ই-পেপার বুধবার, ১৩ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩

এসএসসি পাস করতে যেন ১০ বছর স্কুলিং ১০ বছরেই থাকে: শিক্ষামন্ত্রী

আমার বার্তা অনলাইন:
১৩ মে ২০২৬, ১৪:৪৭
আপডেট  : ১৩ মে ২০২৬, ১৪:৪৮
ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজে ওমেরার সঙ্গে সোলার প্ল্যান্ট সংক্রান্ত চুক্তি সই অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী।

একজন শিক্ষার্থীর মাধ্যমিক স্তর শেষে এসএসসি ও সমমান পরীক্ষায় বসতে ১০ বছরের বেশি সময় যাতে না লাগে, সরকার সেই পরিকল্পনা করছে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। ‎আজ বুধবার (১৩ মে) সকালে ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজে এক অনুষ্ঠানে অংশ নিয়ে এ পরিকল্পনার কথা জানান মন্ত্রী।

‎শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, ‘তোমাদের পরীক্ষার বিষয়ে একটি মিটিংয়ে বসব। আলোচনা করব কীভাবে এসএসসি এবং এইচএসসি পরীক্ষাগুলো সিলেবাস কাভার করে সময় নষ্ট না করে আমরা যেন ঠিক পথে এগোতে পারি।’

শিক্ষামন্ত্রী আরও বলেন, ‘তোমাদের এসএসসি পাস করতে যেন ১০ বছর স্কুলিং ১০ বছরেই থাকে। কোনো সেশন জট যেন না হয়। তোমরা যেন পিছিয়ে না পড়ো। সেজন্য আজকে আমরা বসব। আলোচনা করে আমরা সিদ্ধান্ত নেব। তোমাদের স্বার্থে যেটা করার সেটাই করব। তবে পরীক্ষা সুন্দরভাবে দিতে হবে।’

‎নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারে ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ ওমেরা রিনিউয়েবল এনার্জি লিমিটেডের চুক্তি স্বাক্ষর উপলক্ষে আয়োজিত ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য দিচ্ছিলেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

‎শিক্ষা আনন্দের বিষয় হবে উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘শিক্ষা হবে প্রজেক্টের মধ্য দিয়ে। দেখ না আজকে উন্নত বিশ্বে কি রয়েছে। আমরা এখনো সেই আমাদের সময়কার গতানুগতিকভাবেই রয়েছি। চাপিয়ে দেওয়া পাঠ্যপুস্তক, কোনো প্রজেক্ট নেই এবং শুধু জিপিএ এ প্লাস পেলেই অভিভাবকেরা সন্তুষ্ট হন। কিন্তু একবারও ভেবে দেখছেন না, তোমরা কী শিখছ, কী শিখতে পারোনি।’

শিক্ষামন্ত্রী আরও বলেন, ‘আমরা জিপিএ এ প্লাসের কথা বলব না। কে কী শিখেছ, সেটা আমরা জানতে চাই। আমাদের দেশে শিক্ষা ব্যবস্থার ব্যাপক পরিবর্তনের প্রয়োজন রয়েছে। তোমরাই হলে আগামীর ভবিষ্যৎ তোমাদের চিন্তাভাবনা আমরা করছি।’

‎মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব ও ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের সভাপতি আব্দুল খালেকের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন প্রতিষ্ঠানটির অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল জাবের হোসেন।

আমার বার্তা/এমই

উচ্চশিক্ষার টেকসই রূপান্তরে গবেষণা, উদ্ভাবন ও দক্ষতা উন্নয়নে জোর

দেশের উচ্চশিক্ষা ব্যবস্থার টেকসই রূপান্তর, গবেষণা ও উদ্ভাবনভিত্তিক জ্ঞানসমৃদ্ধ রাষ্ট্র গঠনের লক্ষ্যে দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে ক্যারিয়ার

শিক্ষা খাতে অভিজ্ঞতা বিনিময় দুই দেশের জন্যই উপকারী হতে পারে

থাইল্যান্ডের রাষ্ট্রদূত থিতিপর্ন চিরাসাওয়াদি বলেছেন, বাংলাদেশের প্রাথমিক শিক্ষা খাত উন্নয়নে সরকারের যে আন্তরিকতা ও দীর্ঘমেয়াদি

সব শিক্ষাপ্রতিষ্ঠানে পর্যায়ক্রমে সোলার প্ল্যান্ট বসানো হবে: শিক্ষামন্ত্রী

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে পর্যায়ক্রমে সোলার প্ল্যান্ট বসানোর ঘোষণা দিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল

শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে লম্বা ছুটি, ১৬-২৩ দিনের অবকাশ পাচ্ছে শিক্ষার্থীরা

আসন্ন পবিত্র ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশ উপলক্ষ্যে দেশের সব স্তরের শিক্ষা প্রতিষ্ঠানে দীর্ঘ ছুটি
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেবা ও উৎপাদন খাতে ভর করে এপ্রিলে অর্থনীতিতে গতি ফিরেছে

সামাজিক স্থিতিশীলতা রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান তথ্যমন্ত্রীর

কোরবানির চামড়ার দাম বাড়ালো সরকার, ঢাকায় বর্গফুটে ২ টাকা বৃদ্ধি

পরিবেশের টেকসই উন্নয়নে সবাইকে কাজ করতে হবে: মাহদী আমিন

টেস্ট র‍্যাঙ্কিং: ক্যারিয়ারসেরা অবস্থানে শান্ত, নাহিদ রানা এগোলেন পাঁচ ধাপ

টিকিটের জন্য ‘ডিজিটাল যুদ্ধ’, চোখের পলকেই শেষ ট্রেনের আসন

একদিনে হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর

বনদস্যুদের সঙ্গে বনকর্মীদের গোলাগুলি, হাত-পা বাঁধা ৪ জেলেকে উদ্ধার

উচ্চশিক্ষার টেকসই রূপান্তরে গবেষণা, উদ্ভাবন ও দক্ষতা উন্নয়নে জোর

৩৬ হাজার ৬৯৫ কোটি টাকার ৯ প্রকল্প একনেক সভায় অনুমোদন

মানুষের চাহিদা অনুযায়ী উন্নয়নই সরকারের লক্ষ্য: প্রতিমন্ত্রী হাবিব

আসন্ন বাজেটে স্বাস্থ্যখাতে জিডিপির ১ শতাংশ বরাদ্দ দেওয়া হবে

ডেক্সামেথাসনে মোটাতাজা গরু চেনার উপায় জানালেন বাকৃবি অধ্যাপক

অটোরিকশায় চা খেতে যাওয়ার পথে ট্রাকের সঙ্গে সংঘর্ষ, নিহত দু’ভাই

জাতীয় পার্টির এমপি প্রার্থী ছিলেন ১৯৬ জন, নির্বাচনী ব্যয় ৫ লাখ টাকা

সোনারগাঁয়ে বিদ্যুৎকেন্দ্রের ক্যান্টিনে বিস্ফোরণে ১২ জন দগ্ধ

এসএসসি পাস করতে যেন ১০ বছর স্কুলিং ১০ বছরেই থাকে: শিক্ষামন্ত্রী

বিধানসভায় আস্থা ভোটের পরীক্ষায় বড় জয় পেলেন বিজয়

ইউনূসের বিরুদ্ধে মামলার আবেদনকারী কুকি-চিন এজেন্ট: এক্স-ফোর্সেস

চূড়ান্ত অনুমোদন পেলো পদ্মা ব্যারাজ, ব্যয় ৩৩৪৭৪ কোটি টাকা