ই-পেপার সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

লালমনিরহাটে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে ৩ জন নিহত

আমার বার্তা অনলাইন:
২৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৪

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারীতে ট্রাক অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত সাতজন যাত্রী। সোমবার (২৮ সেপ্টেম্বর) সকালে বুড়িমারী লালমনিরহাট মহাসড়কে উপজেলার বুড়িমারী ইউনিয়নের ঘুন্টি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানান, বুড়িমারী স্থলবন্দর থেকে ছেড়ে আসা যাত্রীবাহি একটি অটোরিকশা পাটগ্রামের দিকে যাচ্ছিল। ঘুন্টি এলাকায় পৌছলে বিপরীত দিক পাটগ্রাম থেকে ছেড়ে আসা বুড়িমারী স্থলবন্দগামি একটি ট্রাক যান্ত্রীক ত্রুটিতে বিকল হয়ে অটোরিকশার সাথো মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ট্রাকটি পাশের দোকানে প্রবেশ করে ও অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে ২জন নিহত হয়েছেন। আহত হয়েছে আরও অন্তত আটজন যাত্রী।

খবর পেয়ে পাটগ্রাম ফায়ার সার্ভিসের সদস্য ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে মোস্তাকীন নামে আরও একজনের মৃত্যু হয়। আহতদের মধ্যে পাঁচজনকে আশংকাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে এবং দুইজনকে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। নিহত বা আহতদের নাম পরিচয় পাওয়া যায়নি। তবে ধারণা করা হচ্ছে তারা সবাই পাটগ্রাম উপজেলার বাসিন্দা।

পাটগ্রাম থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে অফিসার পাঠানো হয়েছে। এখন পর্যন্ত তিনজন নিহত ও সাত জন আহতদের খবর পাওয়া গেছে।

জলমহল দখলের চেষ্টা ও ৫০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ, ইটনায় মানববন্ধন

কিশোরগঞ্জের ইটনা উপজেলার পাঁচকাহনীয়া (ভূগলী) জলমহল দখলের চেষ্টা, বৈধ ইজারাদারদের মাছ আহরণে বাধা, চাঁদা দাবি,

কর্ণফুলী ইপিজেডে বিনিয়োগে নতুন রেকর্ড, ২০ বছরে বেড়েছে ৪১২ গুণ

চট্টগ্রামের কর্ণফুলী রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে (কেইপিজেড) গত দুই দশকে বিদেশি ও স্থানীয় বিনিয়োগ বেড়েছে ৪১২

কুমিল্লার ১৮ থানায় রাতভর কিশোর গ্যাংবিরোধী অভিযান, আটক ৪১৫

কিশোর গ্যাং ও বখাটেদের উৎপাত বন্ধে কুমিল্লায় ফের সাঁড়াশি অভিযান চালিয়েছে জেলা পুলিশ। রোববার সন্ধ্যা

ছাত্রদল নেতা জিসানকে তুলে নিয়ে নির্যাতন, লাশ মিলল সড়কে

কক্সবাজারের চকরিয়া উপজেলার কাকারা ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক ইসফাতুল ইসলাম জিসানকে (২৮) রাস্তা থেকে তুলে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বরাষ্ট্রমন্ত্রীকে দায়িত্বে রেখে আইনশৃঙ্খলার পরিবেশ ফিরিয়ে আনা সম্ভব নয়: নাহিদ ইসলাম

দরজা খুলছে, এখন জট খোলার পালা

যুক্তরাষ্ট্রে নর-ইস্টার ঝড়ে বিদ্যুৎহীন লক্ষাধিক গ্রাহক, বাতিল ৫ শতাধিক ফ্লাইট

চালু হচ্ছে বন্ধ পাটকল, ৫০ হাজার কর্মসংস্থানের বড় সুযোগ

ছাত্র বিক্ষোভের মুখে মেয়াদ শেষের আগেই সার্বিয়ার প্রেসিডেন্টের পদত্যাগ

জলমহল দখলের চেষ্টা ও ৫০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ, ইটনায় মানববন্ধন

আজহার আলী সরকারের জন্য শোকগাথা

সেবক সংগঠন কর্তৃক জুনিয়র রোড সেফটি স্কুল প্রোগ্রাম

ছোটকাকু সিরিজের ১৪টি বইয়ের মোড়ক উন্মোচন

কর্ণফুলী ইপিজেডে বিনিয়োগে নতুন রেকর্ড, ২০ বছরে বেড়েছে ৪১২ গুণ

আন্তর্জাতিক সম্প্রদায়কে এক টেবিলে আনতে চায় বাংলাদেশ

লালমনিরহাটে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে ৩ জন নিহত

কুমিল্লার ১৮ থানায় রাতভর কিশোর গ্যাংবিরোধী অভিযান, আটক ৪১৫

ছাত্রদল নেতা জিসানকে তুলে নিয়ে নির্যাতন, লাশ মিলল সড়কে

দুই ডজন মামলার আসামি, ভাঙাড়ি ব্যবসায়ী থেকে ভূমিদস্যু নাজিমুদ্দিন

বাংলাদেশের অধিনায়কত্বের দায়িত্ব নিতে চেয়েছিলেন হামজা

মাটির নিচে থাকা খনিজ সম্পদ জাতীয়ভাবে কাজে লাগাতে হবে: সমাজকল্যাণমন্ত্রী

হরমুজে মার্কিন বাহিনীর সাবমেরিন ড্রোন জব্দ করল ইরান

বেলুচিস্তানে সেনা অভিযানে ভারতীয় মদতপুষ্ট ৭১ নিহত

২৮ সেপ্টেম্বর ঘটে যাওয়া নানান ঘটনা