ই-পেপার মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩

পুত্রের সঙ্গে ক্যাটরিনার আদুরে মুহূর্ত, মুগ্ধ নেটদুনিয়া

আমার বার্তা অনলাইন:
১৯ জুলাই ২০২৬, ১৮:০৮

জীবনের সবচেয়ে বড় এবং শ্রেষ্ঠ উপহারটি পাওয়ার পর প্রথম জন্মদিন বলে কথা! তাই এবারের জন্মদিনটি বলিউড হার্টথ্রব ক্যাটরিনা কাইফের কাছে একটু বেশিই স্পেশাল। মা হওয়ার পর এটিই ছিল তার প্রথম জন্মদিন। আর এই বিশেষ দিনটি স্বামী ভিকি কৌশল এবং তাদের কোল আলো করে আসা একমাত্র সন্তান ভিয়ানের সঙ্গেই ঘরোয়াভাবে উদযাপন করলেন এই অভিনেত্রী।

সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে জন্মদিন উদযাপনের কিছু দারুণ ছবি ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছেন ক্যাটরিনা নিজেই। শেয়ার করা ছবিতে হালকা কমলা রঙের পোশাকে বেশ দীপ্তিময় দেখাচ্ছিল ক্যাটরিনাকে। পাশে ছিলেন স্বামী ভিকি ও তাদের নয়নমণি ভিয়ান। তবে বরাবরের মতোই এবারও ছেলের মুখ আড়ালেই রেখেছেন এই তারকা দম্পতি।

মুখ দেখা না গেলেও, মা-ছেলের এই মিষ্টি রসায়ন ভক্তদের মন ছুঁয়ে গেছে। ছবির ক্যাপশনে ক্যাটরিনা তার মাতৃত্বের আবেগ প্রকাশ করে লিখেছেন, ‘সবচেয়ে মূল্যবান যে আশীর্বাদ তুমি (ভিয়ান), তার জন্য চিরকাল কৃতজ্ঞতায় ওপরের দিকে তাকিয়ে থাকি। সেরা জন্মদিন।’ তবে শুধু ছেলেকে নিয়েই মেতে ছিলেন না ক্যাটরিনা, ক্যাপশনের শেষে স্বামী ভিকিকে ট্যাগ করে মজার ছলে লিখেছেন, ‘তুমি খুব একটা খারাপ নও।’

এদিকে স্ত্রীর জন্মদিনকে আরও রঙিন করে তুলতে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি মিষ্টি পোস্ট করেছেন ভিকি কৌশল। কোনো জাঁকজমক নয়, বরং তাদের ভালোবাসার গভীরতাই ফুটে উঠেছে সেই ছবিতে। পেছনে সাদা আর সোনালী রঙের বেলুন ও ‘হ্যাপি বার্থডে’ লেখা ব্যানার। তার সামনেই ক্যাটরিনাকে শক্ত করে জড়িয়ে ধরে আছেন ভিকি, আর এক হাতে ধরে আছেন জন্মদিনের কেক।

ছবিটি শেয়ার করে ভিকি ক্যাপশনে লিখেছেন, ‘আমার জানের জন্মদিন।’ সঙ্গে জুড়ে দিয়েছেন ভালোবাসার ইমোজি। এই ছবিতে ক্যাটরিনাকে দেখা গেছে একদম সাদামাটা লুকে, পরনে ছিল নীল রঙের ডেনিম ড্রেস আর খোলা চুল। অন্যদিকে ভিকি পরেছিলেন সাদা ফুল-হাতা শার্ট ও গাঢ় রঙের ট্রাউজার।

ক্যাটরিনাকে সর্বশেষ রুপালি পর্দায় দেখা গেছে সালমান খানের বিপরীতে ব্লকবাস্টার ‘টাইগার ৩’ চলচ্চিত্রে। এরপর ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন ফারহান আখতারের রোড-ট্রিপ ঘরানার সিনেমা ‘জি লে জারা’-র জন্য, যেখানে প্রিয়াঙ্কা চোপড়া ও আলিয়া ভাটের সঙ্গে স্ক্রিন শেয়ার করার কথা রয়েছে ক্যাটরিনার।

আমার বার্তা/এমই

বিশ্বকাপ ফাইনালের শোয়ে পারিশ্রমিক পাননি বিটিএস-শাকিরা-ম্যাডোনারা!

