ই-পেপার বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩

খামেনির জানাজার প্রস্তুতির মাঝেই যুক্তরাষ্ট্র-ইসরায়েলকে ইরানের হুঁশিয়ারি

আমার বার্তা অনলাইন:
০২ জুলাই ২০২৬, ১৭:২৫

যুদ্ধের প্রথম দিন বিমান হামলায় নিহত ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির রাষ্ট্রীয় মর্যাদায় জানাজার প্রস্তুতির মাঝেই যেকোনও ধরনের হামলা বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে সতর্ক করে দিয়েছে দেশটির সামরিক বাহিনী। বৃহস্পতিবার ইরানের সামরিক বাহিনীর একজন কমান্ডার হামলার জবাবে কঠোর প্রতিশোধ নেওয়া হবে বলে হুঁশিয়ার করে দিয়েছেন।

ইরানের রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে খাতাম আল-আনবিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্সের কমান্ডার আলী আব্দুল্লাহি ওই হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেছেন, ‘‘আমরা ইরানের শত্রুদের, বিশেষ করে যুক্তরাষ্ট্র ও ইহুদিবাদী ইসরায়েলকে যেকোনও ধরনের ভুল হিসাব-নিকাশ থেকে দূরে থাকার আহ্বান জানাচ্ছি।’’

‘‘আমাদের দেশের বিরুদ্ধে যেকোনও হুমকি ও আগ্রাসনের জবাবে সশস্ত্র বাহিনী যে কঠোর প্রতিশোধ নেবে, সে বিষয়েও চিন্তা-ভাবনা করার জন্য তাদের সতর্ক করছি।’’

দেশটির প্রয়াত সর্বোচ্চ নেতা খামেনির জানাজা ও শোক শোভাযাত্রা আগামী ৪ জুলাই তেহরানে শুরু হবে এবং ৯ জুলাই তার জন্মভূমি মাশহাদে দাফনের মাধ্যমে শেষ হবে। এর মাঝামাঝি সময়ে কোম এবং ইরাকেও অতিরিক্ত কিছু শোক অনুষ্ঠান আয়োজনের পরিকল্পনা করেছে তেহরান।

এর আগে, বুধবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচিও একই ধরনের হুঁশিয়ারি দিয়ে বলেছেন, দেশটির জনগণ কিংবা নেতৃত্বের বিরুদ্ধে যেকোনও হুমকির ঘটনায় তাৎক্ষণিক ও জোরালো জবাব দেবে তেহরান।

ইরানের বর্তমান সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি ‘মৃত্যুর তালিকায় রয়েছেন’ বলে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজের মন্তব্যের পর ওই হুঁশিয়ারি দিয়েছেন আরাঘচি।

দেশটির সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, আয়াতুল্লাহ আলি খামেনির জানাজা ও শোক শোভাযাত্রার সময়জুড়ে দেশের নিরাপত্তা ব্যবস্থা ব্যাপক জোরদার করা হয়েছে। অন্যদিকে, ইরানের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের প্রধান বলেছেন, তেহরান ও মাশহাদসহ কয়েকটি শহরে অস্থায়ীভাবে আকাশসীমা ব্যবহারে নিষেধাজ্ঞা কার্যকর করা হবে। - সূত্র: রয়টার্স।

আমার বার্তা/এমই

শিগগিরই চালু হচ্ছে বাংলাদেশ-ভারত মিতালী এক্সপ্রেস ট্রেন

দুই বছর আগে ২০২৪ সালের জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের পর বাংলাদেশ ও ভারতের মধ্যে ট্রেন চলাচল বন্ধ

জাপানের সঙ্গে নিজেদের প্রথম প্রতিরক্ষা চুক্তি করলো ভারত

জাপানের সঙ্গে নিজেদের প্রথম প্রতিরক্ষা উন্নয়ন চুক্তি স্বাক্ষর করেছে ভারত। গতকাল বুধবার রাজাধানী নয়াদিল্লিতে ভারতের

খামেনির দাফনের পরই ফের আলোচনায় বসবে ইরান-যুক্তরাষ্ট্র

দোহার আলোচনায় ১৪ দফার সমঝোতা স্মারক (এমওইউ) সংক্রান্ত বিভিন্ন বিষয়ে ‘ইতিবাচক অগ্রগতি’ হয়েছে। কাতারে মার্কিন

মিয়ানমারের জান্তার অভ্যুত্থান-পরবর্তী ৫ বছরে গৃহযুদ্ধে নিহত ১ লাখের বেশি

মিয়ানমারে সামরিক অভ্যুত্থানের পাঁচ বছর পর শুরু হওয়া গৃহযুদ্ধে সব পক্ষ মিলিয়ে নিহতের সংখ্যা ১
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সম্পূর্ণ সুস্থ না হলে ডেঙ্গু রোগীকে হাসপাতাল থেকে ছাড়পত্র নয়: স্বাস্থ্যমন্ত্রী

মুনাফাহীন ব্যবসা এক মহৎ চ্যালেঞ্জ, যা জয় করা সম্ভব: ড. মঈন খান

শিক্ষাখাতে ৯৯ মিলিয়ন মার্কিন ডলার সহায়তা দেবে ইউনেসকো-ইউনিসেফ

বিদেশি হস্তক্ষেপের বিরোধিতা করতে বাংলাদেশের পাশে আছে চীন: রাষ্ট্রদূত

জুনে পোশাক রপ্তানিতে উল্লম্ফন, অর্থবছরে রপ্তানি আয় কম

বিশ্বকাপ থেকে বিদায়ের পর নায়কোচিত সংবর্ধনা পেল জাপান

যৌক্তিক স্থানে উপজেলা সদর স্থাপনের দাবিতে ফটিকছড়িতে বিক্ষোভ

টেকনাফ সীমান্তে ২ কেজি আইস ও জি-৩ রাইফেল উদ্ধার

হজের প্রাক-নিবন্ধনে হজযাত্রীদের যেসব তথ্য দিতে বলেছে ধর্ম মন্ত্রণালয়

বিশ্ববিদ্যালয়ে টেকসই শিক্ষক উন্নয়ন ব্যবস্থা গড়ে তুলছে ইউজিসি

এইচএসসির প্রথম দিনে অনুপস্থিত ২৪৭৮৪ শিক্ষার্থী, বহিষ্কার ৭ জন

শাপলা চত্বরের ঘটনায় ইনুর সম্পৃক্ততা পাওয়া গেছে: চিফ প্রসিকিউটর

সংবাদ সম্মেলনে হ্যাকিং ও ব্ল্যাকমেইলের অভিযোগ, তদন্তের দাবি

তিস্তা মহাপরিকল্পনা ছাড়া বন্যা-ভাঙন থেকে মুক্তি মিলবে না: ত্রাণমন্ত্রী

টেকসই উত্তরণের জন্য এলডিসি প্রস্তুতিকাল বাড়াতে চায় সরকার: বাণিজ্যমন্ত্রী

শিগগিরই চালু হচ্ছে বাংলাদেশ-ভারত মিতালী এক্সপ্রেস ট্রেন

মূল্যবোধভিত্তিক শিক্ষা ব্যবস্থা পুনর্গঠন করবে সরকার: মাহদী আমিন

‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ বইয়ের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী

খামেনির জানাজার প্রস্তুতির মাঝেই যুক্তরাষ্ট্র-ইসরায়েলকে ইরানের হুঁশিয়ারি

জুলাই শহীদ স্মরণে রাষ্ট্রীয় কর্মসূচি না থাকায় জামায়াতের উদ্বেগ