ই-পেপার সোমবার, ০৬ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩

বাজেটের সুফল বইছে শেয়ারবাজারে, বাড়ছে বিনিয়োগকারীর অংশগ্রহণ

আমার বার্তা অনলাইন:
০৪ জুলাই ২০২৬, ১৯:০১

সদ্য অনুমোদিত বাজেটে বড় ধরনের নীতিগত সহায়তা ও আকর্ষণীয় কর রেয়াত সুবিধার ঘোষণা আসতেই চাঙ্গা হয়ে উঠেছে দেশের শেয়ারবাজার। কর ছাড়ের এই বড় প্রণোদনা বিনিয়োগকারীদের মনে নতুন আশার আলো জুগিয়েছে, যার ফলে বাজারে তাদের সক্রিয় অংশগ্রহণ ও শেয়ার ক্রয়ের পরিমান বাড়ছে।

গত সপ্তাহে বিনিয়োগকারীদের অংশগ্রহণ বাড়ায় অধিকাংশ কোম্পানির শেয়ারের দামও বেড়েছে। এতে মাত্র এক সপ্তাহের ব্যবধানে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) বাজার মূলধন ৫ হাজার কোটি টাকার বেশি বেড়ে গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ৯১ দশমিক শূন্য ৪ পয়েন্ট বা ১ দশমিক ৬১ শতাংশ বেড়ে ৫,৭৪৪ পয়েন্টে দাঁড়িয়েছে। একই সঙ্গে ইসলামী শরিয়াহ ভিত্তিক কোম্পানিগুলো নিয়ে গঠিত ডিএসই শরিয়াহ্ সূচক ২৫ দশমিক ২৮ পয়েন্ট বেড়ে ১,১৬৮ পয়েন্টে এবং বাছাই করা ভালো কোম্পানি নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচক ৩০ দশমিক ৮৫ পয়েন্ট বৃদ্ধি পেয়ে ১,৯৭৬ পয়েন্টে অবস্থান করছে।

সূচকের এই চাঙ্গাভাবের দিনে লেনদেনেও বড় জোয়ার দেখা গেছে; সপ্তাহের প্রতি কার্যদিবসে ডিএসইতে গড়ে ১ হাজার ৪৩৩ কোটি ৯৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট কেনাবেচা হয়েছে, যা আগের সপ্তাহের দৈনিক গড় লেনদেনের তুলনায় প্রায় ৫০ দশমিক ৬৯ শতাংশ বা ৪৮২ কোটি ৩৮ লাখ টাকা বেশি। যা গত দুই বছরের মধ্যে সর্বোচ্চ লেনদেনের অন্যতম রেকর্ড। গত সপ্তাহে বিনিয়োগকারীদের সবচেয়ে বেশি আগ্রহ ও সক্রিয়তা দেখা গেছে বস্ত্র, ব্যাংক এবং ওষুধ ও রসায়ন খাতে।

টানা ছয় কার্যদিবস বাজার চাঙ্গা থাকার পর সপ্তাহের শেষ দিনে বিনিয়োগকারীদের মধ্যে সামান্য মুনাফা তুলে নেওয়ার প্রবণতা দেখা গেলেও, তা সামগ্রিক বাজারের ইতিবাচক ধারাকে ব্যাহত করতে পারেনি।

সপ্তাহজুড়ে ডিএসইতে লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে সিংহভাগের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে। দর বাড়ার তালিকায় নাম লিখিয়েছে দুই শতাধিক প্রতিষ্ঠান, যার বিপরীতে দাম কমেছে মাত্র অল্প কিছু কোম্পানির। বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দাম বাড়ার সুবাদেই সপ্তাহের শেষ দিনে ডিএসইর মোট বাজার মূলধন ৫ হাজার ২১৩ কোটি টাকা বেড়ে ৬ লাখ ৯৭ হাজার কোটি টাকা ছাড়িয়ে যায়।

টাকার অঙ্কে বাজারে সবচেয়ে বেশি লেনদেন হয়ে শীর্ষস্থান ধরে রেখেছে বেক্সিমকো। এ ছাড়া ব্র্যাক ব্যাংক, মালেক স্পিনিং, আইপিডিসি ফাইন্যান্স এবং সিটি ব্যাংকের মতো প্রতিষ্ঠানগুলোও লেনদেনের শীর্ষে ছিল। অন্যদিকে উসমানিয়া গ্লাস ও শ্যামপুর সুগারের মতো কোম্পানিগুলো ছিল সর্বোচ্চ দাম বাড়ার তালিকায়।

