ই-পেপার সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩

মা ইলিশ সংরক্ষণে আরিচা ঘাটে অভিযান, সাড়ে ৩ লাখ টাকার কারেন্ট জাল ধ্বংস

নাজমুল হাসান
১১ অক্টোবর ২০২৬, ২২:২৩

মা ইলিশ সংরক্ষণে মানিকগঞ্জের শিবালয় উপজেলায় যমুনা নদীতে অভিযান চালিয়ে ১০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করেছে মৎস্য বিভাগ। পরে জব্দ করা এসব জাল নদীর তীরবর্তী এলাকায় জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। ধ্বংস করা জালের আনুমানিক বাজারমূল্য ৩ লাখ ৫০ হাজার টাকা। এ ছাড়া জব্দ করা ২ কেজি ইলিশ মাছ স্থানীয় একটি এতিমখানায় বিতরণ করা হয়েছে এবং ৭টি জীবন্ত ইলিশ নদীতে অবমুক্ত করা হয়েছে।

রোববার (১১ অক্টোবর) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত শিবালয় উপজেলা মৎস্য কার্যালয়ের উদ্যোগে যমুনা নদীর বিভিন্ন পয়েন্টে এ অভিযান পরিচালনা করা হয়।

মানিকগঞ্জ জেলা মৎস্য কর্মকর্তা শেখ মনিরুল ইসলাম মনিরের নেতৃত্বে পরিচালিত অভিযানে উপস্থিত ছিলেন জেলা মৎস্য কার্যালয়ের সিনিয়র সহকারী পরিচালক মুহাম্মদ দেলোয়ার হোসেন এবং সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সাথী রানী নিয়োগী। এ সময় উপজেলা মৎস্য কার্যালয়ের অন্যান্য সদস্যও উপস্থিত ছিলেন। অভিযানে সহযোগিতা করেন বাংলাদেশ কোস্ট গার্ডের সদস্যরা।

অভিযান সম্পর্কে শিবালয় সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সাথী রানী নিয়োগী বলেন, ইলিশের বংশবৃদ্ধি নিশ্চিত করতে মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬ চলমান রয়েছে। মা ইলিশ রক্ষা করতে পারলে ইলিশের উৎপাদন বৃদ্ধি পাবে।

তিনি আরও বলেন, দেশের মৎস্যসম্পদ সংরক্ষণ এবং ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে অবৈধভাবে মাছ আহরণের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

নারায়ণগঞ্জে গ্যাস জমে বিস্ফোরণ, একই পরিবারের ৪ জন দগ্ধ

নারায়ণগঞ্জে সোনারগাঁয়ের কাঁচপুরের সোনাপুর এলাকায় সিলিন্ডারের পাইপলাইন লিকেজ থেকে জমে থাকা গ্যাসের আগুনে বিস্ফোরণে ৪

সেন্ট মার্টিনে কোস্ট গার্ডের অভিযান, ৪২ কোটি টাকার মাদক জব্দ

কক্সবাজারের টেকনাফের সেন্ট মার্টিন সংলগ্ন সমুদ্রসীমায় অভিযান চালিয়ে প্রায় ৪২ কোটি টাকা মূল্যের ৪ লাখ

আজ রাত থেকে ইলিশ ধরায় ২২ দিনের নিষেধাজ্ঞা

পদ্মা-মেঘনায় মিঠাপানিতে ইলিশ যাতে নির্বিঘ্নে ডিম ছাড়তে পারে—এ জন্য ২২ দিনের নিষেধাজ্ঞা শুরু হচ্ছে। বুধবার

দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে কামরাঙ্গীরচরে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

​পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার গভীর ষড়যন্ত্র ও অপচেষ্টার প্রতিবাদে রাজধানীর কামরাঙ্গীরচরে বিক্ষোভ মিছিল
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মা ইলিশ সংরক্ষণে আরিচা ঘাটে অভিযান, সাড়ে ৩ লাখ টাকার কারেন্ট জাল ধ্বংস

‘হাসিনা ফিরবে’ হাইপ: গাছে কাঁঠাল, গোঁফে তেল!

বাংলাদেশে Tealive-এর যাত্রা: ‘বাবল টি ডিপ্লোম্যাসি’তে নতুন মাত্রা

মরক্কোর দ্বাদশ আইনসভার প্রথম অধিবেশনে রাজা ষষ্ঠ মোহাম্মদের ভাষণ প্রদান

রিয়াদ বিমানবন্দরে হামলায় ২ বাংলাদে‌শি নিহত, আইসিইউতে ৪ জন

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, ছুটি ঘোষণা

ঢাকা-রিয়াদ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে আড়াই হাজার যাত্রী

পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়ায় জরুরি অবস্থা জারি

বাংলাদেশে বাল্যবিবাহ ৫১ শতাংশ, সভ্য সমাজে এটা অকল্পনীয়: সমাজকল্যাণমন্ত্রী

এআই দিয়ে ভিডিও তৈরির বিষয়ে মুসলিমদের সতর্ক করলেন মক্কার ইমাম

হুথিদের কঠোর জবাব দেওয়া হবে, হুমকি সৌদি জোটের

বাংলাদেশে এআই ডেটা সেন্টার ও দ্বিতীয় কাফকো স্থাপনে আগ্রহী মারুবেনি

প্রতিমন্ত্রীর পদত্যাগসহ ৫ দাবিতে যুব উন্নয়ন অধিদপ্তর ঘেরাও যুবশক্তির

দেশের বৃহত্তর স্বার্থে বন্দর ব্যবস্থাপনা কৌশল তৈরির তাগিদ নৌপরিবহনমন্ত্রীর

দুর্গাপূজায় অস্থিতিশীলতা ঠেকাতে সতর্ক থাকার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর

নভেম্বরের শেষের দিকে রূপপুরের প্রথম ইউনিটে বিদ্যুৎ উৎপাদন শুরু

মক্কা চুক্তি নিয়ে তুরস্ক সরকারের সঙ্গে আলোচনা হয়েছে: জামায়াত আমির

হাসান মাহমুদের হ্যাটট্রিক, ১ রানে ৪ উইকেট হারালো আফগানিস্তান

চার দিনের সফ‌রে ঢাকায় আসছেন কানাডার আন্তর্জাতিক উন্নয়ন প্রতিমন্ত্রী

রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি: গ্রেপ্তার দেখানো হলো ৪ জনকে