ই-পেপার শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩

ভারতের রাজ্যসভা থেকে কোয়েলের পদত্যাগ

আমার বার্তা অনলাইন:
১১ জুন ২০২৬, ১৭:০৪
আপডেট  : ১১ জুন ২০২৬, ১৭:০৭

গুঞ্জনটা ক’দিন ধরেই ভাসছিল। এবার তা সত্যি হয়ে ধরা দিলো। ভারতের রাজ্যসভা থেকে ইস্তফা দিলেন পশ্চিমবঙ্গের অভিনেত্রী কোয়েল মল্লিক। বৃহস্পতিবার রাজ্যসভার চেয়ারম্যানের কাছে ইমেইল মারফত পদত্যাগপত্র পাঠিয়েছেন তিনি। খবর সংবাদ প্রতিদিনের।

কিছুদিন আগে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে পরাজিত হয়েছে তৃণমূল কংগ্রেস। এর ফলে দলটির সমর্থিত প্রার্থীরাও আছেন বিপাকে। রাজ্যসভায় দলটির ১৩ জন সদস্য থেকে এখন বাকি আছে ৯ জন। সপ্তাহ খানেকের মধ্যে আরো কয়েকজন পদত্যাগ করবেন বলে শোনা যাচ্ছে।

রাজনীতি থেকে দূরেই ছিলেন কোয়েল। ফলে ফেব্রুয়ারিতে রাজ্যসভা নির্বাচনের প্রার্থী তালিকায় তার নাম দেখে অনেকে অবাক হয়েছিল। পরে এপ্রিলে দিল্লি গিয়ে রাজ্যসভার সাংসদ হিসেবে শপথ নেন অভিনেত্রী। সে সময় কোয়েল বলেছিলেন, ‘অনেক ভেবে যে সিদ্ধান্ত নিয়েছিলাম, তা নয়। এটা তো একটা মহৎ দায়িত্ব, দেশের সেবা, মানুষের সেবা—এর থেকে তো বড় মহৎ কাজ হতে পারে না।’

তবে দলের পরাজয়ের পর পদত্যাগের ঘটনায় তার ‘মহৎ’ উদ্দেশ্য নিয়েও প্রশ্ন তুলছেন অনেকে। অবশ্য পদত্যাগ নিয়ে এখনো কোনো প্রতিক্রিয়া জানাননি ‘পাগলু’ অভিনেত্রী।

আমার বার্তা/এমই

উদ্বোধনী আসর মাতালেও শাকিরাকে নিয়ে বিতর্ক থামছে না

বিশ্বকাপ ফুটবল আর কলম্বিয়ান পপ কুইন শাকিরা এ যেন এক অবিচ্ছেদ্য সমীকরণ। মেক্সিকো সিটির ঐতিহাসিক

যারা অ্যাওয়ার্ড পাচ্ছে তাদেরকে অনেক দর্শক চিনে না: মনিরা মিঠু

ছোট ও বড় পর্দার জনপ্রিয় অভিনেত্রী মনিরা আক্তার মিঠু। শোবিজ অঙ্গনে যিনি ‘মনিরা মিঠু’ নামেই

দ্রুত সুস্থতা কামনায় লিটন এরশাদের জন্য দোয়া চাইল বাচসাস

বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির (বাচসাস) সিনিয়র সদস্য এবং নিরাপদ সড়ক চাই (নিসচা)-এর মহাসচিব লিটন এরশাদ

মেহজাবীন-মালাইকা দুই বোনেরই প্রিয় আর্জেন্টিনা

ফিফা বিশ্বকাপ উন্মাদনা শুরু হয়ে গেছে বাংলাদেশেও। আজ মধ্যরাতে মেক্সিকো বনাম দক্ষিণ আফ্রিকা ম্যাচ দিয়ে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিভ্রাট কাটিয়ে সচল ফেসবুক

একই আকাশ, একই বাতাস, একই জল তরঙ্গ, আমরা মিলেমিশে কাজ করব- বেনাপোলে ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী

হঠাৎ ফেসবুক বন্ধ! ভোগান্তিতে কোটি ব্যবহারকারী

জমি নিয়ে দ্বন্দ্বে অষ্টগ্রামে হামলা, আহত ৭, গুরুতর ২

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন বাড়লে দুর্নীতি কমবে

বাজেট দুর্বল ভিত্তির ওপর দাঁড়িয়ে আছে: মোস্তাফিজুর রহমান

শিক্ষা ও পরিশ্রমেই উন্নতি, চীনের উদাহরণ টানলেন মির্জা ফখরুল

নয়াদিল্লিতে যৌথ সংবাদ সম্মেলন ছাড়াই শেষ হলো বিজিবি-বিএসএফ বৈঠক

বাংলা‌দে‌শে এলেন ভার‌তের নতুন হাইকমিশনার

শিল্পপ্রতিষ্ঠানের জ্বালানি সংগ্রহ নিয়ে ভারতের নতুন নির্দেশনা

মা ও শিশু ভাতার উপকারভোগী বাড়ছে ১.২৪ লাখ

ইট মেরে মোটরসাইকেল চালককে আহত করার ঘটনায় গ্রেপ্তার ২

বিশ্বকাপ বয়কটের পর পাঁচে পাঁচ বাংলাদেশ

জেনেভাতে হতে পারে স্বাক্ষর, সফরের প্রস্তুতি নিচ্ছেন জেডি ভ্যান্স

লেবাননে ইসরায়েলি হামলায় মালয়েশিয়ার ২ শান্তিরক্ষী আহত

দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের ৩০ বছরের কারাদণ্ড

স্টেডিয়ামে বিশ্বকাপের জমকালো উদ্বোধন, বাইরে চলছিল সংঘর্ষ

কুষ্টিয়া সীমান্তে ১২ জনকে পুশইনের চেষ্টা, বিজিবি ও এলাকাবাসীর প্রতিরোধ

বিশ্বকাপে নামার আগে আর্জেন্টিনা শিবিরে দুঃসংবাদ

বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক