ই-পেপার বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩

বহিষ্কার নেই, প্রথম দিনেই চট্টগ্রাম বোর্ডে অনুপস্থিত ১৩৪০ পরীক্ষার্থী

আমার বার্তা অনলাইন:
০২ জুলাই ২০২৬, ১৬:০১

সারাদেশের মতো চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনেও শুরু হয়েছে ২০২৬ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা। পরীক্ষার প্রথম দিন বৃহস্পতিবার (২ জুলাই) অনুষ্ঠিত বাংলা (আবশ্যিক) প্রথম পত্র পরীক্ষায় চট্টগ্রাম বোর্ডের অধীনে মোট ৭৩ হাজার ৮৬৩ জন পরীক্ষার্থীর মধ্যে ১ হাজার ৩৪০ জন অনুপস্থিত ছিলেন। তবে ১১৪টি কেন্দ্রে কোনো বহিষ্কারের ঘটনা ঘটেনি।

চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদন অনুযায়ী, চট্টগ্রাম বোর্ডের আওতাধীন পাঁচ জেলায় মোট ১১৪টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়।

এর মধ্যে চট্টগ্রাম জেলায় ৬৮টি কেন্দ্রে ৫৭ হাজার ৭৩৪ জন পরীক্ষার্থীর মধ্যে ৯৬৪ জন অনুপস্থিত ছিলেন। এছাড়া কক্সবাজারে ১৮টি কেন্দ্রে ৯ হাজার ২১৭ জন পরীক্ষার্থীর মধ্যে ২০৯ জন, রাঙ্গামাটিতে ১০টি কেন্দ্রে ৪ হাজার ১৭ জন পরীক্ষার্থীর মধ্যে ৮৫ জন, খাগড়াছড়িতে ১০টি কেন্দ্রে ৩৫৩ জন পরীক্ষার্থীর মধ্যে ৭ জন এবং বান্দরবানে ৮টি কেন্দ্রে ২ হাজার ৩২ জন পরীক্ষার্থীর মধ্যে ৭৫ জন অনুপস্থিত ছিলেন।

চট্টগ্রাম শিক্ষা বোর্ড জানিয়েছে, পরীক্ষার প্রথম দিনে কোনো পরীক্ষার্থী বহিষ্কারের ঘটনা ঘটেনি। এছাড়া কোনো কেন্দ্র সচিব বা পরিদর্শকের অনুপস্থিতির ঘটনাও ঘটেনি।

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. মো. পারভেজ সাজ্জাদ চৌধুরী বলেন, বোর্ডের অধিভুক্ত পাঁচ জেলার সব পরীক্ষাকেন্দ্রে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

আমার বার্তা/এমই

শিক্ষাখাতে ৯৯ মিলিয়ন মার্কিন ডলার সহায়তা দেবে ইউনেসকো-ইউনিসেফ

বাংলাদেশের শিক্ষাখাতের সার্বিক উন্নয়নে ইউনেসকো ও ইউনিসেফ থেকে ৯৯ মিলিয়ন মার্কিন ডলারের সহায়তা অনুমোদন করা

বিশ্ববিদ্যালয়ে টেকসই শিক্ষক উন্নয়ন ব্যবস্থা গড়ে তুলছে ইউজিসি

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ জানিয়েছেন, নিজস্ব সক্ষমতার ভিত্তিতে দেশের বিশ্ববিদ্যালয়

এইচএসসির প্রথম দিনে অনুপস্থিত ২৪৭৮৪ শিক্ষার্থী, বহিষ্কার ৭ জন

চলতি বছরের উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষা আজ থেকে সারা দেশে একযোগে

প্রাথমিকে ৩৬ হাজারের বেশি প্রধান শিক্ষকের পদে পদোন্নতির প্রক্রিয়া শুরু: শিক্ষামন্ত্রী

দেশের সর্বোচ্চ আদালতের রায়ের পর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শূন্য থাকা ৩৬ হাজারের বেশি প্রধান শিক্ষকের
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভিসানীতিতে বড় পরিবর্তনের উদ্যোগ, থাকছে ৩৪ ক্যাটাগরি

সম্পূর্ণ সুস্থ না হলে ডেঙ্গু রোগীকে হাসপাতাল থেকে ছাড়পত্র নয়: স্বাস্থ্যমন্ত্রী

মুনাফাহীন ব্যবসা এক মহৎ চ্যালেঞ্জ, যা জয় করা সম্ভব: ড. মঈন খান

শিক্ষাখাতে ৯৯ মিলিয়ন মার্কিন ডলার সহায়তা দেবে ইউনেসকো-ইউনিসেফ

বিদেশি হস্তক্ষেপের বিরোধিতা করতে বাংলাদেশের পাশে আছে চীন: রাষ্ট্রদূত

জুনে পোশাক রপ্তানিতে উল্লম্ফন, অর্থবছরে রপ্তানি আয় কম

বিশ্বকাপ থেকে বিদায়ের পর নায়কোচিত সংবর্ধনা পেল জাপান

যৌক্তিক স্থানে উপজেলা সদর স্থাপনের দাবিতে ফটিকছড়িতে বিক্ষোভ

টেকনাফ সীমান্তে ২ কেজি আইস ও জি-৩ রাইফেল উদ্ধার

হজের প্রাক-নিবন্ধনে হজযাত্রীদের যেসব তথ্য দিতে বলেছে ধর্ম মন্ত্রণালয়

বিশ্ববিদ্যালয়ে টেকসই শিক্ষক উন্নয়ন ব্যবস্থা গড়ে তুলছে ইউজিসি

এইচএসসির প্রথম দিনে অনুপস্থিত ২৪৭৮৪ শিক্ষার্থী, বহিষ্কার ৭ জন

শাপলা চত্বরের ঘটনায় ইনুর সম্পৃক্ততা পাওয়া গেছে: চিফ প্রসিকিউটর

সংবাদ সম্মেলনে হ্যাকিং ও ব্ল্যাকমেইলের অভিযোগ, তদন্তের দাবি

তিস্তা মহাপরিকল্পনা ছাড়া বন্যা-ভাঙন থেকে মুক্তি মিলবে না: ত্রাণমন্ত্রী

টেকসই উত্তরণের জন্য এলডিসি প্রস্তুতিকাল বাড়াতে চায় সরকার: বাণিজ্যমন্ত্রী

শিগগিরই চালু হচ্ছে বাংলাদেশ-ভারত মিতালী এক্সপ্রেস ট্রেন

মূল্যবোধভিত্তিক শিক্ষা ব্যবস্থা পুনর্গঠন করবে সরকার: মাহদী আমিন

‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ বইয়ের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী

খামেনির জানাজার প্রস্তুতির মাঝেই যুক্তরাষ্ট্র-ইসরায়েলকে ইরানের হুঁশিয়ারি