ই-পেপার মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩

ডিজিটাল প্রতারণার তথ্য নিয়ে দেশে চালু হলো অনলাইন মানচিত্র

অভিযোগ, তথ্য ও প্রবণতা বিশ্লেষণে প্রযুক্তিনির্ভর নতুন উদ্যোগ
নিজস্ব প্রতিবেদক:
১৪ সেপ্টেম্বর ২০২৬, ১৭:৫৬

মোবাইল আর্থিক সেবা, সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মের ব্যবহার বাড়ার সঙ্গে সঙ্গে দেশে বাড়ছে নানা ধরনের ডিজিটাল প্রতারণার ঝুঁকি। কখনো ভুয়া চাকরির বিজ্ঞাপন, কখনো পুরস্কার জেতার প্রলোভন, আবার কখনো ফিশিং লিংকের মাধ্যমে প্রতারিত হচ্ছেন সাধারণ মানুষ।

এসব প্রতারণার ধরন ও প্রবণতা সম্পর্কে মানুষকে সচেতন করতে দেশে চালু হয়েছে ‘বাংলাদেশ ডিজিটাল প্রতারণা মানচিত্র’ নামে একটি অনলাইন প্ল্যাটফর্ম।

প্রযুক্তি প্রতিষ্ঠান টার্গেট আইটির উদ্যোগে তৈরি প্ল্যাটফর্মটিতে ডিজিটাল প্রতারণা-সংক্রান্ত তথ্য ও অভিযোগ সংগ্রহের পাশাপাশি সেগুলো বিশ্লেষণ করে মানচিত্রভিত্তিকভাবে উপস্থাপনের ব্যবস্থা রাখা হয়েছে।

প্ল্যাটফর্মটির ড্যাশবোর্ডে দেশের বিভিন্ন এলাকার ডিজিটাল প্রতারণাসংক্রান্ত তথ্য ও প্রবণতা মানচিত্রের মাধ্যমে তুলে ধরার সুবিধা রয়েছে। একই সঙ্গে বিভিন্ন ধরনের প্রতারণার তথ্য, সাম্প্রতিক রিপোর্ট, ক্যাটাগরিভিত্তিক তথ্য এবং প্রবণতা বিশ্লেষণের জন্য পৃথক বিভাগ রাখা হয়েছে।

উদ্যোক্তারা বলছেন, ডিজিটাল প্রতারণার ঘটনা অনেক সময় বিচ্ছিন্নভাবে সামনে আসে। ফলে একই ধরনের প্রতারণা দেশের অন্য কোনো এলাকায় ঘটছে কি না কিংবা একই কৌশল ব্যবহার করে একাধিক মানুষকে প্রতারিত করা হচ্ছে কি না-সে বিষয়ে সাধারণ মানুষের স্পষ্ট ধারণা থাকে না।

এ সমস্যা বিবেচনায় নিয়ে তথ্যগুলো একটি প্ল্যাটফর্মে সংগ্রহ ও বিশ্লেষণের উদ্যোগ নেওয়া হয়েছে। একই ধরনের প্রতারণা নিয়ে একাধিক তথ্য বা রিপোর্ট পাওয়া গেলে সেগুলোর ধরন ও প্রবণতা বিশ্লেষণ করে সম্ভাব্য ঝুঁকি সম্পর্কে ধারণা দেওয়ার সুযোগ রাখা হয়েছে।

প্ল্যাটফর্মটির মাধ্যমে ব্যবহারকারীরা মোবাইল আর্থিক সেবাসংক্রান্ত প্রতারণা, ভুয়া চাকরির বিজ্ঞাপন, পুরস্কার বা উপহারের ফাঁদ, ফিশিং লিংকসহ বিভিন্ন ধরনের অনলাইন ও ডিজিটাল প্রতারণার তথ্য জমা দিতে পারবেন।

তবে ব্যবহারকারীদের দেওয়া কোনো অভিযোগ সরাসরি চূড়ান্ত সত্য হিসেবে প্রকাশ করা হবে না। জমা দেওয়া তথ্য ও প্রাসঙ্গিক প্রমাণ নির্ধারিত যাচাই প্রক্রিয়ার মাধ্যমে পর্যালোচনার পর তা তথ্যভিত্তিকভাবে উপস্থাপনের পরিকল্পনা রয়েছে।

উদ্যোগটির মূল উদ্দেশ্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে অপরাধী হিসেবে ঘোষণা করা নয়। বরং ডিজিটাল প্রতারণার ধরন, কৌশল ও প্রবণতা সম্পর্কে একটি সামগ্রিক চিত্র তুলে ধরে সাধারণ মানুষকে সচেতন করাই এ প্ল্যাটফর্মের প্রধান লক্ষ্য।

