ই-পেপার বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩

বিশ্বকাপ থেকে ‘নিষ্ঠুর’ বিদায়কে মেনে নিতে পারছেন না সেনেগাল কোচ

আমার বার্তা অনলাইন:
০২ জুলাই ২০২৬, ১১:৫২

বিশ্বকাপের রাউন্ড অব ৩২-এ ৮৬ মিনিট পর্যন্ত বেলজিয়ামের বিপক্ষে ২-০ ব্যবধানে এগিয়ে থেকেও ম্যাচটি ৩-২ ব্যবধানে হেরে যায় সেনেগাল। ম্যাচের ১২৪ মিনিটে পেনাল্টি থেকে বেলজিয়ামের হয়ে জয়সূচক গোলটি করেন টিলেমান্স। দলের এমন করুণ ও নিষ্ঠুর বিদায় আহত করেছে সেনেগালের কোচকে। তবে সব ছাপিয়ে পেনাল্টির সিদ্ধান্ত নিয়ে চলছে আলোচনা৷

অতিরিক্ত সময়ের শেষ দিকে দেওয়া সেই পেনাল্টি নিয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন সেনেগালের প্রধান কোচ পাপে থিয়াও। সেই পেনাল্টি থেকেই বেলজিয়াম ৩-২ ব্যবধানে জয় নিশ্চিত করে এবং সেনেগালের বিশ্বকাপ অভিযান শেষ হয়ে যায়।

ম্যাচ শেষে ফিফাকে দেওয়া সাক্ষাৎকারে থিয়াও বলেন, ‘রেফারির সিদ্ধান্ত নিয়ে আমি কোনো মন্তব্য করবো না। আমরা টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছি। আর এটা অবশ্যই খুব কষ্টের। প্রতিপক্ষকে অভিনন্দন জানাতেই হবে। দুর্ভাগ্যজনকভাবে আমরা ২-০ গোলের লিড ধরে রাখতে পারিনি। তারা দ্বিতীয়ার্ধে দারুণভাবে ফিরে এসেছে, যা সামলানো সহজ ছিলো না। এরপর পেনাল্টির ঘটনাও ঘটেছে। ফুটবলে এমনই হয়। সবাই এই সিদ্ধান্তের নিজস্ব ব্যাখ্যা দেবে, কিন্তু আমি রেফারিং বিতর্কে যেতে চাই না। বেলজিয়ামকে শেষ ষোলোতে ওঠার জন্য অভিনন্দন জানাই, এটুকুই।’

বুধবার যুক্তরাষ্ট্রের সিয়াটলে অনুষ্ঠিত ম্যাচে প্রথমার্ধে দাপট দেখায় সেনেগাল। দ্বিতীয়ার্ধের ৪০তম মিনিট পর্যন্ত তারা ২-০ গোলে এগিয়ে ছিলো।

কিন্তু মাত্র তিন মিনিটের ব্যবধানে বেলজিয়াম দুটি গোল করে সমতা ফেরায় এবং ম্যাচ অতিরিক্ত সময়ে গড়ায়। অতিরিক্ত সময়ের শেষ দিকে পেনাল্টি থেকে গোল করে ৩-২ ব্যবধানে জয় নিশ্চিত করে বেলজিয়াম।

ম্যাচের বিশ্লেষণে থিয়াও বলেন, ‘ম্যাচের কিছু সময়ে আমাদের কয়েকজন খেলোয়াড় শারীরিক সমস্যায় পড়েছিল। কেউ কেউ এতটাই ক্লান্ত ছিল যে আর খেলতে পারছিলো না। কিন্তু একবার আমরা লিড হারানোর পরও আমাদের সুযোগ ছিল ম্যাচটা ধরে রাখার। এখন আমাদের এই ফল মেনে নেওয়া ছাড়া উপায় নেই। ফুটবল এমনই।’

বিতর্কিত মুহূর্তটি আসে অতিরিক্ত সময়ের ১২তম মিনিটে। বক্সে একটি ক্রসের সময় কামারা ট্যাকল করলে ইউরি টিলেমান্স মাটিতে পড়ে পেনাল্টির আবেদন জানান। মাঠের রেফারি, হন্ডুরাসের সাঈদ মার্টিনেজ, প্রথমে পেনাল্টি দেননি।

তবে প্রায় দুই মিনিট ভিডিও পর্যালোচনার পর ভিএআরের দায়িত্বে থাকা রোদলফো টোস্কি রেফারিকে পেনাল্টি দেওয়ার সুপারিশ করেন। এরপর আরও দুই মিনিট ফুটেজ দেখে মার্তিনেজ নিজের সিদ্ধান্ত পরিবর্তন করে পেনাল্টি দেন। অতিরিক্ত সময়ের ১৬তম মিনিটে ইউরি টিলেমান্স সেই পেনাল্টি থেকে গোল করে বেলজিয়ামকে ৩-২ ব্যবধানে এগিয়ে দেন।

ম্যাচ শেষে থিয়াও বলেন, ‘এটা খুবই নিষ্ঠুর এক পরাজয়। আমরা ভালো খেলছিলাম, দুই গোলে এগিয়েও ছিলাম। কিন্তু ফুটবল শুধু ৮৫ মিনিটের খেলা নয়। শেষ পর্যন্ত তারা আমাদের ওপর চাপ সৃষ্টি করেছে, আর আমরা সেটা সামলাতে পারিনি। বেলজিয়ামকে অভিনন্দন জানাতেই হবে। আমাদের শুধু কাজ করে যেতেহবে।’

সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, ‘আমরা পুরো ম্যাচেই লড়াইয়ে ছিলাম। জিতলে কথা বলা সহজ হয়, কিন্তু এখন আমাদের টুর্নামেন্ট শেষ। সামনে তাকাতে হবে। কোথায় ভুল করেছি, সেটা বিশ্লেষণ করতে হবে এবং ভবিষ্যতে আরও ভালো করার জন্য সেই ভুলগুলো সংশোধন করতে হবে।’

গ্রুপ পর্বে সেনেগাল ইরাকের বিপক্ষে একটি ম্যাচ জিতেছিলো এবং ফ্রান্স ও নরওয়ের কাছে হেরেছিলো। এরপর নকআউট পর্বের প্রথম ম্যাচেই বেলজিয়ামের কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিলো তারা। অন্যদিকে, শেষ ষোলোতে বেলজিয়ামের প্রতিপক্ষ যুক্তরাষ্ট্র।

আমার বার্তা /জেএইচ

বিশ্বকাপ থেকে বিদায়ের পর নায়কোচিত সংবর্ধনা পেল জাপান

বিশ্বকাপের সেরা ৩২ থেকে বিদায় নেওয়ার কয়েক দিন পর দেশে ফিরেছেন জাপানের ফুটবলাররা। ব্রাজিলের কাছে

বিশ্বকাপ থেকে বিদায়ের সঙ্গে বাবাকেও হারালেন ডিআর কঙ্গোর কোচ

  বিশ্বকাপ থেকে বিদায়ের বেদনা যেন যথেষ্ট ছিল না। সেই কষ্টের মাঝেই আরও বড় ব্যক্তিগত শোকের

আর্জেন্টিনা-কেপ ভার্দে ম্যাচে দায়িত্ব পেলেন সেই বিতর্কিত রেফারি

কেপ ভার্দের বিপক্ষে আর্জেন্টিনার শেষ ৩২ এর ম্যাচ হবে বাংলাদেশ সময় শনিবার ভোর ৪টায়। মায়ামির

সেনেগালকে কাঁদিয়ে আসরের শেষ ষোলোয় পা রাখল বেলজিয়াম

ম্যাচের ৮৫ মিনিট পর্যন্ত ২-০ গোলে পিছিয়ে বেলজিয়াম ছিল একেবারে বিদায়ের দ্বারপ্রান্তে। কিন্তু ফুটবল নামক
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সম্পূর্ণ সুস্থ না হলে ডেঙ্গু রোগীকে হাসপাতাল থেকে ছাড়পত্র নয়: স্বাস্থ্যমন্ত্রী

মুনাফাহীন ব্যবসা এক মহৎ চ্যালেঞ্জ, যা জয় করা সম্ভব: ড. মঈন খান

শিক্ষাখাতে ৯৯ মিলিয়ন মার্কিন ডলার সহায়তা দেবে ইউনেসকো-ইউনিসেফ

বিদেশি হস্তক্ষেপের বিরোধিতা করতে বাংলাদেশের পাশে আছে চীন: রাষ্ট্রদূত

জুনে পোশাক রপ্তানিতে উল্লম্ফন, অর্থবছরে রপ্তানি আয় কম

বিশ্বকাপ থেকে বিদায়ের পর নায়কোচিত সংবর্ধনা পেল জাপান

যৌক্তিক স্থানে উপজেলা সদর স্থাপনের দাবিতে ফটিকছড়িতে বিক্ষোভ

টেকনাফ সীমান্তে ২ কেজি আইস ও জি-৩ রাইফেল উদ্ধার

হজের প্রাক-নিবন্ধনে হজযাত্রীদের যেসব তথ্য দিতে বলেছে ধর্ম মন্ত্রণালয়

বিশ্ববিদ্যালয়ে টেকসই শিক্ষক উন্নয়ন ব্যবস্থা গড়ে তুলছে ইউজিসি

এইচএসসির প্রথম দিনে অনুপস্থিত ২৪৭৮৪ শিক্ষার্থী, বহিষ্কার ৭ জন

শাপলা চত্বরের ঘটনায় ইনুর সম্পৃক্ততা পাওয়া গেছে: চিফ প্রসিকিউটর

সংবাদ সম্মেলনে হ্যাকিং ও ব্ল্যাকমেইলের অভিযোগ, তদন্তের দাবি

তিস্তা মহাপরিকল্পনা ছাড়া বন্যা-ভাঙন থেকে মুক্তি মিলবে না: ত্রাণমন্ত্রী

টেকসই উত্তরণের জন্য এলডিসি প্রস্তুতিকাল বাড়াতে চায় সরকার: বাণিজ্যমন্ত্রী

শিগগিরই চালু হচ্ছে বাংলাদেশ-ভারত মিতালী এক্সপ্রেস ট্রেন

মূল্যবোধভিত্তিক শিক্ষা ব্যবস্থা পুনর্গঠন করবে সরকার: মাহদী আমিন

‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ বইয়ের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী

খামেনির জানাজার প্রস্তুতির মাঝেই যুক্তরাষ্ট্র-ইসরায়েলকে ইরানের হুঁশিয়ারি

জুলাই শহীদ স্মরণে রাষ্ট্রীয় কর্মসূচি না থাকায় জামায়াতের উদ্বেগ