ই-পেপার সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩

আইএমএফের ঋণের পরবর্তী কিস্তি ছাড়ে আশাবাদী অর্থমন্ত্রী

আমার বার্তা অনলাইন
১৮ এপ্রিল ২০২৬, ১০:৫৪

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ঋণের পরবর্তী কিস্তি ছাড়ে আশাবাদ ব্যক্ত করেছেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। কিছু শর্ত পূরণে বাংলাদেশ পিছিয়ে থাকলেও আগামী ১৫ দিনের মধ্যেই বিষয়গুলো সমাধান হবে বলে মনে করেন তিনি।

শুক্রবার (১৭ এপ্রিল) যুক্তরাষ্ট্রে আইএমএফ সদর দফতরে দুটি টিমের সঙ্গে বৈঠক হয় অর্থমন্ত্রীর নেতৃত্ব ওয়াশিংটন ডিসিতে অবস্থান করা বাংলাদেশ মিশনের। বৈঠক শেষে সাংবাদিকদের বিষয়টি তুলে ধরেন অর্থমন্ত্রী।

ব্যাংক খাতের সংস্কারে ধীর গতি, নতুন ব্যাংক রেজ্যুলেশন আইন, রাজস্ব আদায় পরিস্থিতি ভালো না হওয়ায় আইএমএফ পরবর্তী ঋণ ছাড় স্থগিত করেছে।কিছু গণমাধ্যম এমন তথ্য প্রকাশের বিষয়টি ঠিক নয় বলেও জানিয়েছেন অর্থমন্ত্রী।

জানা গেছে, আইএমএফ থেকে প্রতিশ্রুত সাড়ে ৫ বিলিয়ন ডলারের ঋণ কর্মসূচির আওতায় এখনও বাকি ১ দশমিক ৮৬ বিলিয়ন ডলার। এরমধ্যে চলতি অর্থবছরের জুনের মধ্যে ১ দশমিক ৩ বিলিয়ন ডলার ছাড়ের প্রত্যাশা নতুন সরকারের। সংস্থাটির শর্ত বাস্তবায়নে উদাসীনতা ঋণ ছাড়ে বাধা হতে পারে বলে মনে করছেন খাত সংশ্লিষ্টরা।

গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকারের সময় ২০২৩ সালে আইএমএফের সঙ্গে ৪ দশমিক ৭ বিলিয়ন ডলারের ঋণচুক্তি সই করে বাংলাদেশ। ৪৭০ কোটি ডলারের ঋণ কর্মসূচি থেকে ২০২৩ সালের ২ ফেব্রুয়ারি প্রথম কিস্তির ৪৭ কোটি ৬৩ লাখ ডলার পায় বাংলাদেশ। একই বছরের ডিসেম্বরে দ্বিতীয় কিস্তির ৬৮ কোটি ১০ লাখ ডলার এবং ২০২৪ সালের জুনে তৃতীয় কিস্তির ১১৫ কোটি ডলার পেয়েছে বাংলাদেশ।

পরবর্তীতে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেয়ার পর ঋণের মেয়াদ আরও ৬ মাস এবং ঋণের পরিমাণ আরও ৮০০ মিলিয়ন ডলার বাড়ানো হয়। ফলে ঋণ কর্মসূচির মোট আকার দাঁড়ায় ৫.৫ বিলিয়ন ডলার। এবং গত ২০২৫ সালের ২৬ জুন চতুর্থ ও পঞ্চম কিস্তির ১৩৪ কোটি মার্কিন ডলার ঋণ পায় বাংলাদেশ।

গত ডিসেম্বরে আরেকটি কিস্তি পাওয়ার কথা থাকলেও নির্বাচিত সরকারের সঙ্গে আলোচনা না করে ঋণের অর্থ ছাড় করার ব্যাপারে আপত্তি জানিয়ে তা আটকে রাখে সংস্থাটি। ডিসেম্বরের বকেয়া কিস্তির সঙ্গে আগামী জুনের একটি কিস্তি মিলিয়ে চলতি অর্থবছরের জুনের মধ্যে বাকি ১ দশমিক ৩ বিলিয়ন ডলার পাওয়ার আশা করেছিল বাংলাদেশ, যা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা।

তিতাস গ্যাসের ২৮৩ কোটি টাকার শেয়ার ইস্যুতে বিএসইসির সম্মতি

রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের প্রায় ২৮৩ কোটি টাকা মূলধন বৃদ্ধির

বিশ্ববাজারে আবারও জ্বালানি তেলের দামে বড় লাফ

  যুক্তরাষ্ট্র একটি ইরানি পতাকাবাহী কার্গো জাহাজ জব্দ করেছে— প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এ দাবির পরই সোমবার

চরাঞ্চলে অর্গানিক শসা-বেবি কর্ণ চাষে নেদারল্যান্ডসের সহায়তা চায় সরকার

চরাঞ্চলে অর্গানিক শসা ও বেবি কর্ণ চাষাবাদ করার সরকারের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন কৃষি, মৎস্য

ব্যবসা সহায়ক ও প্রবৃদ্ধিমুখী বাজেটের দাবি এমসিসিআই’র

আসন্ন ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেট যেন ব্যবসায়ীদের জন্য ‘শাস্তিমূলক’ না হয়ে বরং ‘সহায়ক ও প্রবৃদ্ধিমুখী’
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ক্রীড়া কার্ডকে ‘আমিনুল কার্ড’ বললেন জামাল ভূঁইয়া

ঢাকায় কসোভোর ১৮তম স্বাধীনতা দিবস পালিত

জাপানে ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি

হামের টিকা নিয়ে অবহেলা করেছিল বিগত সরকার: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

হাম-রুবেলা টিকা শিশুদের সংক্রামক রোগ থেকে সুরক্ষা নিশ্চিত করে

এসএসসি পরীক্ষার ফল প্রকাশের সময়সীমা জানালেন শিক্ষামন্ত্রী

নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন ছাত্রদল নেত্রী মানসুরা আক্তার

তাপস ও তার স্ত্রীর ছয়টি ক্রেডিট কার্ড ব্লকের নির্দেশ

তিতাস গ্যাসের ২৮৩ কোটি টাকার শেয়ার ইস্যুতে বিএসইসির সম্মতি

প্রশ্নপত্র ফাঁস রোধে কঠোর আইন প্রণয়নের ইঙ্গিত শিক্ষামন্ত্রীর

কাফরুলে গার্মেন্টস ব্যবসায়ীর কাছে কোটি টাকা চাঁদা দাবি, গ্রেপ্তার ৪ জন

তেল ও এলপিজির মূল্যবৃদ্ধি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়: ইসলামী আন্দোলন

টিকাদানের মাধ্যমেই হামকে প্রতিরোধ করা সম্ভব: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে পারলে মব ভায়োলেন্স দূর হবে: প্রধানমন্ত্রী

সংরক্ষিত নারী আসনের চূড়ান্ত তালিকা প্রকাশ করলো বিএনপি

গুজবে কান দেবেন না, সন্তানকে টিকা দিন: পানিসম্পদ প্রতিমন্ত্রী

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপত্তা নিশ্চিতে তেহরানকে ঢাকার অনুরোধ

ইসলামাবাদ আলোচনায় অংশ নিতে ইরানের কড়া শর্ত

মোসাদের হয়ে গুপ্তচরগিরির দায়ে ইরানে দুজনের মৃত্যুদণ্ড কার্যকর

বিশ্ববাজারে আবারও জ্বালানি তেলের দামে বড় লাফ