ই-পেপার রবিবার, ২৪ মে ২০২৬, ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩

হকি ও কাবাডি খেলোয়াড়দের অর্ধ কোটি টাকা আর্থিক পুরস্কার

আমার বার্তা অনলাইন:
২৩ মে ২০২৬, ১৯:৩৪

বাংলাদেশ নারী হকি দল প্রথমবারের মতো এশিয়ান গেমসে খেলবে। ইন্দোনেশিয়ার জাকার্তায় গেমসের নারী হকির বাছাই টুর্নামেন্টে রানার্সআপ হয় মেয়েরা। সেই ঐতিহাসিক দলকে আজ বিমানবাহিনীর ফ্যালকন হলে পুরস্কার প্রদান করা হয়।

নারী হকি দলের প্রত্যেক খেলোয়াড়, কোচ ও ফিজিও এক লাখ টাকা করে পেয়েছেন জাতীয় ক্রীড়া পরিষদের পক্ষ থেকে। নারী হকির পৃষ্ঠপোষক ব্র্যাংক ব্যাংকও আজ খেলোয়াড়দের আরও ১ লাখ টাকা করে দিয়েছে। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক খেলোয়াড়দের হাতে এই অর্থ হস্তান্তর করেন। এই সময় গেস্ট অফ অনার হিসেবে প্রধানমন্ত্রীর কন্যা জাইমা রহমান, হকি ফেডারেশনের সভাপতি ও বিমানবাহিনীর প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন ছিলেন।

নারী হকি দলের পাশাপাশি আজ আর্থিক প্রণোদনা পেয়েছে নারী কাবাডি দলও। সদ্য সমাপ্ত এশিয়ান বীচ গেমসে বাংলাদেশ নারী দল ব্রোঞ্জ পদক লাভ করে। এই সাফল্য অর্জনের জন্য খেলোয়াড় ও কোচিং স্টাফকে ১ লাখ টাকা করে দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ। জাপানে জুনিয়র এশিয়া কাপ হকি খেলতে যাবে বাংলাদেশের নারী ও পুরুষ দল। দুই জুনিয়র দলের জার্সি উন্মোচন-ফটোসেশনও হয়েছে আজ।

বাংলাদেশ জাতীয় নারী হকি দলের অধিনায়ক অর্পিতা পাল বলেন,' হকি ফেডারেশন ও বিকেএসপি আমাদের জন্য অনেক কাজ করেছে এজন্য তাদের ধন্যবাদ জানাই। সরকারও নানাভাবে সাহায্য করেছে। আমরা অলিম্পিক খেলতে চাই।' এশিয়ান বীচ গেমসে বাংলাদেশের অধিনায়কত্ব করা শ্রাবণী মল্লিক বলেন,' দেশের পতাকাকে বিশ্ব মঞ্চে তুলে ধরতে চাই আমরা। এজন্য সকলের সহযোগিতা প্রত্যাশী।'

হকি ফেডারেশনের সভাপতি ও বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ তার বক্তব্যে অপর্যাপ্ত টার্ফ, ব্যয়বহুল সরঞ্জামসহ হকির নানা সীমাবদ্ধতা তুলে ধরেন। কাবাডি ফেডারেশনের সহ-সভাপতি মোতাহের হোসেন বিকেএসপির সাবেক মহাপরিচালক ছিলেন। তিনি বিকেএসপিকে আরো গুরুত্ব ও সুযোগ-সুবিধা বৃদ্ধির অনুরোধ করেন ক্রীড়া প্রতিমন্ত্রীকে। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক তার বক্তব্যে বলেন,' বিকেএসপি নিয়ে আমরা কাজ করছি। হকি খেলোয়াড় তুলে আনতে আমরা ছোট মিনি টার্ফ করার পরিকল্পনা করছি।'

হকি সরঞ্জাম নির্ভর খেলা। ফুটবলেও বুট, গ্লাভস বহন করতে হয়। নিজের খেলোয়াড়ী জীবনের স্মৃতিচারণ করে ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন,'এখনো কোথাও খেলতে গেলে আমি নিজেই বুট ও ব্যাগ বহন করি। যখন খেলতাম তখন প্র্যাকটিস কিংবা খেলার পর নিজেই বুট পরিষ্কার করতাম। নিজের খেলার সরঞ্জাম নিজে বহন ও যত্ন করলে সেটার সঙ্গে সম্পর্ক বাড়ে ও গুরুত্ববহ হয়।'

