ই-পেপার শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩

সোনার গহনার দাম ভরিতে কমলো ৩২৬৬ টাকা

আমার বার্তা অনলাইন:
০৭ আগস্ট ২০২৬, ১১:৪২

দেশের বাজারে সোনার গহনার দাম কমানো হয়েছে। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার গহনার দাম কমেছে ৩ হাজার ২৬৬ টাকা। এতে ভ্যাটসহ ভালো মানের এক ভরি সোনার গহনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৯ হাজার ৬৬৪ টাকা।

স্থানীয় বাজারে তেজাবী সোনার দাম কমায় এই দাম কমানো হয়েছে। শুক্রবার (৭ আগস্ট) সকাল ১০টা থেকে এই দাম কার্যকর হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

শুক্রবার বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটি বৈঠকে করে এই দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে গতকাল (৬ আগস্ট) ভালো মানের এক ভরি সোনার গহনার দাম বাড়ানো হয় ৯ হাজার ৮৫৬ টাকা। এই দাম বাড়ানোর ২৪ ঘণ্টার ব্যবধানে এখন দাম কমানো হলো।

এখন ভ্যাটসহ সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার গহনার দাম ৩ হাজার ২৬৬ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৯ হাজার ৬৬৪ টাকা। ২১ ক্যারেটের এক ভরি সোনার গহনার দাম ৩ হাজার ১৪৯ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১৯ হাজার ৩৪২ টাকা।

এছাড়া ১৮ ক্যারেটের এক ভরি সোনার গহনার দাম ২ হাজার ৬৮২ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৮৮ হাজার ৩৭৪ টাকা। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার গহনার দাম ২ হাজার ২১৬ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৩ হাজার ৮৪৮ টাকা।

গতকাল সকাল ১০টা থেকে ভ্যাটসহ সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার গহনার দাম ৯ হাজার ৮৫৬ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয় ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকা। ২১ ক্যারেটের এক ভরি সোনার গহনার দাম ৯ হাজার ৪৪৮ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয় ২ লাখ ২২ হাজার ৪৯১ টাকা।

এছাড়া ১৮ ক্যারেটের এক ভরি সোনার গহনার দাম ৮ হাজার ১০৬ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয় ১ লাখ ৯১ হাজার ৫৬ টাকা। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার গহনার দাম ৬ হাজার ৫৯০ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয় ১ লাখ ৫৬ হাজার ৬৪ টাকা। আজ সকাল ৯টা ৫৯ মিনিট পর্যন্ত এই দামেই সোনার গহনা বিক্রি হয়।

সোনার গহনার দাম কমানো হলেও রুপার গহনার দাম অপরিবর্তিত রয়েছে। ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি রুপার গহনার দাম নির্ধারণ করা হয়েছে ৪ হাজার ৮৯৯ টাকা। এছাড়া ২১ ক্যারেটের এক ভরি রুপার গহনার দাম ৪ হাজার ৬৬৬ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি রুপার গহনার দাম ৪ হাজার ২৪ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি রুপার গহনার দাম ৩ হাজার ৩৩ টাকা নির্ধারণ করা হয়েছে।

কমছে মরিচের দাম, ডিমের ডজন উঠেছে ১৬০ টাকায়

রাজধানীর খুচরা বাজারে গেলো সপ্তাহের তুলনায় কাঁচা মরিচের দাম কিছুটা কমতির দিকে। তবে সবজি, ডিমসহ

উন্নত দেশগুলোতে চাকরি হারানোর ঝুঁকি তিন গুণ বেশি: বিশ্বব্যাংক

জেনারেটিভ এআই-এর কারণে উন্নত দেশগুলোতে চাকরি হারানোর ঝুঁকি উন্নয়নশীল দেশের তুলনায় প্রায় তিন গুণ বেশি

স্বর্ণ খাতকে বৈধ-জবাবদিহিমূলক শিল্পে রূপান্তরের উদ্যোগ

দেশের স্বর্ণ খাতকে অনানুষ্ঠানিক অবস্থা থেকে বের করে একটি বৈধ, স্বীকৃত ও জবাবদিহিমূলক ব্যবসায়িক খাতে

দক্ষিণ কোরিয়ার সঙ্গে বাণিজ্য চুক্তি, ৯৭ শতাংশ বাংলাদেশি পণ্যে শুল্ক সুবিধা

বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার মধ্যে প্রস্তাবিত সমন্বিত অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি সিইপিএ (কম্প্রিহেনসিভ ইকোনমিক পার্টনারশিপ এগ্রিমেন্ট)
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভিন্নমতকে সম্মান করাই গণতন্ত্রের অন্যতম ভিত্তি: মির্জা ফখরুল

প্রেমিককে ছাত্রীদের ছবি পাঠানো সেই ইবি শিক্ষার্থী হল থেকে বহিষ্কার

বাংলাদেশসহ ১৩ দেশের প্রতিরক্ষা জোটের প্রধান কমান্ডার নিয়োগ করল সৌদি

ব্রাজিলিয়ান স্ট্রাইকারকে নিয়ে ইউনাইটেড ও আর্সেনালের দ্বৈরথ

সার্কভুক্ত শিক্ষার্থীদের ফুল-ফান্ডেড স্কলারশিপ দেবে জাতীয় বিশ্ববিদ্যালয়

ন্যাটোর মতো সামরিক জোট গঠনের দ্বারপ্রান্তে সৌদি, তুরস্ক ও পাকিস্তান

নারায়ণগঞ্জে গ্যাস লিকেজ থেকে অগ্নিকাণ্ড, একই পরিবারের দগ্ধ ৩

আমিও বিশ্বাস করতে চাই তিনি ডিসেম্বরেই আসবেন: আইনমন্ত্রী

থাইল্যান্ডে স্কুলে শিক্ষার্থীর বন্দুক হামলা, শিক্ষকসহ নিহত ৭

যুদ্ধ থেকে বের হওয়ার পথ পাচ্ছেন না ট্রাম্প

এক মসজিদে ২ বার জুমার নামাজ পড়া যাবে?

জুলাই তথ্যচিত্রে গোলযোগ, দুঃখ প্রকাশ মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের

হলের সহপাঠীদের ব্যক্তিগত ছবি প্রেমিককে পাঠাতেন ইবি ছাত্রী

পাকিস্তানে কমছে ধর্ম অবমাননার মামলা, কঠোর অবস্থানে সেনাবাহিনী

এক বছরে রোনালদোর আয় ৩৭১০ কোটি টাকা, মেসি-এমবাপের কত?

ছেলে থিয়াগোর বার্সায় যোগ দেওয়া নিয়ে যা বললেন মেসি

থাইল্যান্ডে স্কুলে শিক্ষার্থীর বন্দুক হামলা, শিক্ষকসহ নিহত ২

ওসমানী নগরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৯

মেহেরপুর সীমান্তে বিএসএফের ৫ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির প্রতিরোধ

সোনার গহনার দাম ভরিতে কমলো ৩২৬৬ টাকা