ই-পেপার বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

নবীনগর সরকারি কলেজ মাঠের ঘাস কাটার মেশিন উপহার দিলেন কাজী নাজমুল হোসেন তাপস

মোঃ দেলোয়ার হোসেন
১৩ অক্টোবর ২০২৬, ১৯:১৮

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর সরকারি কলেজ মাঠের পরিচর্যা ও পরিষ্কার-পরিচ্ছন্নতার সুবিধার্থে ঘাস কাটার একটি মেশিন উপহার দিয়েছেন বিএনপি নেতা কাজী নাজমুল হোসেন তাপস।

সোমবার (১২ অক্টোবর) তাঁর পক্ষ থেকে কলেজ কর্তৃপক্ষের কাছে মেশিনটি হস্তান্তর করা হয়। এ সময় কলেজের অধ্যক্ষ, ছাত্রদলের সাবেক ও বর্তমান নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এইসময় উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ রেজাউল করিম স্যার, নবীনগর উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির সদস্য হযরত আলী, পৌর ছাত্রদলের সাবেক সভাপতি আশরাফ হোসেন রুবেল, উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক আপেল মাহমুদ, পৌর ছাত্রদল আহ্বায়ক জাহিদ, রাজিব হাসান, কামরুল, মাহিন, শাওন, ও রিফাত। এছাড়া কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক জাহিদ হাসান, সাংগঠনিক সম্পাদক নাদিশা আলম স্বর্ণা সহ অন্যান্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।

নবীনগর সরকারি কলেজের অধ্যক্ষ জানান, কলেজ মাঠের ঘাস কাটার মেশিনের প্রয়োজনীয়তা দীর্ঘদিনের। এ বিষয়ে সর্বপ্রথম নির্বাচনের সময় কাজী নাজমুল হোসেন তাপসের সঙ্গে কথা হয়েছিল। তিনি তখন একটি ঘাস কাটার মেশিন উপহার দেওয়ার আশ্বাস দিয়েছিলেন। সেই প্রতিশ্রুতির ধারাবাহিকতায় তাঁর কর্মীদের মাধ্যমে আজ মেশিনটি পাঠিয়েছেন৷ এ জন্য তিনি কাজী নাজমুল হোসেন তাপসকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান৷

নবীনগর সরকারি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক জাহিদ হাসান বলেন, কলেজ মাঠের ঘাস কাটার পুরোনো মেশিনটি দীর্ঘদিন ধরে নষ্ট থাকায় মাঠের পরিচর্যায় সমস্যা হচ্ছিল। বিকল্প হিসেবে ব্যবহৃত আরেকটি মেশিনও বারবার নষ্ট হয়ে যেত। পরে অধ্যক্ষ মহোদয় ও নবীনগর সরকারী কলেজে ছাত্র দলের পক্ষ থেকে কাজী নাজমুল হোসেন তাপস ভাইকে মাঠের জন্য একটি নতুন ঘাস কাটার মেশিনের প্রয়োজনীয়তার কথা জানানো হয়। বিষয়টি জানার পর তিনি দ্রুত ব্যবস্থা নিয়ে কলেজ মাঠ পরিষ্কারের জন্য মেশিনটি উপহার হিসেবে পাঠান।

এ সময় তিনি তাঁর রাজনৈতিক অভিভাবক কাজী নাজমুল হোসেন তাপসের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। কলেজ মাঠের পরিচর্যা ও পরিবেশ সুন্দর রাখতে মেশিনটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।

মানিকগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে ফুচকার কাচামাল তৈরি, ভোক্তার অভিযানে জরিমানা

মানিকগঞ্জ জেলা শহরের জয়রা এলাকায় একটি ফ্যাক্টরিতে মেয়াদোত্তীর্ণ ময়দা ও নোংরা তেল ব্যবহার করে ফুচকা

চট্টগ্রামে শিক্ষার্থীদের সড়ক নিরাপত্তা কর্মশালা

জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৬ উপলক্ষে চট্টগ্রামে শিক্ষার্থীদের মধ্যে সড়ক নিরাপত্তা বিষয়ে সচেতনতা বাড়াতে কর্মশালার আয়োজন

নাফ নদী পেরিয়ে ডুবন্ত ক্যারিয়ারে ইয়াবা পাচার, বিজিবির অভিযানে আটক -৩

কক্সবাজারের উখিয়ায় পৃথক তিনটি অভিযানে ২ লাখ ২০ হাজার পিস ইয়াবা, একটি বিদেশি পিস্তল, দুটি

পাগলা মসজিদের দানবাক্সে  ১২ কেজি স্বর্ণ আর সাড়ে ১২ কেজি রুপা

কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে ১২ কেজি স্বর্ণ আর সাড়ে ১২ কেজি রুপা পাওয়া গেছে।
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মানিকগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে ফুচকার কাচামাল তৈরি, ভোক্তার অভিযানে জরিমানা

অনুভবে আমার মা মাসউদুল কাদির

চট্টগ্রামে শিক্ষার্থীদের সড়ক নিরাপত্তা কর্মশালা

চাঁদাবাজ-দখলবাজদের বিরুদ্ধে আমরা কঠোর : ডিএমপি কমিশনার 

বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্যে আগ্রহী নেদারল্যান্ডস

ঘোষণা দিয়ে হুতিদের সানায় সৌদির বিমান হামলা

আমেরিকা সফরে গেলেন চরমোনাই পীর

কঠোর পর্দা মেনেও সেরা বিজ্ঞানীর তালিকায় সৌদি অধ্যাপক 

জার্মান পর্যটকের হাতে চুরি হওয়া ল্যাপটপ

নাফ নদী পেরিয়ে ডুবন্ত ক্যারিয়ারে ইয়াবা পাচার, বিজিবির অভিযানে আটক -৩

নবীনগর সরকারি কলেজ মাঠের ঘাস কাটার মেশিন উপহার দিলেন কাজী নাজমুল হোসেন তাপস

মুসলিম অধ্যুষিত দেশ আজারবাইজানে হিজাব নিষিদ্ধ!

কুরআন প্রতিযোগিতায় থাইল্যান্ডের রাজা-রানি

পাগলা মসজিদ মানবজাতির আস্থার জীবন্ত স্তম্ভ

ময়মনসিংহে ফুটপাতে ঢাকনাবিহীন ম্যানহোল!

স্ক্রিনের আলোয় ফিকে সম্পর্কের রঙ

এলডিসি থেকে উত্তরণের সময়সীমা বাড়ানো নি‌য়ে ডাচ‌দের সমর্থন চায় বাংলা‌দেশ

আমরা প্রবাসী কার্ড চালুর উদ্যোগ নিয়েছি: নুরুল হক

হত্যা মামলায় জামিন পেয়েই আদালত প্রাঙ্গণে আইভীর ‘জয় বাংলা’ স্লোগান

বাণিজ্য ঘাটতি কমাতে ওমানের সঙ্গে সিইপিএ চুক্তি স্বাক্ষরে গুরুত্ব