ই-পেপার বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১৮ চৈত্র ১৪৩২

নিউজপ্রিন্ট আমদানিতে ভ্যাট কমানোর আশ্বাস এনবিআর চেয়ারম্যানের

আমার বার্তা অনলাইন:
৩১ মার্চ ২০২৬, ১৪:২১
এনবিআর চেয়ারম্যান আবদুর রহমান খান। ছবি : সংগৃহীত

আগামী অর্থ বছরের বাজেটে সংবাদপত্রের কাঁচামাল হিসেবে আমদানিকৃত নিউজপ্রিন্টের উপর থেকে ভ্যাট কমানোর আশ্বাস দিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আবদুর রহমান খান।

মঙ্গলবার (৩১ মার্চ) আগারগাঁওয়ে রাজস্ব ভবনে আয়োজিত প্রাক-বাজেট আলোচনায় নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (নোয়াব) বিভিন্ন প্রস্তাবের প্রেক্ষিতে এসব আশ্বাস দেন তিনি।

তিনি বলেন, সংবাদপত্রের নিউজপ্রিন্ট আমদানিতে ভ্যাট কমবে। তবে কত কমবে, এ ব্যাপারে আমি এখনই সুনির্দিষ্ট করে কিছু বলব না। একইসঙ্গে সংবাদপত্র শিল্পে বিদ্যমান উৎস কর ও অগ্রিম আয়কর কমার বিষয়টিও বিবেচনা করা হবে বলে আশ্বাস দেন তিনি।

নোয়াবের প্রেসিডেন্ট ও মানবজমিন সম্পাদক মতিউর রহমান চৌধুরী আগামী বাজেটে সংবাদপত্রের কাঁচামাল হিসাবে ব্যবহৃত নিউজপ্রিন্টের উপর বিদ্যমান ১৫ শতাংশ ভ্যাট সম্পূর্ণ প্রত্যাহার, বিজ্ঞাপন আয়ের উৎস কর ৫ শতাংশ ও কাঁচামাল আমদানিতে ৫ শতাংশ অগ্রিম আয়কর কমানোর দাবি জানান।

মতিউর রহমান চৌধুরী বলেন, সংবাদপত্র শিল্পের প্রধান কাঁচামাল নিউজপ্রিন্ট যা মোট উৎপাদন ব্যয়ের ৫০ থেকে ৬০ শতাংশ। বর্তমানে নিউজপ্রিন্ট আমাদির উপর ১৫ শতাংশ ভ্যাট রয়েছে।

অন্যদিকে বিজ্ঞাপনের আয়সহ অন্যান্য আয়ের উপর ১৫ শতাংশ ভ্যাট প্রযোজ্য হওয়ায় শিল্পটি কার্যত দ্বিমুখী আর্থিক বোঝা বহন করছে। সংকট হ্রাসে আগামী বাজেটে নিউজপ্রিন্ট আমদানিতে আরোপিত ভ্যাট প্রত্যাহারের দাবি জানান নোয়াব প্রেসিডেন্ট।

এছাড়া করপোরেট কর হার সাড়ে ২৭ শতাংশ থেকে কমিয়ে ১০ শতাংশ, সংবাদপত্র কর্মীদের আয়কর থেকে প্রতিষ্ঠানের দায়মুক্তি চেয়েছে নোয়াব।

প্রতি উত্তরে এনবিআর চেয়ারম্যান বলেন, করপোরেট কর বাড়বে না, এটা আমি বলতে পারি। কর্মীদের আয়কর দায় থেকে মুক্তির প্রসঙ্গে তিনি বলেন, ব্যক্তির করের দায় প্রতিষ্ঠানের বহন করা ঠিক নয়। এটা ব্যক্তিকেই বহন করতে হবে। তবে আগামীতে সংবাদপত্রের মালিকরা নবম ওয়েজ বোর্ড বাস্তবায়ন করলে প্রতিষ্ঠানকে এ দায় থেকে মুক্তি দেওয়া হবে।

এ সময় আরও বক্তব্য রাখেন প্রথম আলো সম্পাদক মতিউর রহমান ও বণিক বার্তা সম্পাদক হানিফ দেওয়ান।

উল্লেখ্য, আগামী অর্থ বছরের বাজেট নিয়ে আজ মঙ্গলবার থেকে প্রাক বাজেট আলোচনা শুরু করেছে এনবিআর। নোয়াব ছাড়াও আজ সকালের আলোচনায় বেসরকারি টেলিভিশন মালিকদের সংগঠন অ্যাটকো অংশ নেয়।

