ই-পেপার সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩

শুভ জন্মদিন: সাতাত্তরেও সফল মেরিল স্ট্রিপ

আমার বার্তা অনলাইন:
২২ জুন ২০২৬, ১৮:০৪

সর্বকালের সেরা অভিনেত্রীদের তালিকা করলে তার নামটি চলে আসে প্রথম দিকেই। মঞ্চ থেকে টিভি কিংবা চলচ্চিত্র-সবখানে অভিনয়ের এমন জাদু ছড়িয়েছেন, তাতে মুগ্ধ হয়েছে গোটা দুনিয়া। আজ সেই কিংবদন্তি মেরিল স্ট্রিপের ৭৭তম জন্মদিন।

এমন বয়সে অধিকাংশ মানুষ থাকেন অবসরে, অবকাশে। অথচ মেরিল স্ট্রিপ এখনো কাজে মুখর। শুধু তাই নয়, এই বয়সেও উপহার দিচ্ছেন সফল সিনেমা। মে দিবসে মুক্তি পেয়েছিল তার অভিনীত ‘ডেভিল ওয়্যারস প্রাডা ২’। ‘মিরান্ডা প্রিস্টলি’র ভূমিকায় মেরিলের প্রত্যাবর্তন দর্শকদের করেছে নস্টালজিক। আর বক্স অফিসে তুলেছিল ঝড়। ১০০ মিলিয়ন ডলারে নির্মিত ছবিটি আয় করেছে ৬৭৭ মিলিয়ন ডলার। এ ছবির মধ্য দিয়ে মেরিল যেন বুঝিয়ে দিলেন, তিনি সাতাত্তরেও ফুরিয়ে যাননি।

মেরিল স্ট্রিপের জন্ম ১৯৪৯ সালের আজকের দিনে, যুক্তরাষ্ট্রের নিউ জার্সির সামিটে। তার পুরো নাম মেরিল লুইস স্ট্রিপ। তার মা মেরি উইল্কিনসন স্ট্রিপ ছিলেন শিল্পী, বাবা হ্যারি উইলিয়াম স্ট্রিপ জুনিয়র ছিলেন ফার্মাসিউটিক্যাল এক্সিকিউটিভ। মায়ের কাছ থেকেই উৎসাহ পেয়ে অভিনয়ে আগ্রহী হন মেরিল। পেশাদার অভিনয়ে আসেন ১৯৭৫ সালে, ইগুয়েন ও’নিল থিয়েটার সেন্টারে।

চলচ্চিত্রে মেরিল স্ট্রিপের অভিষেক ১৯৭৭ সালে ‘জুলিয়া’ দিয়ে। এ পর্যন্ত তাকে অন্তত ৬৪টি ছবিতে দেখা গেছে। এর মধ্য দিয়েই পৌঁছে গেছেন অনন্য উচ্চতায়।

অভিনয়ে মেরিল স্ট্রিপের দক্ষতা এতটাই, অস্কার ও গোল্ডেন গ্লোব মনোনয়নে সর্বকালের রেকর্ড তার দখলে। এ পর্যন্ত ২১বার অস্কারে মনোনয়ন পেয়েছেন তিনি, জিতেছেন তিনবার। আর গোল্ডেন গ্লোবে মনোনয়ন পেয়েছেন ৩৪বার, জিতেছেন আটবার। এছাড়া দুইবার ব্রিটিশ ফিল্ম অ্যাকাডেমি অ্যাওয়ার্ড, তিনবার প্রাইমটাইম এমি অ্যাওয়ার্ডসহ বহু সম্মাননা পেয়েছেন অভিনেত্রী।

বর্তমানে মেরিল স্ট্রিপের হাতে রয়েছে ‘নার্নিয়া: দ্য ম্যাজিশিয়ানস নেফিউ’। গ্রেটা গারউইগের এ ছবি মুক্তি পাবে আগামী বছরের ১২ ফেব্রুয়ারি।