বাজার সংশ্লিষ্টরা মনে করছেন, ভূ-রাজনৈতিক উদ্বেগ কমে আসা এবং সরকারের নীতিগত সহায়তার কারণে বিনিয়োগকারীরা এখন বাজার নিয়ে দীর্ঘমেয়াদী ও ইতিবাচক দৃষ্টিভঙ্গি রাখছেন। এই ধারাবাহিকতা বজায় থাকলে দেশের পুঁজিবাজার আগামীতে আরও শক্তিশালী ও স্থিতিশীল অবস্থানে পৌঁছাবে।

আমার বার্তা/এমই

চীনা বিনিয়োগ বাড়াতে এমটিবি-ওসিএআইবির চুক্তি

বাংলাদেশে কার্যরত চীনা প্রতিষ্ঠানগুলোর জন্য বিশেষায়িত ব্যাংকিং সেবা সম্প্রসারণ এবং দেশে প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগ (এফডিআই)

বাজেটে ৬৩ নিত্যপণ্যের করছাড় দিলেও বাজারে তার সুফল নেই: ক্যাব

২০২৬-২৭ অর্থবছরের বাজেটে ৬৩টি নিত্যপ্রয়োজনীয় পণ্যে কর কমানো হলেও তার সুফল এখনো ভোক্তা পর্যায়ে পৌঁছায়নি

অডিটের নামে প্রতারণা, করদাতাদের সতর্ক করল এনবিআর

করদাতাদের ফাইল অডিটে পড়ার কথা বলে এক শ্রেণির প্রতারক চক্র অর্থ হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে

সহায়তার বদলে বাংলাদেশের সঙ্গে বাণিজ্যে জোর দিচ্ছে যুক্তরাষ্ট্র

বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক সম্পর্কে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত দিয়েছে যুক্তরাষ্ট্র। একতরফা বাণিজ্য সুবিধা বা অনুদানের
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নারায়ণগঞ্জে ‘ছিনতাইকারী’ আখ্যা দিয়ে যুবককে পিটিয়ে হত্যা

পুলিশের ঊর্ধ্বতন ৩৩ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার

ব্রাজিল-নরওয়ে ম্যাচের আগে যুক্তরাষ্ট্রে বন্দুক হামলা, ৪ শিশুসহ আহত ৮

অ্যাটর্নি জেনারেলকে হুমকি: চার ডেপুটি অ্যাটর্নি জেনারেলকে শোকজ

স্কুলছাত্রী অপহরণ, মানসিক চাপে বাবার মৃত্যু

মির্জাপুর প্রেসক্লাবের সংবর্ধনায় আবুল কালাম আজাদ সিদ্দিকী: “আমি এখন সবার”

মির্জাপুরে থ্রি-পিস পরে নেচে ভাইরাল হওয়া বিএনপি নেতা বহিষ্কার

জুলাইয়ে কাদের হাতে স্নাইপার রাইফেল ছিল জানালেন চিফ প্রসিকিউটর

আওয়ামী মন্ত্রী ফারুক খানের ঘনিষ্ঠ প্রকৌশলী আমিনুল হাসিবকে পদোন্নতি দিল বেবিচক

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে ভর্তি : প্রবেশপত্র ডাউনলোড শুরু ৭ জুলাই

জাইকার সঙ্গে সম্পর্ক আরও জোরদারের প্রত্যাশা স্থানীয় সরকার মন্ত্রীর

ট্রাফিক পুলিশকে অনুরোধ না করতে সব মন্ত্রীকে সতর্ক করেছেন প্রধানমন্ত্রী

চীনা বিনিয়োগ বাড়াতে এমটিবি-ওসিএআইবির চুক্তি

মিরসরাইয়ে অটোরিকশার ধাক্কায় আনসার কর্মকর্তা নিহত

চাঁদা না দেওয়ায় শিক্ষককে মারধর, শিক্ষার্থীদের অর্ধবার্ষিক পরীক্ষা বর্জন

বিএনপিরে মামলা দিমু, আওয়ামী লীগরে কোলে লইয়া নাচমু: বিএনপি নেতা

বেরোবিতে শহীদ আবু সাঈদের নামে হল নির্মাণের ঘোষণা উপাচার্যের

১৮ বছর নির্যাতনের পর অস্থিরতা স্বাভাবিক, ধৈর্য ধরুন: শামসুজ্জামান দুদু

লেখক ও গবেষক অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক আর নেই

কঠিন সময়ে পাশে থাকা বন্ধুরা হরমুজে বিশেষ সুবিধা পাবে: ইরান