অ্যাটকো প্রতিনিধিরা বলেন, দুই একটি চ্যানেল ছাড়া সবগুলো চ্যানেল ভর্তুকি দিয়ে চলছে। পূর্বের প্রভিশন ফেরত দেওয়ার কথা থাকলেও এখনও দেওয়া হয়নি। অনলাইন আয়ের উপর সাড়ে ৭ শতাংশ ভ্যাট কাটা হয়। জবাবে এনবিআর চেয়ারম্যান বলেন, সরকারের কাছে পাওনা কখনো তামাদি হয় না, ফেরত পাওয়া যায়।

আমার বার্তা/এমই

জুলাইতে ৬ আর্থিক প্রতিষ্ঠান অবসায়নে অর্থ ছাড় দেবে মন্ত্রণালয়: গভর্নর

চলতি বছরের জুলাইতে ছয়টি ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান (এনবিএফআই) অবসায়নের জন্য প্রয়োজনীয় টাকা অর্থ মন্ত্রণালয় থেকে

ভারত থেকে এলো আরও ৭ হাজার মেট্রিক টন ডিজেল

ভারতের নুমালীগড় থেকে পার্বতীপুর রেলহেড ডিপোতে পৌঁছেছে ৭ হাজার মেট্রিক টন ডিজেল। এর মাধ্যমে মার্চ

পে স্কেল পুনর্বিবেচনায় নতুন কমিশন দরকার: ড. দেবপ্রিয় ভট্টাচার্য

অর্থনীতিবিদ ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন, নতুন পে স্কেল নিয়ে সিদ্ধান্ত নিতে হলে বর্তমান সরকারের নিজস্ব

ছয় মাসে সরকারের ব্যাংকঋণ অর্ধলক্ষ কোটি টাকা ছাড়াল

চলতি অর্থবছরের প্রথম ছয় মাসে সরকারের ব্যাংকঋণ অর্ধলক্ষ কোটি টাকা ছাড়িয়েছে। গত জুলাই-ডিসেম্বর শেষে সরকারের
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাউথ-সাউথ সহযোগিতায় মরক্কোর অঙ্গীকার পুনর্ব্যক্ত ওএসিপিএস- এ নাসের বোরিতা

বেনাপোলে কুরিয়ার সার্ভিসের গাড়ি থেকে চোরাচালান পণ্য জব্দ

১৭ বছরে সীমাহীন দুর্নীতির কারণে চিকিৎসাসেবা ব্যাহত হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

আপনারা জেন-জি রিপ্রেজেন্ট করেন, জামায়াত জেনারেশন হয়েন না: পার্থ

ইরানের পক্ষে লড়াইয়ে প্রস্তুত রমজান কাদিরভের অনুগত বাহিনী

ফ্যাসিবাদ যেন আর ফিরে না আসে: সংসদে ডা. শফিকুর রহমান

বিএনপি কোনোভাবেই ইতিহাসকে বিকৃত করবে না: তথ্যমন্ত্রী

পল্লবীতে পরিত্যক্ত ভবনে মিলল পুলিশের লুট হওয়া অস্ত্র-গুলি

কেন্দ্রীয় ব্যাংক কর্মকর্তার ‘বিপুল অর্থের চুক্তি’: দ্বিগুণ রিটার্ন প্রতিশ্রুতিতে উঠছে গুরুতর প্রশ্ন

নবীনগরে শ্বশুর বাড়ি থেকে স্ত্রী কে এনে হত্যার অভিযোগ স্বামীর বিরুদ্ধে

সব শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন হবে অনলাইন ক্লাস: শিক্ষা মন্ত্রণালয়

বল টেম্পারিংয়ের দায়ে দুই ম্যাচ নিষিদ্ধ ফখর জামান

এপ্রিলে বাড়ছে না জ্বালানি তেলের দাম: জ্বালানি বিভাগ

সাগরের তল পাওয়া গেলেও অতীত সরকারের দুর্নীতির সীমানা বের করা যায় না

ঢাবির মুসা খান মসজিদ পুনরুদ্ধারে ২ লাখ ৩৫ হাজার ডলারের অনুদান

রাশিয়ার তেল আমদানিতে যুক্তরাষ্ট্রের অনুমতির কারণ জানালেন প্রতিমন্ত্রী

ভারত সফরে জয়শঙ্কর-অজিত দোভালের সঙ্গে বসবেন পররাষ্ট্রমন্ত্রী

জুলাইতে ৬ আর্থিক প্রতিষ্ঠান অবসায়নে অর্থ ছাড় দেবে মন্ত্রণালয়: গভর্নর

পদোন্নতি বঞ্চিত ১৮২১ চিকিৎসকের সমস্যা সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর

বর্ষার আগে জলাবদ্ধতা নিরসনে ডিএসসিসির মাসব্যাপী কার্যক্রম শুরু