আমার বার্তা/এমই

সবকিছু হয়তো পরিকল্পনা অনুযায়ী হয়নি: সুনেরাহ

নিজের অভিনয় দক্ষতা দিয়ে খুব অল্প সময়ের মধ্যেই দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন জাতীয় চলচ্চিত্র

বিতর্কিত সঞ্চালকের শোতে গিয়ে ‘অপমানিত‘ আলিয়া ভাট

নানা আপত্তিকর ও সংবেদনশীল মন্তব্য করে বছরজুড়ে বিতর্কের শীর্ষে থাকা ভারতীয় কৌতুক অভিনেতা ও সঞ্চালক

বাবার ত্যাগ ও স্মৃতি নিয়ে আপ্লুত তারকারা

দিন যায়, দিন আসে। বদলে যায় সময়ের সমীকরণ। কিন্তু জীবনের প্রতিটি বাঁকে, প্রতিটি সাফল্যে বাবার

মাতৃত্বের স্ট্রাগল কেমন, আমার কল্পনার বাইরে ছিল: সুমাইয়া শিমু

টেলিভিশন পর্দার অত্যন্ত জনপ্রিয় মুখ সুমাইয়া শিমু। ২৭ বছরের দীর্ঘ ক্যারিয়ারে করেছেন অসংখ্য নাটক। বড়
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাণিজ্য সম্প্রসারণসহ ৯ বিষয়ে একমত বাংলাদেশ-মালয়েশিয়া

বাজেট অধিবেশনে মন্ত্রীদের আরও উপস্থিতি দেখতে চান স্পিকার

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক সম্প্রদায়ের সমর্থন চান প্রতিমন্ত্রী

নিষিদ্ধ আ.লীগের কর্মসূচির প্রতিবাদে ঢাবিতে ছাত্রদলের বিক্ষোভ

কেআইবি ইস্যুতে কৃষিবিদের ওপর হামলার অভিযোগ, বাকৃবিতে প্রতিবাদ সমাবেশ

আগামী হজে অংশ নিতে পারবে না এবারের হজযাত্রী নিবন্ধন না করতে পারা এজেন্সি

সেন্টমার্টিনের পশ্চিম সমুদ্র এলাকায় অবৈধ কারেন্ট জালসহ ৬ চোরাচালানকারী আটক

একদিনে হাম ও হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর

বর্তমানে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর নির্যাতনের হার সবচেয়ে কম: স্বরাষ্ট্রমন্ত্রী

কৃষি খাতে সারের চাহিদা মেটাতে উৎপাদন বাড়ানোর উদ্যোগ নিয়েছে সরকার

সরকারি প্রাথমিক শিক্ষকদের বদলি-পদায়নে ৪ স্তরের কমিটি গঠন

মৃত্যুর ৭১ শতাংশের কারণ অসংক্রামক রোগ, মাঠে নামছে ৩৫ মন্ত্রণালয়

ধানমন্ডিতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ১০ নেতাকর্মী গ্রেপ্তার

ঢাকা-রোম রুটে বিমানের ফ্লাইট সংখ্যা বাড়ানোর আলোচনা

নৌবাহিনীর ব্যবস্থাপনায় ‘বিশ্ব হাইড্রোগ্রাফি দিবস উদযাপন’

সারাদেশে ৩৪৫৭টি সোলার ইরিগেশন বসানো হয়েছে: জ্বালানিমন্ত্রী

দেশে নিবন্ধিত গণমাধ্যম ১৯৬৯, গুজব রুখতে সক্রিয় ফ্যাক্ট-চেকিং কমিটি

মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

অভিন্ন প্রশ্নপত্রে এইচএসসি পরীক্ষা, ৫০ হাজার শিক্ষক নিয়োগের উদ্যোগ

অনূর্ধ্ব-১৯ দলের মেন্টর মাহমুদউল্লাহ, ব্যাটিং কোচ ইমরুল কায়েস