ই-পেপার শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩

বাংলাদেশসহ ১৩ দেশের প্রতিরক্ষা জোটের প্রধান কমান্ডার নিয়োগ করল সৌদি

আমার বার্তা অনলাইন:
০৭ আগস্ট ২০২৬, ১৪:৩৪

বাব এল-মান্দেব প্রণালি, লোহিত সাগর এবং এডেন উপসাগরে বাণিজ্যিক জাহাজের চলাচল নিরাপদ রাখতে বাংলাদেশসহ ১৩টি দেশকে নিয়ে যে প্রতিরক্ষা জোট গঠন করেছে সৌদি আরব, সেই জোটের প্রধান কমান্ডার নিয়োগ করা হয়েছে। তিনি হলেন সৌদির নৌবাহিনীর কর্মকর্তা রিয়ার অ্যাডমিরাল আবদুল্লাহ বিন সালেম আল-শেহরি।

বৃহস্পতিবার এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয়ে। বিবৃতিতে বলা হয়েছে, জোটের প্রধান কমান্ডার হিসেবে এখন থেকে রিয়ার অ্যাডমিরাল আবদুল্লাহ বিন সালেম আল-শেহরি জোটের প্রতিরক্ষা ব্যবস্থা দেখভাল, সদস্যরাষ্ট্রগুলো ও অন্যান্য সামুদ্রিক প্রতিরক্ষা জোটের সঙ্গে যোগাযোগ-সমন্বয় এবং জোটের অভিযান পরিচালনার দায়িত্বে থাকবেন।

গত জুলাইয়ের মাঝামাঝি ইরানের প্রতি সমর্থন জানিয়ে লোহিত সাগরকে এডেন উপসাগর ও ভারত মহাসাগরের সঙ্গে সংযোগকারী বাব এল-মান্দেব প্রণালি এবং লোহিত সাগরের বাণিজ্য জাহাজ চলাচল রুটে অবরোধ জারি করে ইয়েমেনভিত্তিক সশস্ত্র রাজনেতিক গোষ্ঠী হুথি।

উল্লেখ্য, সৌদি আরব এবং মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলোর জ্বালানি তেল বৈশ্বিক বাজারে পৌঁছানোর জন্য গুরুত্বপূর্ণ বাণিজ্যপথ হরমুজ প্রণালি, তার পরেই আছে লোহিত সাগর এবং বাব এল-মান্দেব প্রণালি। গত ফেব্রুয়ারিতে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের যুদ্ধ শুরুর পর হরমুজ প্রণালিতে অবরোধ জারি করে তেহরান। ফলে বিকল্প পথ হিসেবে এতদিন লোহিত সাগরের বাণিজ্যপথ ব্যবহার করে আসছিল মধ্যপ্রাচ্যের তেল রপ্তানিকারী দেশগুলো।

আর সৌদির কাছে বাব এল-মান্দেব গুরুত্বপূর্ণ এই কারণে যে দেশটির অন্যতম প্রধান সমুদ্রবন্দর ইয়ানাবুর অবস্থান এই প্রণালির কাছে। জুলাইয়ের শেষের দিকে ইয়ানাবু বন্দরে ড্রোন হামলা করে হুথি গোষ্ঠী।

ইয়ানাবুতে হামলার পরেই এই প্রতিরক্ষা জোট গঠনের প্রক্রিয়া শুরু করে রিয়াদ। এ লক্ষ্যে সৌদির মার্কিন দূতাবাসের পক্ষ থেক ৬০টি দেশের সঙ্গে যোগাযোগ করা হয় এবং এ দেশগুলোর মধ্যে ১৪টি দেশ জোটে যোগ দিতে সম্মত হয়।

জোটের সদস্যরাষ্ট্রগুলো হলো— বাহরাইন, বাংলাদেশ, কোমোরোস, জিবুতি, মিসর, জর্ডান, কুয়েত, পাকিস্তান, কাতার, সৌদি আরব, সোমালিয়া, সুদান, তুরস্ক এবং ইয়েমেন। সৌদির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, আরও কয়েকটি দেশ এই জোটে যোগ দেওয়ার আগ্রহ প্রকাশ করেছে।

