ই-পেপার শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১৩ চৈত্র ১৪৩৩

‘ক্রেতা কম বাজারে, তারপরও সবজির দাম কমছে না’

আমার বার্তা অনলাইন:
২৩ মার্চ ২০২৬, ১১:৫৭

ঈদুল ফিতরের টানা সাতদিনের ছুটি শেষ হচ্ছে আজ। তবে এখনো অনেকেই রাজধানীতে ফেরেননি। আবার কেউ কেউ ঈদের পরও ঢাকা ছাড়ছেন। তবে মানুষের উপস্থিতি কমলেও কমেনি নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম। রাজধানীর বিভিন্ন কাঁচাবাজারে এখনো সবজির দাম তুলনামূলক চড়া। কোথাও ৬০ টাকার নিচে কোনো সবজি পাওয়া যাচ্ছে না।

ঈদের তৃতীয় দিন সোমবার (২৩ মার্চ) রাজধানীর মগবাজার চারুলতা মার্কেট, মধুবাগ কাঁচাবাজার, রামপুরা কাঁচাবাজার, মালিবাগ কাঁচাবাজার, মালিবাগ রেললাইন সংলগ্ন বাজার, শান্তিবাগ কাঁচাবাজার ও শাহজাহানপুর-খিলগাঁও কাঁচাবাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।

বাজার ঘুরে দেখা যায়, প্রতিটি লাউ বিক্রি হচ্ছে ৬০ থেকে ৭০ টাকায় এবং জালি কুমড়া ৫০ থেকে ৬০ টাকায়। প্রতি কেজি কালো বেগুন ১১০ থেকে ১২০ টাকা, গোল সাদা বেগুন ১০০ টাকা, করলা ১০০ থেকে ১২০ টাকা, ঢেঁড়স ৮০ টাকা, বরবটি ১০০ টাকা, চিচিঙ্গা ৮০ টাকা, উচ্ছে ১০০ টাকা এবং সিম ও পটল ৭০ থেকে ৮০ টাকায় বিক্রি হচ্ছে।

এছাড়া সজনে ডাটা বিক্রি হচ্ছে প্রতি কেজি ১৪০ টাকা, কাঁচা মরিচ ১২০ টাকায়। সালাদের উপকরণের মধ্যে টমেটো প্রতি কেজি ৮০ টাকা এবং শসা ৬০ টাকায় বিক্রি হতে দেখা গেছে। ধনিয়া পাতা বিক্রি হচ্ছে ১৬০ টাকা কেজি দরে।

মাংসের বাজারেও রয়েছে চড়া দাম। গরুর মাংস বিক্রি হচ্ছে প্রতি কেজি ৮৫০ টাকা দরে। খাসির মাংস বিক্রি হচ্ছে ১ হাজার ৩৫০ থেকে ১ হাজার ৪০০ টাকায়। ব্রয়লার মুরগি ২০০ থেকে ২১০ টাকা এবং সোনালি মুরগি ৩৫০ থেকে ৩৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

ডিমের বাজারে প্রতি ডজন লাল ডিম বিক্রি হচ্ছে ১১০ টাকায়। আর সাদা ডিম ১০০ টাকায় এবং হাঁসের ডিম ২২০ থেকে ২৩‍০ টাকায়।

মাছের বাজারেও তেমন পরিবর্তন নেই। পোয়া মাছ প্রতি কেজি ৩৫০ টাকা, তেলাপিয়া ২২০ থেকে ২৫০ টাকা, পাঙ্গাস ২৪০ থেকে ২৬০ টাকা এবং রুই মাছ ৩৫০ থেকে ৪০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

এছাড়া ছোট আকারের গলদা চিংড়ি ১ হাজার টাকা এবং বড় আকারের গলদা চিংড়ি ১ হাজার ২০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। টেংরা মাছ ৭০০ টাকা এবং পাবদা মাছ ৪৫০ থেকে ৫০০ টাকায় বিক্রি হতে দেখা গেছে।

মালিবাগ কাঁচাবাজারের এক সবজি বিক্রেতা বলেন, ঈদের পর পাইকারি বাজারে সবজির সরবরাহ কিছুটা কমেছে। ফলে যে পণ্য আসছে তার দাম বেশি পড়ছে। সে কারণে খুচরা বাজারেও দাম বেড়েছে। আমরা অতিরিক্ত লাভ করছি না, স্বাভাবিক লাভেই বিক্রি করছি। কাঁচা সবজি বেশিদিন সংরক্ষণ করাও সম্ভব হয় না।

