ই-পেপার শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩

মেহজাবীন-মালাইকা দুই বোনেরই প্রিয় আর্জেন্টিনা

আমার বার্তা অনলাইন:
১১ জুন ২০২৬, ১৭:০১
আর্জেন্টিনার জার্সিতে মেহজাবীন চৌধুরী ও মালাইকা চৌধুরী

ফিফা বিশ্বকাপ উন্মাদনা শুরু হয়ে গেছে বাংলাদেশেও। আজ মধ্যরাতে মেক্সিকো বনাম দক্ষিণ আফ্রিকা ম্যাচ দিয়ে শুরু হবে ক্রীড়া জগতের সবচেয়ে বড় এই আসরের। দেশের তারকাদের মধ্যেও বিশ্বকাপ নিয়ে মাতামাতি দৃশ্যমান।

জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী আর্জেন্টিনাকে পছন্দ করেন। কিংবদন্তি লিওনেল মেসি তার প্রিয় খেলোয়াড়। এমনকি পছন্দের দলটির খেলা দেখতে তিনি ২০২৪-এ আমেরিকায় গিয়েছিলেন। মাঠে বসে উপভোগ করেছেন আর্জেন্টিনার কোপা আমেরিকা জয়।

সে সময় গণমাধ্যমকে মেহজাবীন বলেছিলেন, ‘মূলত মেসির খেলা পছন্দ করি। মেসির খেলা সবসময়ই টানে। তিনি একবার বাংলাদেশে এসেছিলেন। তখন তার খেলা প্রথম সরাসরি দেখার সুযোগ হয়েছিল। এইবার (২০২৪) দ্বিতীয়বারের মতো সরাসরি তার খেলা দেখার সুযোগ হলো।’

এদিকে মেহজাবীনের ছোট বোন মালাইকা চৌধুরীও এখন শোবিজের মানুষ। কয়েকটি নাটকে অভিনয় করেছেন তিনি। জানা গেল, মালাইকাও আর্জেন্টিনা পছন্দ করেন। কদিন আগেই প্রিয় দলের জার্সি সংগ্রহ করেছেন। সেদিনই উচ্ছ্বাস প্রকাশ করতে ছবি শেয়ার করেন।

আজ আর্জেন্টিনার জার্সি পরে আরেকটি ছবি পোস্ট করে মালাইকা লিখেছেন, ‘আমি একটু বেশিই এক্সাইটেড! কে জিতবে বিশ্বকাপ?’

তার পোস্টের কমেন্টে অনুসারীরাও নিজেদের মতামত জানাচ্ছেন। পছন্দের দলের জন্য ভালোবাসা প্রকাশ করছেন।

আর্জেন্টিনার জার্সিতে মালাইকা চৌধুরী

মালাইকাকে সর্বশেষ দেখা গেছে ঈদের নাটক ‘অভিযান’-এ। মুহাম্মদ মোস্তফা কামাল রাজের এ নাটকে তার সঙ্গে আছেন খায়রুল বাসার, ফররুখ আহমেদ রেহান, অ্যালেন শুভ্র, সুনেরাহ বিনতে কামাল প্রমুখ।

আমার বার্তা/এমই

উদ্বোধনী আসর মাতালেও শাকিরাকে নিয়ে বিতর্ক থামছে না

বিশ্বকাপ ফুটবল আর কলম্বিয়ান পপ কুইন শাকিরা এ যেন এক অবিচ্ছেদ্য সমীকরণ। মেক্সিকো সিটির ঐতিহাসিক

যারা অ্যাওয়ার্ড পাচ্ছে তাদেরকে অনেক দর্শক চিনে না: মনিরা মিঠু

ছোট ও বড় পর্দার জনপ্রিয় অভিনেত্রী মনিরা আক্তার মিঠু। শোবিজ অঙ্গনে যিনি ‘মনিরা মিঠু’ নামেই

দ্রুত সুস্থতা কামনায় লিটন এরশাদের জন্য দোয়া চাইল বাচসাস

বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির (বাচসাস) সিনিয়র সদস্য এবং নিরাপদ সড়ক চাই (নিসচা)-এর মহাসচিব লিটন এরশাদ

ভারতের রাজ্যসভা থেকে কোয়েলের পদত্যাগ

গুঞ্জনটা ক’দিন ধরেই ভাসছিল। এবার তা সত্যি হয়ে ধরা দিলো। ভারতের রাজ্যসভা থেকে ইস্তফা দিলেন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিভ্রাট কাটিয়ে সচল ফেসবুক

একই আকাশ, একই বাতাস, একই জল তরঙ্গ, আমরা মিলেমিশে কাজ করব- বেনাপোলে ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী

হঠাৎ ফেসবুক বন্ধ! ভোগান্তিতে কোটি ব্যবহারকারী

জমি নিয়ে দ্বন্দ্বে অষ্টগ্রামে হামলা, আহত ৭, গুরুতর ২

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন বাড়লে দুর্নীতি কমবে

বাজেট দুর্বল ভিত্তির ওপর দাঁড়িয়ে আছে: মোস্তাফিজুর রহমান

শিক্ষা ও পরিশ্রমেই উন্নতি, চীনের উদাহরণ টানলেন মির্জা ফখরুল

নয়াদিল্লিতে যৌথ সংবাদ সম্মেলন ছাড়াই শেষ হলো বিজিবি-বিএসএফ বৈঠক

বাংলা‌দে‌শে এলেন ভার‌তের নতুন হাইকমিশনার

শিল্পপ্রতিষ্ঠানের জ্বালানি সংগ্রহ নিয়ে ভারতের নতুন নির্দেশনা

মা ও শিশু ভাতার উপকারভোগী বাড়ছে ১.২৪ লাখ

ইট মেরে মোটরসাইকেল চালককে আহত করার ঘটনায় গ্রেপ্তার ২

বিশ্বকাপ বয়কটের পর পাঁচে পাঁচ বাংলাদেশ

জেনেভাতে হতে পারে স্বাক্ষর, সফরের প্রস্তুতি নিচ্ছেন জেডি ভ্যান্স

লেবাননে ইসরায়েলি হামলায় মালয়েশিয়ার ২ শান্তিরক্ষী আহত

দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের ৩০ বছরের কারাদণ্ড

স্টেডিয়ামে বিশ্বকাপের জমকালো উদ্বোধন, বাইরে চলছিল সংঘর্ষ

কুষ্টিয়া সীমান্তে ১২ জনকে পুশইনের চেষ্টা, বিজিবি ও এলাকাবাসীর প্রতিরোধ

বিশ্বকাপে নামার আগে আর্জেন্টিনা শিবিরে দুঃসংবাদ

বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক