ই-পেপার বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

এলডিসি থেকে উত্তরণের সময়সীমা বাড়ানো নি‌য়ে ডাচ‌দের সমর্থন চায় বাংলা‌দেশ

আমার বার্তা অনলাইন:
১৩ অক্টোবর ২০২৬, ১৫:২০

নেদারল্যান্ডসের বৈদেশিক বাণিজ্য ও উন্নয়ন সহযোগিতা বিষয়ক মন্ত্রী সোর্ড সোর্ডসমা মঙ্গলবার (১৩ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

উভয় পক্ষ উল্লেখ করেন যে, ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে উভয় দেশেই নতুন সরকার দায়িত্ব গ্রহণ করেছে। তারা বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির মাধ্যমে—বিশেষ করে জাহাজ নির্মাণ, সামুদ্রিক অবকাঠামো, বস্ত্রশিল্প, পানি ব্যবস্থাপনা, সেমিকন্ডাক্টর এবং কোল্ড-চেইন উন্নয়নসহ কৃষি সরবরাহ শৃঙ্খলের ক্ষেত্রে অর্থনৈতিক অংশীদারিত্ব আরও গভীর করার আগ্রহ প্রকাশ করেন।

ডাচ মন্ত্রী একটি সামুদ্রিক বাণিজ্য মিশনের সফরের বিষয়টি এবং বস্ত্র ও পানি সংক্রান্ত বিষয়ে সম্ভাব্য সফরের কথা তুলে ধরেন এবং আগামী ৫০ বছরে কৌশলগত অংশীদারিত্ব জোরদার করার আগ্রহ প্রকাশ করেন।

বাংলাদেশ জাহাজ নির্মাণ ও সেমিকন্ডাক্টর খাতে সম্ভাব্য সহযোগিতা এবং তৈরি পোশাক শিল্পের জন্য অব্যাহত সমর্থনের বিষয়টি তুলে ধরে।

সাম্প্রতিক বৈশ্বিক সংকটের প্রভাবের কথা উল্লেখ করে প্রতিমন্ত্রী বাংলাদেশের এলডিসি থেকে উত্তরণের সময়সীমা বাড়ানোর অনুরোধ এবং বাংলাদেশ-ইউরোপীয় ইউনিয়ন মুক্ত বাণিজ্য চুক্তি আলোচনার অগ্রগতির বিষয়ে নেদারল্যান্ডসের সমর্থন কামনা করেন।

উভয় পক্ষ পানি খাতে দীর্ঘদিনের সহযোগিতার প্রশংসা করে এবং জলবায়ু পরিবর্তনের প্রেক্ষাপটে খাল খননসহ পানি ও বদ্বীপ ব্যবস্থাপনায় কারিগরি সহযোগিতা বৃদ্ধির উপায় নিয়ে আলোচনা করে।

প্রতিমন্ত্রী উল্লেখ করেন যে, পানি ব্যবস্থাপনা প্রধানমন্ত্রীর কাছে একটি অগ্রাধিকারপ্রাপ্ত বিষয়। উভয় পক্ষ রোহিঙ্গা ইস্যু এবং এই সংকটের টেকসই সমাধানের লক্ষ্যে অব্যাহত আন্তর্জাতিক সম্পৃক্ততার গুরুত্ব নিয়েও আলোচনা করে।

প্রতিমন্ত্রী মানসম্মত সুশাসন প্রতিষ্ঠায় প্রধানমন্ত্রীর আকাঙ্ক্ষার বিষয়টি তুলে ধরেন। তারা অভিবাসন এবং বহুপাক্ষিক ফোরামে সহযোগিতা জোরদার করার বিষয়ে মতবিনিময় করেন, যার মধ্যে ছিল ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদে বাংলাদেশের সভাপতিত্ব, জাতিসংঘের সংস্কারের গতি এবং অন্যান্য বহুপাক্ষিক বিষয়।

বৈঠকে বাংলাদেশে নিযুক্ত নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত জোরিস ভ্যান বোমেল উপস্থিত ছিলেন।

বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্যে আগ্রহী নেদারল্যান্ডস

মুক্ত বাণিজ্য চুক্তি, পানিসম্পদ ব্যবস্থাপনা, আন্তসীমান্ত নদী ব্যবস্থাপনা ও রোহিঙ্গা সংকট সমাধানে আগ্রহ প্রকাশ করেছে

জার্মান পর্যটকের হাতে চুরি হওয়া ল্যাপটপ

নাটোর স্টেশন থেকে চুরি হওয়া নিজের ল্যাপটপ ফিরে পেয়েছেন জার্মান পর্যটক ক্রিল ল্যান্ডার। বাংলাদেশ পুলিশের

আমরা প্রবাসী কার্ড চালুর উদ্যোগ নিয়েছি: নুরুল হক

প্রবাসীদের বিভিন্ন সমস্যা সমাধানের পাশাপাশি তাদের জন্য বিশেষ কিছু সুযোগ-সুবিধা নিশ্চিত করতে আমরা ১১টি খাত

জবাবদিহিতা আদায়ে ছায়া মন্ত্রিসভা গঠন করতে পারে বিরোধী দল: ডেপুটি স্পিকার

সরকারের জবাবদিহিতা নিশ্চিত করতে বিরোধী দল চাইলে শ্যাডো ক্যাবিনেট বা ছায়া মন্ত্রিসভা গঠন করতে পারে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মানিকগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে ফুচকার কাচামাল তৈরি, ভোক্তার অভিযানে জরিমানা

অনুভবে আমার মা মাসউদুল কাদির

চট্টগ্রামে শিক্ষার্থীদের সড়ক নিরাপত্তা কর্মশালা

চাঁদাবাজ-দখলবাজদের বিরুদ্ধে আমরা কঠোর : ডিএমপি কমিশনার 

বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্যে আগ্রহী নেদারল্যান্ডস

ঘোষণা দিয়ে হুতিদের সানায় সৌদির বিমান হামলা

আমেরিকা সফরে গেলেন চরমোনাই পীর

কঠোর পর্দা মেনেও সেরা বিজ্ঞানীর তালিকায় সৌদি অধ্যাপক 

জার্মান পর্যটকের হাতে চুরি হওয়া ল্যাপটপ

নাফ নদী পেরিয়ে ডুবন্ত ক্যারিয়ারে ইয়াবা পাচার, বিজিবির অভিযানে আটক -৩

নবীনগর সরকারি কলেজ মাঠের ঘাস কাটার মেশিন উপহার দিলেন কাজী নাজমুল হোসেন তাপস

মুসলিম অধ্যুষিত দেশ আজারবাইজানে হিজাব নিষিদ্ধ!

কুরআন প্রতিযোগিতায় থাইল্যান্ডের রাজা-রানি

পাগলা মসজিদ মানবজাতির আস্থার জীবন্ত স্তম্ভ

ময়মনসিংহে ফুটপাতে ঢাকনাবিহীন ম্যানহোল!

স্ক্রিনের আলোয় ফিকে সম্পর্কের রঙ

এলডিসি থেকে উত্তরণের সময়সীমা বাড়ানো নি‌য়ে ডাচ‌দের সমর্থন চায় বাংলা‌দেশ

আমরা প্রবাসী কার্ড চালুর উদ্যোগ নিয়েছি: নুরুল হক

হত্যা মামলায় জামিন পেয়েই আদালত প্রাঙ্গণে আইভীর ‘জয় বাংলা’ স্লোগান

বাণিজ্য ঘাটতি কমাতে ওমানের সঙ্গে সিইপিএ চুক্তি স্বাক্ষরে গুরুত্ব