ই-পেপার সোমবার, ০৬ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩

বাজেটে ৬৩ নিত্যপণ্যের করছাড় দিলেও বাজারে তার সুফল নেই: ক্যাব

আমার বার্তা অনলাইন:
০৫ জুলাই ২০২৬, ১২:৪৬

২০২৬-২৭ অর্থবছরের বাজেটে ৬৩টি নিত্যপ্রয়োজনীয় পণ্যে কর কমানো হলেও তার সুফল এখনো ভোক্তা পর্যায়ে পৌঁছায়নি বলে অভিযোগ করেছে কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)।

সংগঠনটির দাবি, সরকার রাজস্ব ছাড় দিলেও বাজারে চাল, সয়াবিন তেলসহ বেশ কয়েকটি নিত্যপণ্যের দাম কমেনি; বরং কিছু পণ্যের দাম বাড়ানোর চেষ্টা চলছে।

রোববার (৫ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ অভিযোগ করেন ক্যাবের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি এস এম নাজের হোসাইন।

তিনি বলেন, এবারের বাজেটে ধান, চাল, গম, আটা, গবাদিপশু, হাঁস-মুরগি, মাছ, পেঁয়াজ, রসুন, আদা, লবণ, চিনি, ভোজ্যতেল, বীজসহ ৬৩টি নিত্যপণ্যের উৎসে কর ৫ শতাংশ, ২ শতাংশ ও ১ শতাংশ থেকে কমিয়ে শূন্য দশমিক ৫ শতাংশ করা হয়েছে। পাশাপাশি সব ধরনের ভোজ্যতেলের উৎসে করও ১ শতাংশ থেকে কমিয়ে শূন্য দশমিক ৫ শতাংশে নামানো হয়েছে। সরকারের উদ্দেশ্য ছিল কর কমানোর ফলে আমদানি ও বাজারজাতকরণ ব্যয় কমবে এবং তার প্রভাব খুচরা বাজারেও পড়বে। কিন্তু বাস্তবে সেই সুবিধা ভোক্তারা পাচ্ছেন না।

নাজের হোসাইন বলেন, বাজেট ঘোষণার পর ক্যাব প্রস্তাবিত বাজেটকে স্বাগত জানিয়েছিল এবং বাস্তবায়নের মাধ্যমে সাধারণ মানুষ সুফল পাবে বলে আশা করেছিল। কিন্তু এরই মধ্যে ব্যবসায়ীরা দাবি করছেন, বর্তমানে বাজারে থাকা পণ্য আগের বেশি দামে আমদানি করা হয়েছে। নতুন চালান এলে তখন দাম কমতে পারে। অথচ যেসব পণ্যের ওপর শুল্ক বাড়ানো হয়েছে, সেগুলোর দাম কম দামে আমদানি হলেও ইতোমধ্যে বাড়ানো হয়েছে। এতে ব্যবসায়ীদের দ্বৈত নীতি স্পষ্ট হয়েছে।

ক্যাব বলছে, বাজার তদারকি সংস্থাগুলোর কার্যকর নজরদারির অভাবে নিত্যপণ্যের বাজারে অস্থিরতা কমছে না। সরকারও বাজার নিয়ন্ত্রণে কার্যকর নিয়ন্ত্রকের ভূমিকা পালনের পরিবর্তে আগের মতো ব্যবসায়ীবান্ধব অবস্থানে রয়েছে। অনেক ক্ষেত্রে জেলা প্রশাসন অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার পরিবর্তে তাদের প্রতি নমনীয় আচরণ করছে। এতে ভোক্তাদের স্বার্থ ক্ষতিগ্রস্ত হচ্ছে। বাজেটে আমদানি করা সব ধরনের মসলা ও খেজুরের ওপর ৫ শতাংশ রেগুলেটরি শুল্ক প্রত্যাহার করা হলেও এর সুফলও এখনও বাজারে দৃশ্যমান নয়। বরং দারুচিনি, লবঙ্গ, জয়ত্রী, পোস্তদানা, কাজুবাদাম ও কাঠবাদামসহ বেশ কয়েকটি মসলার দাম বেড়েছে। খেজুরের দামেও কর ছাড়ের ইতিবাচক প্রভাব এখনও দেখা যায়নি।

