ই-পেপার রবিবার, ২৪ মে ২০২৬, ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩

ক্রীড়াঙ্গনে আয়ের শীর্ষে রোনালদো, মেসিকে টপকে কানেলো দ্বিতীয়

ফোর্বসের প্রতিবেদন
আমার বার্তা অনলাইন:
২৩ মে ২০২৬, ১০:৩৫

১০ বছর আগে প্রথমবার ফোর্বসের শীর্ষ উপার্জনকারী ক্রীড়া অ্যাথলেট হয়েছিলেন পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো। এর মাঝে স্পেনের রিয়াল মাদ্রিদের পর ইতালির জুভেন্তাস ও ইংল্যান্ডের ম্যানচেস্টার ইউনাইটেড হয়ে তিনি থিতু হয়েছেন সৌদি আরবের ক্লাব আল-নাসরে। তবে এ নিয়ে টানা চতুর্থ এবং সবমিলিয়ে ষষ্ঠবার সিআরসেভেন ক্রীড়াবিদদের মধ্যে আয়ের শীর্ষে অবস্থান করছেন। গত ১২ মাসে ৪১ বছর বয়সী এই তারকার আয় ৩০০ মিলিয়ন ডলার (৩৬৮৮ কোটি টাকারও বেশি)।

এই তালিকার দুইয়ে আছেন মেক্সিকোর বক্সার কানেলো আলভারেজ। ৩৫ বছর বয়সী আলভারেজ ২০২৫ সালে মোট ১৭০ মিলিয়ন ডলার (২০৯০ কোটি টাকার বেশি) আয় করেছেন। যদিও পেশাদার ক্যারিয়ারের সেরা বছর কাটাতে পারেননি তিনি। ২০২৫ সালে তিনি ১-১ রেকর্ড করেন এবং টেরেন্স ক্রফোর্ডের কাছে হেরে অবিসংবাদিত সুপার মিডলওয়েট চ্যাম্পিয়নশিপ হারান।

রোনালদোর চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি আছেন তালিকার ক্রীড়াঙ্গনের শীর্ষ আয়ের তালিকায় তিনে। গত এক বছরে মেসির আয় ১৪০ মিলিয়ন ডলার (১৭২১ কোটি টাকার বেশি)। এর মধ্যে তিনি ৭০ মিলিয়ন মাঠের পারফরম্যান্স এবং বাকি ৭০ মিলিয়ন ডলার মাঠের বাইরের নানা কার্যক্রমে পকেটে পুরলেন। একইভাবে মাঠে রোনালদোর আয় ২২৫ মিলিয়ন এবং মাঠের বাইরে ৬৫ মিলিয়ন ডলার। দুইয়ে থাকা কানেলো মাঠে ১৬০ মিলিয়ন এবং বাহ্যিক কার্যক্রমমে ১০ মিলিয়ন ডলার আয় করেন।

মেসিকে টপকে আকস্মিকভাবে শীর্ষ আয়ের তালিকায় দুইয়ে ওঠা বক্সার কানেলো আলভারেজ আলোচনার জন্ম দিয়েছেন। ২০২৫ সালে ক্যানেলো দুটি লড়াইয়ে অংশ নেন। মে মাসে তিনি উইলিয়াম স্কালের বিপক্ষে সর্বসম্মত সিদ্ধান্তে জয় পান, আর সেপ্টেম্বরে ক্রফোর্ডের কাছে হেরে যান। কনুইয়ের অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেওয়ার পর থেকে তিনি আর রিংয়ে ওঠেননি। তবে আগামী ১২ সেপ্টেম্বর ক্রিস্টিয়ান এমবিলি’র বিপক্ষে সৌদি আরবের রিয়াদে ডব্লিউবিসি সুপার মিডলওয়েট শিরোপার লড়াইয়ে তিনি আবারও রিংয়ে ফিরবেন।

তালিকায় থাকা একমাত্র অন্য বক্সার হলেন জ্যাক পল। তিনি মোট ৭০ মিলিয়ন ডলার আয় নিয়ে ২৩তম স্থানে রয়েছেন। ২৯ বছর বয়সী পলও ২০২৫ সালে ১-১ রেকর্ড করেন। জুনে তিনি জুলিও সিজার শ্যাভেজ জুনিয়রকে সর্বসম্মত সিদ্ধান্তে হারান এবং ডিসেম্বরে অ্যান্থনি জশুয়ার কাছে নকআউটে পরাজিত হন। জশুয়ার বিপক্ষে লড়াইয়ে চোয়াল ভাঙার পর থেকে তিনি রিংয়ের বাইরে রয়েছেন এবং ২০২৭ সালের শুরুর দিকে ফের লড়াইয়ে নামার আশা করছেন।

