত নেতার কয়লার ভাটা গুঁড়িয়ে দিল নড়াইল প্রশাসন

ভুয়া পরোয়ানায় হয়রানি বন্ধে ডেটাবেজ যাচাইয়ের নির্দেশ হাইকোর্টের

ঢাকার দুই সিটিতে জামায়াতের মেয়র প্রার্থী ঘোষণা

মঙ্গলবার থেকে শিল্পে গ্যাসের সরবরাহ আগের অবস্থায় ফিরবে: প্রধানমন্ত্রী

ঢাকার প্রবেশপথে তল্লাশি জোরদার হবে : ডিএমপি কমিশনার

গবেষকের কৃতিত্ব ছিনিয়ে নিল এআই?

নবীজির জীবনাদর্শের চেতনা সবসময় জাগ্রত রাখতে হবে : জবি উপাচার্য 

ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তির রেকর্ড

বজ্রপাতে প্রাণহানি কমাতে সম্মিলিত প্রচেষ্টা ও উদ্যোগ জরুরি

ডিজিটাল প্রতারণার তথ্য নিয়ে দেশে চালু হলো অনলাইন মানচিত্র

ইস্তেখারা সালাতের হুকুম ও নিয়ম

নারী অধিকার রাজনৈতিক হাতিয়ার তবু অধিকার প্রতিষ্ঠা হয়নি : ইসলামী আন্দোলন

রাশিয়ার ডিজেল শোধনাগারে হামলা থামান : জেলেনস্কিকে ট্রাম্প

বিজিবিতে সিপাহী পদে চাকরি

তামিলনাড়ুতে মুসলিম ছাত্রীদের শিক্ষা খরচ দেবে থালাপতি সরকার