ই-পেপার সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩

মাতৃত্বের স্ট্রাগল কেমন, আমার কল্পনার বাইরে ছিল: সুমাইয়া শিমু

আমার বার্তা অনলাইন:
২১ জুন ২০২৬, ১০:৩৯
আপডেট  : ২১ জুন ২০২৬, ১০:৪০

টেলিভিশন পর্দার অত্যন্ত জনপ্রিয় মুখ সুমাইয়া শিমু। ২৭ বছরের দীর্ঘ ক্যারিয়ারে করেছেন অসংখ্য নাটক। বড় পর্দাতেও কাজ করেছেন, তবে খুবই স্বল্প পরিসরে। টেলিভিশন জগতে এতটাই ব্যস্ত ছিলেন, মূলধারার সিনেমায় কাজ করার সুযোগ হয়ে ওঠেনি তার।

এখন যদিও কোনো পর্দাতে সরব নন অভিনেত্রী; অভিনয় থেকে দূরে রয়েছেন দীর্ঘদিন ধরেই। কিন্তু তার জনপ্রিয়তা-ফেইম এখনও বিদ্যমান, দর্শকেরা ভোলেননি নন্দিত এই অভিনেত্রীকে। জানা গেছে, বর্তমানে তিনি নিজের একটি প্রতিষ্ঠানের মাধ্যমে নারী কল্যাণে একজন উন্নয়নকর্মী হিসেবে কাজ করছেন সুমাইয়া শিমু।

সম্প্রতি রুম্মান রশীদ খানের পডকাস্টে যোগ দিয়েছিলেন শিমু। সেখানে মাতৃত্বের যাত্রা, চ্যালেঞ্জ ও টুইন সন্তানের মা হওয়ার অভিজ্ঞতা নিয়ে খোলামেলা কথা বলেন শিমু।

প্রথমবার মা হওয়ার অনুভূতি প্রসঙ্গে শিমু বলেন, মাতৃত্বের স্ট্রাগল কেমন, সেটা আমার কল্পনার বাইরে ছিল। যারা নতুন মা হন, তারা আমার কথার সঙ্গে রিলেট করতে পারবেন। বাচ্চা হওয়ার আগেও আমার খুব ভয় কাজ করত—কী হবে, না হবে। সারাক্ষণ একটা দুশ্চিন্তা ছিল।

টুইন সন্তান ধারণের কারণে চিকিৎসকদের বিশেষ সতর্কতার পরামর্শও পেয়েছিলেন তিনি। সে সময়ের মানসিক অবস্থার কথা স্মরণ করে অভিনেত্রী বলেন, সবাই বাচ্চা হওয়ার আগেই নাম ঠিক করে রাখে। কিন্তু আমি ভয়ে নামও ঠিক করিনি। ভাবতাম, আগে বেবি হোক, তারপর সব করব। তখন মনটা খুব নরম থাকে, অনেক ধরনের ভয় কাজ করে।

এমনকি সন্তানদের জন্মের পরও প্রায় তিন মাস তাদের নাম রাখেননি বলে জানান শিমু। তার ভাষায়, সবাই যেটা করে যে বেবি হওয়ার আগেই হয়তো নাম টাম সব কিছু ঠিক করে, আমি ভয়ে নামটাও ঠিক করিনি। আমি ভেবেছিলাম আগে বেবি হয়ে যাক, তারপর আরাম-আয়েশ করে নাম রাখব। কিন্তু বাচ্চা হওয়ার পর একটা মেয়ের জীবন যে এতটা পরিবর্তন হতে পারে, সেটা আমার ভাবনারও বাইরে ছিল।

প্রথমবার মা হওয়ার পাশাপাশি যমজ সন্তানের দায়িত্ব সামলানোও সহজ ছিল না বলে জানান তিনি। শিমু বলেন, যেহেতু টুইন বেবি, তাই স্ট্রাগলটা অনেক বেশি ছিল। প্রথম তিন-চার মাস কোনো বাচ্চাই ঠিকমতো ঘুমায় না। একটা বেবিকে অনেক কষ্ট করে ঘুম পাড়িয়ে শুইয়ে দিয়েছি, তারপর আরেকজনের কাছে গেছি। তখন আবার প্রথমজন কান্না শুরু করেছে। এভাবেই চলত।