ক্রীড়া অ্যাথলেটদের ভেতর এরপর শীর্ষ উপার্জনকারী ব্যক্তিদের মাঝে ১০-এর ভেতর আছেন– যুক্তরাষ্ট্রের বাস্কেটবল কিংবদন্তি লেব্রন জেমস (১৩৭.৮ মিলিয়ন ডলার), জাপানের বেসবল খেলোয়াড় শোহেই ওহতানি (১২৭.৬ মিলিয়ন ডলার), যুক্তরাষ্ট্রের বাস্কেটবল তারকা স্টিফেন কুরি (১২৪.৭ মিলিয়ন ডলার), স্পেনের গলফার জন রাম (১০৭ মিলিয়ন ডলার), ফ্রান্সের সাবেক ও আল ইত্তিফাক তারকা করিম বেনজেমা (১০৪ মিলিয়ন ডলার), যুক্তরাষ্ট্রের বাস্কেটবল খেলোয়াড় কেভিন ডুরান্ট (১০৩.৮ মিলিয়ন ডলার) এবং যুক্তরাজ্যের অটো-রেসিং তারকা লুইস হ্যামিল্টন (১০০ মিলিয়ন ডলার)।

হকি ও কাবাডি খেলোয়াড়দের অর্ধ কোটি টাকা আর্থিক পুরস্কার

বাংলাদেশ নারী হকি দল প্রথমবারের মতো এশিয়ান গেমসে খেলবে। ইন্দোনেশিয়ার জাকার্তায় গেমসের নারী হকির বাছাই

লঙ্কা প্রিমিয়ার লিগের ড্রাফটে ৪৮ বাংলাদেশি ক্রিকেটার

লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) আগের দুই মৌসুমে নিলাম হলেও এবার ফিরছে ড্রাফট পদ্ধতি। আগামী ১

রোনালদোকে টপকে মৌসুমের সেরা খেলোয়াড় পর্তুগালের আরেকজন

২০২৩ সালে সৌদি আরবের ক্লাব আল-নাসরে যোগ দেওয়ার পর ব্যক্তিগত পারফরম্যান্সে উজ্জ্বল হলেও মেজর শিরোপা

চমক রেখে ইংল্যান্ডের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা

একের পর এক দল ঘোষণা করতে শুরু করেছে বিশ্বকাপের প্রতিযোগী দেশগুলো। আজ (শুক্রবার) চমক দেখাল
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামিসা হত্যা মামলার বিশেষ পাবলিক প্রসিকিউটর নিয়োগ

নরসিংদীতে ৬ পুলিশ সদস্যকে কান ধরে ওঠবস করালেন আ.লীগের নেতাকর্মীরা

‘তেলাপোকা’র ভয়ে কাঁপছে মোদী সরকার, বন্ধ করলো ওয়েবসাইটও

হকি ও কাবাডি খেলোয়াড়দের অর্ধ কোটি টাকা আর্থিক পুরস্কার

রামিসা হত্যা মামলার ফরেনসিক রিপোর্ট পেয়েছেন তদন্তকারী কর্মকর্তা

ঈদে নৌপথের নিরাপত্তায় সর্বোচ্চ সতর্ক কোস্টগার্ড: ডিজি

ইউজিসির সদস্য হলেন ঢাবির অধ্যাপক আব্দুল্লাহ আল মামুন

রোহিঙ্গা সংকট সমাধানে আন্তর্জাতিক সহযোগিতা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী

নতুন বাংলাদেশ বিনির্মাণে প্রকৌশলীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: মির্জা ফখরুল

লন্ডনে অমর একুশে গানের রচয়িতা আব্দুল গাফফার চৌধুরীর স্মরণ সভা

এসএসসির ব্যবহারিক পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশনা

দেশের স্বার্থ রক্ষা করেই যেকোনো চুক্তি স্বাক্ষর করা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

লঙ্কা প্রিমিয়ার লিগের ড্রাফটে ৪৮ বাংলাদেশি ক্রিকেটার

আগে ক্রীড়ামোদিরা কিছু দিতে আসতেন, এখন আসেন নিতে: স্পিকার

খেলা বান্ধব পরিবেশই আনবে সমাজের গুণগত পরিবর্তন: ক্রীড়া প্রতিমন্ত্রী

অনলাইন জুয়া-অর্থপাচার চক্রে সিআইডির অভিযান, তিনজন গ্রেপ্তার

আধুনিক কারিকুলাম ছাড়া টেক্সটাইল শিক্ষায় অগ্রগতি অসম্ভব: বাণিজ্যমন্ত্রী

কিশোর গ্যাং দমনে বসিলা থানা স্থাপনের উদ্যোগ নিচ্ছে সরকার: প্রতিমন্ত্রী

বিরোধীদলের কিছু নেতাকর্মী কি মাদকাসক্ত, প্রশ্ন বিএনপি নেতা আলালের

আরআরটিসি: বাংলাদেশের অবকাঠামো উন্নয়নের নতুন স্বপ্ন বাস্তবায়নের পথে