ওয়েবসাইটটির ড্যাশবোর্ডে প্রতারণার বিভিন্ন ক্যাটাগরি, অঞ্চলভিত্তিক তথ্য, সাম্প্রতিক রিপোর্ট এবং প্রবণতা বিশ্লেষণের ব্যবস্থা রাখা হয়েছে। এর মাধ্যমে ভবিষ্যতে দেশের কোন অঞ্চলে কী ধরনের ডিজিটাল প্রতারণার তথ্য বেশি পাওয়া যাচ্ছে কিংবা কোন ধরনের প্রতারণা নিয়ে মানুষ বেশি অভিযোগ করছেন-সে বিষয়ে একটি সামগ্রিক ধারণা পাওয়া সম্ভব হতে পারে।

সংশ্লিষ্টদের আশা, তথ্য যাচাই ও দায়িত্বশীল উপস্থাপনার মাধ্যমে ‘বাংলাদেশ ডিজিটাল প্রতারণা মানচিত্র’ দেশের ডিজিটাল নিরাপত্তা ও জনসচেতনতা তৈরিতে কার্যকর ভূমিকা রাখবে।

বর্তমানে প্ল্যাটফর্মটি চালু হয়েছে এবং সাধারণ ব্যবহারকারীরা ডিজিটাল প্রতারণাসংক্রান্ত তথ্য ও অভিযোগ জমা দিতে পারবেন।

বাংলাদেশ ডিজিটাল প্রতারণা মানচিত্র প্ল্যাটফর্মটি দেখতে ও বিস্তারিত জানতে ভিজিট করুন

গবেষকের কৃতিত্ব ছিনিয়ে নিল এআই?

এআই’র আধিপত্য নাকি মানুষের সাধনা; এই দ্বন্দ্বে গণিত জগতে এখন বইছে বড় ঝড়। তাত্ত্বিক গণিতের

পদ্মা আর গুজরাটের ইলিশের পার্থক্য বুঝবেন যেভাবে

বাঙালি আর ইলিশ এ যেন এক অবিচ্ছেদ্য ভালোবাসা। যেকোনো বাঙালি উৎসবে এই পদ্মার ইলিশের কোনো

গেম নির্মাতাদের জন্য নতুন সুবিধা চালু করছে রোবলক্স

গেম নির্মাতাদের জন্য নতুন কয়েকটি সুবিধা চালু করছে অনলাইন গেমিং প্ল্যাটফর্ম রোবলক্স। এর ফলে নির্মাতারা

আইফোন ১৮ প্রোর ক্যামেরায় চমক, বেড়েছে দাম

আইফোন ১৮ প্রো সিরিজ উন্মোচন করেছে অ্যাপল। নতুন আইফোন ১৮ প্রো ও আইফোন ১৮ প্রো
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মুসলমানদের এআই দক্ষতা বাড়াতে হবে : মালয়েশিয়ার প্রধানমন্ত্রী

আগৈলঝাড়া আওয়ামী লীগ নেতা রইচ সেরনিয়াবাত গ্রেফতার

সুন্নাহ পালন করে নবীজির প্রতি ভালোবাসা প্রকাশ করতে হবে : হেফাজত নেতা

সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পার্বত্যমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

পূবাইলে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত

জামায়াত নেতার কয়লার ভাটা গুঁড়িয়ে দিল নড়াইল প্রশাসন

ভুয়া পরোয়ানায় হয়রানি বন্ধে ডেটাবেজ যাচাইয়ের নির্দেশ হাইকোর্টের

ঢাকার দুই সিটিতে জামায়াতের মেয়র প্রার্থী ঘোষণা

মঙ্গলবার থেকে শিল্পে গ্যাসের সরবরাহ আগের অবস্থায় ফিরবে: প্রধানমন্ত্রী

ঢাকার প্রবেশপথে তল্লাশি জোরদার হবে : ডিএমপি কমিশনার

গবেষকের কৃতিত্ব ছিনিয়ে নিল এআই?

নবীজির জীবনাদর্শের চেতনা সবসময় জাগ্রত রাখতে হবে : জবি উপাচার্য 

ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তির রেকর্ড

বজ্রপাতে প্রাণহানি কমাতে সম্মিলিত প্রচেষ্টা ও উদ্যোগ জরুরি

ডিজিটাল প্রতারণার তথ্য নিয়ে দেশে চালু হলো অনলাইন মানচিত্র

ইস্তেখারা সালাতের হুকুম ও নিয়ম

নারী অধিকার রাজনৈতিক হাতিয়ার তবু অধিকার প্রতিষ্ঠা হয়নি : ইসলামী আন্দোলন

রাশিয়ার ডিজেল শোধনাগারে হামলা থামান : জেলেনস্কিকে ট্রাম্প

বিজিবিতে সিপাহী পদে চাকরি

তামিলনাড়ুতে মুসলিম ছাত্রীদের শিক্ষা খরচ দেবে থালাপতি সরকার