ই-পেপার রবিবার, ২৪ মে ২০২৬, ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩

বিশেষ শ্রেণির চলচ্চিত্র নির্মাণ ও পেশাদারিত্ব বৃদ্ধিতে কর্মশালা অনুষ্ঠিত

আমার বার্তা অনলাইন:
২৩ মে ২০২৬, ১৪:২০

বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন ও বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউট (বিসিটিআই)-এর যৌথ উদ্যোগে “বিশেষ শ্রেণীর চলচ্চিত্র নির্মাণ, প্রদর্শন ও এর মাধ্যমে পেশাদারিত্ব বৃদ্ধি, সমস্যা ও সম্ভাবনা” শীর্ষক একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৩ মে) ঢাকার আগারগাঁওস্থ পরমাণু ভবনে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের সভাকক্ষে এ কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালার মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি)-এর গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রভাষক মো. আল আমিন রাকিব।

মূল প্রবন্ধে বিশেষ শ্রেণির চলচ্চিত্রের গুরুত্ব, নির্মাণ কৌশল, ব্যবহারিক প্রয়োগ এবং সম্ভাবনা তুলে ধরা হয়। এতে বলা হয়, সাধারণ বিনোদনধর্মী বা শিক্ষামূলক চলচ্চিত্রের তুলনায় বিশেষ শ্রেণির চলচ্চিত্র নির্দিষ্ট পেশাজীবী ও বিশেষজ্ঞদের জন্য নির্মিত হয়ে থাকে। বিশেষ করে চিকিৎসা ও সার্জারি শিক্ষায় এসব চলচ্চিত্র গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। চিকিৎসা-সংক্রান্ত জটিল প্রক্রিয়া, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং পেশাগত দক্ষতা উন্নয়নে এ ধরনের চলচ্চিত্র কার্যকর অবদান রাখতে সক্ষম।

আলোচক হিসেবে বক্তব্য দেন জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের অতিরিক্ত সচিব ও মহাপরিচালক মো. হিরুজ্জামান এনডিসি, বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক মাসুমা রহমান তানি এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. শাহ মো. নিসতার জাহান।

বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক মাসুমা রহমান তানি বলেন, চলচ্চিত্রের নিজস্ব ভাষার যথাযথ ব্যবহার নিশ্চিত করে বিশেষ শ্রেণির চলচ্চিত্র নির্মাণ করা গেলে তা সংশ্লিষ্ট দর্শকদের জন্য সহজবোধ্য ও কার্যকর হবে। পাশাপাশি এটি সচেতনতা বৃদ্ধিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আলোচনায় অংশ নিয়ে অভিনেতা সুব্রত চট্টোপাধ্যায় বলেন, বর্তমান সময়ে শিক্ষার্থীরা বিসিটিআইয়ের মাধ্যমে চলচ্চিত্র ও প্রযুক্তি সংশ্লিষ্ট বহুমাত্রিক সুযোগ পাচ্ছে। এসব সুযোগের যথাযথ ব্যবহার দেশের চলচ্চিত্র শিল্পকে আরও সমৃদ্ধ করবে

অনুষ্ঠানে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের পরিচালকগণসহ বিসিটিআই-এর প্রধান নির্বাহী আবুল কালাম মোহাম্মদ শামসুদ্দিন বক্তব্য প্রদান করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের চেয়ারম্যান ড. এম. মঈনুল ইসলাম।

বিশেষ শ্রেণির চলচ্চিত্র নির্মাণ ও পেশাদারিত্ব বৃদ্ধিতে কর্মশালা অনুষ্ঠিত

বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন ও বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউট (বিসিটিআই)-এর যৌথ উদ্যোগে “বিশেষ শ্রেণীর

ছবি শেয়ার করে ভক্তদের সুখবর দিলেন মিম

আসন্ন ঈদুল আজহার সিনেমা বাজারে যুক্ত হলো এক নতুন ধামাকা। উৎসবের আমেজকে বহুগুণ বাড়িয়ে দিতে

ঈদে আসছে নুসরাত ফারিয়ার ‘লোকে বলে’

দীর্ঘদিন পর নতুন গান নিয়ে শ্রোতাদের সামনে ফিরছেন দুই বাংলার জনপ্রিয় চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। আসন্ন

সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস

ঢালিউড কুইন অপু বিশ্বাস। অভিনয় দক্ষতার পাশাপাশি ফ্যাশন সচেতনতা এবং অনিন্দ্য সুন্দরের মাধ্যমে তিনি বরাবরই
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামিসা হত্যা মামলার বিশেষ পাবলিক প্রসিকিউটর নিয়োগ

নরসিংদীতে ৬ পুলিশ সদস্যকে কান ধরে ওঠবস করালেন আ.লীগের নেতাকর্মীরা

‘তেলাপোকা’র ভয়ে কাঁপছে মোদী সরকার, বন্ধ করলো ওয়েবসাইটও

হকি ও কাবাডি খেলোয়াড়দের অর্ধ কোটি টাকা আর্থিক পুরস্কার

রামিসা হত্যা মামলার ফরেনসিক রিপোর্ট পেয়েছেন তদন্তকারী কর্মকর্তা

ঈদে নৌপথের নিরাপত্তায় সর্বোচ্চ সতর্ক কোস্টগার্ড: ডিজি

ইউজিসির সদস্য হলেন ঢাবির অধ্যাপক আব্দুল্লাহ আল মামুন

রোহিঙ্গা সংকট সমাধানে আন্তর্জাতিক সহযোগিতা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী

নতুন বাংলাদেশ বিনির্মাণে প্রকৌশলীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: মির্জা ফখরুল

লন্ডনে অমর একুশে গানের রচয়িতা আব্দুল গাফফার চৌধুরীর স্মরণ সভা

এসএসসির ব্যবহারিক পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশনা

দেশের স্বার্থ রক্ষা করেই যেকোনো চুক্তি স্বাক্ষর করা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

লঙ্কা প্রিমিয়ার লিগের ড্রাফটে ৪৮ বাংলাদেশি ক্রিকেটার

আগে ক্রীড়ামোদিরা কিছু দিতে আসতেন, এখন আসেন নিতে: স্পিকার

খেলা বান্ধব পরিবেশই আনবে সমাজের গুণগত পরিবর্তন: ক্রীড়া প্রতিমন্ত্রী

অনলাইন জুয়া-অর্থপাচার চক্রে সিআইডির অভিযান, তিনজন গ্রেপ্তার

আধুনিক কারিকুলাম ছাড়া টেক্সটাইল শিক্ষায় অগ্রগতি অসম্ভব: বাণিজ্যমন্ত্রী

কিশোর গ্যাং দমনে বসিলা থানা স্থাপনের উদ্যোগ নিচ্ছে সরকার: প্রতিমন্ত্রী

বিরোধীদলের কিছু নেতাকর্মী কি মাদকাসক্ত, প্রশ্ন বিএনপি নেতা আলালের

আরআরটিসি: বাংলাদেশের অবকাঠামো উন্নয়নের নতুন স্বপ্ন বাস্তবায়নের পথে