তবে বিক্রেতাদের এ বক্তব্যের সঙ্গে একমত নন ক্রেতা আয়েশা খাতুন। তিনি বলেন, বাজারে পণ্যের কোনো সংকট নেই, বরং ক্রেতাই কম। বাজারে হাতে গোনা কয়েকজন ক্রেতা দেখা যাচ্ছে। তারপরও সবজির দাম কমছে না। মাছ, মাংস ও মুরগির দামও আগের মতোই চড়া রয়ে গেছে বলে অভিযোগ করেন তিনি।

আমার বার্তা/এমই

এলপি গ্যাস আমদানিতে সুবিধা বাড়িয়ে বাংলাদেশ ব্যাংকের নতুন সিদ্ধান্ত

দেশের বাজারে জ্বালানির সরবরাহ নিয়ে চলমান পরিস্থিতিতে ব্যবসায়ীদের দাবির মুখে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) আমদানি

আইএমএফের ঋণের নতুন শর্ত: সংস্কারের রোডম্যাপ চেয়েছে সংস্থাটি

বাংলাদেশের ব্যাংকিং খাতের স্বচ্ছতা, ঋণ ব্যবস্থাপনা ও নীতিগত সংস্কারকে আরও শক্তিশালী করতে একটি স্পষ্ট ও

ঈদে স্বর্ণের দাম কমেছে

ঈদুল ফিতরের দিনেও আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম উল্লেখযোগ্য হারে পতন করেছে। শুক্রবার (২০ মার্চ) যুক্তরাষ্ট্রের

ঈদ‌কে কেন্দ্র করে বাজারে অস্থিরতা, বে‌ড়ে‌ছে মাছ-মাংস-মসলার দাম

পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে রাজধানীর বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামে অস্থিরতা দেখা দিয়েছে। বিশেষ করে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এলপি গ্যাস আমদানিতে সুবিধা বাড়িয়ে বাংলাদেশ ব্যাংকের নতুন সিদ্ধান্ত

স্বাধীনতা দিবসে সেনাবাহিনী ও নৌবাহিনীতে অনারারি কমিশন প্রদান

বৈশ্বিক দাসত্ব ও শোষণ নির্মূলে জোরালো আহ্বান বাংলাদেশের

আবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

ইরান ‘সব সীমা অতিক্রম করেছে’: জিসিসি প্রধান

এবার বাব আল-মান্দেব প্রণালি অবরোধের হুমকি দিলো ইরান

একসঙ্গে মৃত্যু, পাশাপাশি কবরে চিরনিদ্রায় শায়িত স্বামী-স্ত্রী

হরমুজে নিরাপত্তা পাবে বাংলাদেশসহ ৬ দেশের জাহাজ: আরাগচি

দৌলতদিয়া ঘাটে বাসডুবি: জাবি শিক্ষার্থী রাইয়ানসহ একই পরিবারের ৩ জনের মৃত্যু

জিয়াউর রহমান এক অবিনাশী দ্রোহের মহাকাব্য

পদ্মায় বাসডুবি: ২৪ জনের মরদেহ উদ্ধার, তদন্ত কমিটি গঠন

স্বাধীনতার পথে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান প্রথম বিদ্রোহ ঘোষণা করেন

লেবাননকে আরেক গাজা হতে দেওয়া যাবে না: গুতেরেস

ইরান চুক্তি করতে আগ্রহী, তবে বলতে ভয় পাচ্ছে: ট্রাম্প

স্বাধীনতার অনেক আকাঙ্ক্ষা পূরণ হয়নি বলেই নতুন প্রজন্মকে রক্ত দিতে হয়

তারেক রহমান সুখী সমৃদ্ধ দেশ গড়বেন: মির্জা ফখরুল

ফেসবুক পোস্ট নিয়ে মারামারি, ভাইয়ের হাতে কৃষকদল নেতা নিহতের অভিযোগ

রাজারবাগে হামলা না হলে স্বাধীনতার ঘোষণা আসত আরও পরে

যুক্তরাষ্ট্রের সঙ্গে বার্তা আদান-প্রদান চলছে, সংলাপ নয়: আরাগচি

নবীন পাঞ্জাবির শোরুম বন্ধের ঘটনায় হাতিরঝিল থানার ওসি ক্লোজড