বাংলাদেশের প্রায় ৭০ শতাংশ পশ্চিমমুখী রপ্তানি বাণিজ্য (বিশেষ করে ইউরোপ ও যুক্তরাষ্ট্রের বাজার) লোহিত সাগর ও এর আশপাশের রুট দিয়ে পরিচালিত হয়। তাই এই জলপথের নিরাপত্তা বাংলাদেশের অর্থনৈতিক স্বার্থ এবং বৈশ্বিক নৌ-স্বাধীনতার সাথে সরাসরি সংশ্লিষ্ট।

সূত্র : আলজাজিরা

ন্যাটোর মতো সামরিক জোট গঠনের দ্বারপ্রান্তে সৌদি, তুরস্ক ও পাকিস্তান

যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন ন্যাটোর আদলে নতুন একটি সামরিক জোট গঠন করতে যাচ্ছে সৌদি আরব, তুরস্ক এবং

থাইল্যান্ডে স্কুলে শিক্ষার্থীর বন্দুক হামলা, শিক্ষকসহ নিহত ৭

থাইল্যান্ডে একটি স্কুলে এক শিক্ষার্থীর বন্দুক হামলায় ৭ জন নিহত এবং ১৫ জন আহত হয়েছে।

যুদ্ধ থেকে বের হওয়ার পথ পাচ্ছেন না ট্রাম্প

ইরানের বিরুদ্ধে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের ‘স্বল্পমেয়াদি’ যুদ্ধ ছয় মাসে গড়ালেও সেখান থেকে বেরিয়ে আসার

পাকিস্তানে কমছে ধর্ম অবমাননার মামলা, কঠোর অবস্থানে সেনাবাহিনী

পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির কট্টর ইসলামপন্থি গোষ্ঠীগুলোর বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার পর দেশটিতে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভিন্নমতকে সম্মান করাই গণতন্ত্রের অন্যতম ভিত্তি: মির্জা ফখরুল

প্রেমিককে ছাত্রীদের ছবি পাঠানো সেই ইবি শিক্ষার্থী হল থেকে বহিষ্কার

বাংলাদেশসহ ১৩ দেশের প্রতিরক্ষা জোটের প্রধান কমান্ডার নিয়োগ করল সৌদি

ব্রাজিলিয়ান স্ট্রাইকারকে নিয়ে ইউনাইটেড ও আর্সেনালের দ্বৈরথ

সার্কভুক্ত শিক্ষার্থীদের ফুল-ফান্ডেড স্কলারশিপ দেবে জাতীয় বিশ্ববিদ্যালয়

ন্যাটোর মতো সামরিক জোট গঠনের দ্বারপ্রান্তে সৌদি, তুরস্ক ও পাকিস্তান

নারায়ণগঞ্জে গ্যাস লিকেজ থেকে অগ্নিকাণ্ড, একই পরিবারের দগ্ধ ৩

আমিও বিশ্বাস করতে চাই তিনি ডিসেম্বরেই আসবেন: আইনমন্ত্রী

থাইল্যান্ডে স্কুলে শিক্ষার্থীর বন্দুক হামলা, শিক্ষকসহ নিহত ৭

যুদ্ধ থেকে বের হওয়ার পথ পাচ্ছেন না ট্রাম্প

এক মসজিদে ২ বার জুমার নামাজ পড়া যাবে?

জুলাই তথ্যচিত্রে গোলযোগ, দুঃখ প্রকাশ মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের

হলের সহপাঠীদের ব্যক্তিগত ছবি প্রেমিককে পাঠাতেন ইবি ছাত্রী

পাকিস্তানে কমছে ধর্ম অবমাননার মামলা, কঠোর অবস্থানে সেনাবাহিনী

এক বছরে রোনালদোর আয় ৩৭১০ কোটি টাকা, মেসি-এমবাপের কত?

ছেলে থিয়াগোর বার্সায় যোগ দেওয়া নিয়ে যা বললেন মেসি

থাইল্যান্ডে স্কুলে শিক্ষার্থীর বন্দুক হামলা, শিক্ষকসহ নিহত ২

ওসমানী নগরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৯

মেহেরপুর সীমান্তে বিএসএফের ৫ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির প্রতিরোধ

সোনার গহনার দাম ভরিতে কমলো ৩২৬৬ টাকা