আমার বার্তা/এমই

লঙ্কা প্রিমিয়ার লিগের ড্রাফটে ৪৮ বাংলাদেশি ক্রিকেটার

লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) আগের দুই মৌসুমে নিলাম হলেও এবার ফিরছে ড্রাফট পদ্ধতি। আগামী ১

রোনালদোকে টপকে মৌসুমের সেরা খেলোয়াড় পর্তুগালের আরেকজন

২০২৩ সালে সৌদি আরবের ক্লাব আল-নাসরে যোগ দেওয়ার পর ব্যক্তিগত পারফরম্যান্সে উজ্জ্বল হলেও মেজর শিরোপা

ক্রীড়াঙ্গনে আয়ের শীর্ষে রোনালদো, মেসিকে টপকে কানেলো দ্বিতীয়

১০ বছর আগে প্রথমবার ফোর্বসের শীর্ষ উপার্জনকারী ক্রীড়া অ্যাথলেট হয়েছিলেন পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো। এর

চমক রেখে ইংল্যান্ডের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা

একের পর এক দল ঘোষণা করতে শুরু করেছে বিশ্বকাপের প্রতিযোগী দেশগুলো। আজ (শুক্রবার) চমক দেখাল
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামিসা হত্যা মামলার বিশেষ পাবলিক প্রসিকিউটর নিয়োগ

নরসিংদীতে ৬ পুলিশ সদস্যকে কান ধরে ওঠবস করালেন আ.লীগের নেতাকর্মীরা

‘তেলাপোকা’র ভয়ে কাঁপছে মোদী সরকার, বন্ধ করলো ওয়েবসাইটও

হকি ও কাবাডি খেলোয়াড়দের অর্ধ কোটি টাকা আর্থিক পুরস্কার

রামিসা হত্যা মামলার ফরেনসিক রিপোর্ট পেয়েছেন তদন্তকারী কর্মকর্তা

ঈদে নৌপথের নিরাপত্তায় সর্বোচ্চ সতর্ক কোস্টগার্ড: ডিজি

ইউজিসির সদস্য হলেন ঢাবির অধ্যাপক আব্দুল্লাহ আল মামুন

রোহিঙ্গা সংকট সমাধানে আন্তর্জাতিক সহযোগিতা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী

নতুন বাংলাদেশ বিনির্মাণে প্রকৌশলীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: মির্জা ফখরুল

লন্ডনে অমর একুশে গানের রচয়িতা আব্দুল গাফফার চৌধুরীর স্মরণ সভা

এসএসসির ব্যবহারিক পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশনা

দেশের স্বার্থ রক্ষা করেই যেকোনো চুক্তি স্বাক্ষর করা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

লঙ্কা প্রিমিয়ার লিগের ড্রাফটে ৪৮ বাংলাদেশি ক্রিকেটার

আগে ক্রীড়ামোদিরা কিছু দিতে আসতেন, এখন আসেন নিতে: স্পিকার

খেলা বান্ধব পরিবেশই আনবে সমাজের গুণগত পরিবর্তন: ক্রীড়া প্রতিমন্ত্রী

অনলাইন জুয়া-অর্থপাচার চক্রে সিআইডির অভিযান, তিনজন গ্রেপ্তার

আধুনিক কারিকুলাম ছাড়া টেক্সটাইল শিক্ষায় অগ্রগতি অসম্ভব: বাণিজ্যমন্ত্রী

কিশোর গ্যাং দমনে বসিলা থানা স্থাপনের উদ্যোগ নিচ্ছে সরকার: প্রতিমন্ত্রী

বিরোধীদলের কিছু নেতাকর্মী কি মাদকাসক্ত, প্রশ্ন বিএনপি নেতা আলালের

আরআরটিসি: বাংলাদেশের অবকাঠামো উন্নয়নের নতুন স্বপ্ন বাস্তবায়নের পথে