সরকার কর ছাড় দিয়ে রাজস্ব আয় কমিয়েছে, কিন্তু সেই সুবিধা যদি সাধারণ ভোক্তা না পান, তাহলে এ সিদ্ধান্তের উদ্দেশ্যই ব্যর্থ হবে। বাজেট-পরবর্তী সময়ে সরকারের পক্ষ থেকে কর কমানো পণ্যের দাম কমে আসবে বলে আশ্বাস দেওয়া হয়েছিল। কিন্তু এখন পর্যন্ত চালসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কমার কোনো প্রতিফলন দেখা যাচ্ছে না। ফলে সাধারণ মানুষের জন্য ঘোষিত ‘জীবনবান্ধব বাজেট’ কতটা বাস্তবায়িত হবে, তা নিয়ে জনমনে সংশয় তৈরি হয়েছে বলেও মনে করে ক্যাব।

আমার বার্তা /জেএইচ

চীনা বিনিয়োগ বাড়াতে এমটিবি-ওসিএআইবির চুক্তি

বাংলাদেশে কার্যরত চীনা প্রতিষ্ঠানগুলোর জন্য বিশেষায়িত ব্যাংকিং সেবা সম্প্রসারণ এবং দেশে প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগ (এফডিআই)

অডিটের নামে প্রতারণা, করদাতাদের সতর্ক করল এনবিআর

করদাতাদের ফাইল অডিটে পড়ার কথা বলে এক শ্রেণির প্রতারক চক্র অর্থ হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে

সহায়তার বদলে বাংলাদেশের সঙ্গে বাণিজ্যে জোর দিচ্ছে যুক্তরাষ্ট্র

বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক সম্পর্কে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত দিয়েছে যুক্তরাষ্ট্র। একতরফা বাণিজ্য সুবিধা বা অনুদানের

বাজেটের সুফল বইছে শেয়ারবাজারে, বাড়ছে বিনিয়োগকারীর অংশগ্রহণ

সদ্য অনুমোদিত বাজেটে বড় ধরনের নীতিগত সহায়তা ও আকর্ষণীয় কর রেয়াত সুবিধার ঘোষণা আসতেই চাঙ্গা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নারায়ণগঞ্জে ‘ছিনতাইকারী’ আখ্যা দিয়ে যুবককে পিটিয়ে হত্যা

পুলিশের ঊর্ধ্বতন ৩৩ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার

ব্রাজিল-নরওয়ে ম্যাচের আগে যুক্তরাষ্ট্রে বন্দুক হামলা, ৪ শিশুসহ আহত ৮

অ্যাটর্নি জেনারেলকে হুমকি: চার ডেপুটি অ্যাটর্নি জেনারেলকে শোকজ

স্কুলছাত্রী অপহরণ, মানসিক চাপে বাবার মৃত্যু

মির্জাপুর প্রেসক্লাবের সংবর্ধনায় আবুল কালাম আজাদ সিদ্দিকী: “আমি এখন সবার”

মির্জাপুরে থ্রি-পিস পরে নেচে ভাইরাল হওয়া বিএনপি নেতা বহিষ্কার

জুলাইয়ে কাদের হাতে স্নাইপার রাইফেল ছিল জানালেন চিফ প্রসিকিউটর

আওয়ামী মন্ত্রী ফারুক খানের ঘনিষ্ঠ প্রকৌশলী আমিনুল হাসিবকে পদোন্নতি দিল বেবিচক

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে ভর্তি : প্রবেশপত্র ডাউনলোড শুরু ৭ জুলাই

জাইকার সঙ্গে সম্পর্ক আরও জোরদারের প্রত্যাশা স্থানীয় সরকার মন্ত্রীর

ট্রাফিক পুলিশকে অনুরোধ না করতে সব মন্ত্রীকে সতর্ক করেছেন প্রধানমন্ত্রী

চীনা বিনিয়োগ বাড়াতে এমটিবি-ওসিএআইবির চুক্তি

মিরসরাইয়ে অটোরিকশার ধাক্কায় আনসার কর্মকর্তা নিহত

চাঁদা না দেওয়ায় শিক্ষককে মারধর, শিক্ষার্থীদের অর্ধবার্ষিক পরীক্ষা বর্জন

বিএনপিরে মামলা দিমু, আওয়ামী লীগরে কোলে লইয়া নাচমু: বিএনপি নেতা

বেরোবিতে শহীদ আবু সাঈদের নামে হল নির্মাণের ঘোষণা উপাচার্যের

১৮ বছর নির্যাতনের পর অস্থিরতা স্বাভাবিক, ধৈর্য ধরুন: শামসুজ্জামান দুদু

লেখক ও গবেষক অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক আর নেই

কঠিন সময়ে পাশে থাকা বন্ধুরা হরমুজে বিশেষ সুবিধা পাবে: ইরান