আমার বার্তা /জেএইচ

শুভ জন্মদিন: সাতাত্তরেও সফল মেরিল স্ট্রিপ

সর্বকালের সেরা অভিনেত্রীদের তালিকা করলে তার নামটি চলে আসে প্রথম দিকেই। মঞ্চ থেকে টিভি কিংবা

সবকিছু হয়তো পরিকল্পনা অনুযায়ী হয়নি: সুনেরাহ

নিজের অভিনয় দক্ষতা দিয়ে খুব অল্প সময়ের মধ্যেই দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন জাতীয় চলচ্চিত্র

বিতর্কিত সঞ্চালকের শোতে গিয়ে ‘অপমানিত‘ আলিয়া ভাট

নানা আপত্তিকর ও সংবেদনশীল মন্তব্য করে বছরজুড়ে বিতর্কের শীর্ষে থাকা ভারতীয় কৌতুক অভিনেতা ও সঞ্চালক

বাবার ত্যাগ ও স্মৃতি নিয়ে আপ্লুত তারকারা

দিন যায়, দিন আসে। বদলে যায় সময়ের সমীকরণ। কিন্তু জীবনের প্রতিটি বাঁকে, প্রতিটি সাফল্যে বাবার
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেন্টমার্টিনের পশ্চিম সমুদ্র এলাকায় অবৈধ কারেন্ট জালসহ ৬ চোরাচালানকারী আটক

একদিনে হাম ও হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর

বর্তমানে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর নির্যাতনের হার সবচেয়ে কম: স্বরাষ্ট্রমন্ত্রী

কৃষি খাতে সারের চাহিদা মেটাতে উৎপাদন বাড়ানোর উদ্যোগ নিয়েছে সরকার

সরকারি প্রাথমিক শিক্ষকদের বদলি-পদায়নে ৪ স্তরের কমিটি গঠন

মৃত্যুর ৭১ শতাংশের কারণ অসংক্রামক রোগ, মাঠে নামছে ৩৫ মন্ত্রণালয়

ধানমন্ডিতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ১০ নেতাকর্মী গ্রেপ্তার

ঢাকা-রোম রুটে বিমানের ফ্লাইট সংখ্যা বাড়ানোর আলোচনা

নৌবাহিনীর ব্যবস্থাপনায় ‘বিশ্ব হাইড্রোগ্রাফি দিবস উদযাপন’

সারাদেশে ৩৪৫৭টি সোলার ইরিগেশন বসানো হয়েছে: জ্বালানিমন্ত্রী

দেশে নিবন্ধিত গণমাধ্যম ১৯৬৯, গুজব রুখতে সক্রিয় ফ্যাক্ট-চেকিং কমিটি

মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

অভিন্ন প্রশ্নপত্রে এইচএসসি পরীক্ষা, ৫০ হাজার শিক্ষক নিয়োগের উদ্যোগ

অনূর্ধ্ব-১৯ দলের মেন্টর মাহমুদউল্লাহ, ব্যাটিং কোচ ইমরুল কায়েস

অ্যাশেজের আগে বাংলাদেশের বিপক্ষে টেস্ট খেলতে চায় ইংল্যান্ড

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগকে ঠেকাতে রাজপথে থাকবে জামায়াত-এনসিপিসহ ১১ দল

সৌদির পরিচালনায় পূর্ণ সক্ষমতায় চালু হচ্ছে পতেঙ্গা কনটেইনার টার্মিনাল

নিষিদ্ধ আ.লীগ অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা করতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী

দুদকের চেয়ারম্যান ও কমিশনার নিয়োগে সার্চ কমিটি গঠন

বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেবিসিসিআই’র সাক্ষাৎ: ইপিএ বাস্তবায়নে কমিটি গঠনের আশ্বাস