২০২৬ ফিফা বিশ্বকাপ ফাইনালের বহুল আলোচিত হাফটাইম শোতে গান পরিবেশন করেছিলেন বিটিএস, শাকিরা, ম্যাডোনা ও

ভারতে আন্দোলন ঘিরে অভিনেত্রী স্বরার স্বামী গ্রেপ্তার, বলিউডের নিন্দা

ভারতের ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি) আয়োজিত আন্দোলনে অংশ নেওয়ার অভিযোগে অভিনেত্রী স্বরা ভাস্করের স্বামী ও

শাকিব খানের নতুন সিনেমা ‘নিঃস্ব’

‘বরবাদ’ সিনেমার অভূতপূর্ব সাফল্যের পর আবার নতুন কাজ নিয়ে প্রেক্ষাগৃহে ফিরছে ঢাকাই চলচ্চিত্রের শীর্ষ তারকা

সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়ে আবেগঘন ইয়ামি

কঠোর পরিশ্রম আর অধ্যবসায় কখনো বৃথা যায় না তারই প্রমাণ মিলল বিনোদন জগতের অন্যতম সেরা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাটগ্রাম সীমান্তে বিএসএফের খুঁটি স্থাপনের চেষ্টা, রুখে দিল বিজিবি

জঙ্গল সলিমপুরে সেনাবাহিনীর সড়ক নির্মাণ পরিকল্পনায় সিডিএর বিকল্প প্রস্তাব

৭ হাজার কোটি টাকায় এআই প্রযুক্তি কিনল নেটফ্লিক্স

রাজধানীর ১২০ মোড়ে বসছে সেমি-অটোমেটিক ট্রাফিক সিগন্যাল

সরকারি ব্যবস্থাপনায় আগামী বছরের হজের দুই প্যাকেজ ঘোষণা

সাফ- ২০২৬ চ্যাম্পিয়শিপের আয়োজক বাংলাদেশ

মানবতাবিরোধী অপরাধের মামলায় আসামি হচ্ছেন মোজাফফর

সাতক্ষীরায় জামায়াত এমপির ভিডিও ভাইরাল: এআই বলার পর তরুণীকে স্ত্রী দাবি

এক বছরে সাড়ে চার মিলিয়ন মামলা কমিয়ে দুই মিলিয়নে আনার আশা আইনমন্ত্রীর

ভারী বৃষ্টির আভাস, কেমন থাকবে আগামী পাঁচদিনের আবহাওয়া

হজ প্যাকেজ ঘোষণা, বেসরকারি ব্যবস্থাপনায় ৫ লাখ ১৩ হাজার টাকা

দেশের বাজারে ফের বাড়ল সোনা ও রুপার দাম, আজ ভরি কত?

আরও ১০ জেলায় মামলার আগে বাধ্যতামূলক মধ্যস্থতা কার্যক্রম চালু

কানাডার পণ্যে ৫০ শতাংশ শুল্ক আরোপ ট্রাম্পের, জোরদার আলোচনা চান কার্নি

যুক্তরাষ্ট্র-ইরানের শান্তি আলোচনার আশায় বিশ্ববাজারে কমল তেলের দাম

জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে সৌরবিদ্যুতের ওপর গুরুত্ব বাড়ানোর তাগিদ বিশেষজ্ঞদের

সৌদি আরবের ওপর সামুদ্রিক নিষেধাজ্ঞা জারি করল ইয়েমেনি হুথি গোষ্ঠী

রাবি শিক্ষার্থীকে মারধর: রাজশাহীর সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ

মিত্রদের ধন্যবাদ প্রধানমন্ত্রীর, ৩১ দফা ও জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার

গাজীপুরের আদালত থেকে পালানো সেই সম্রাট ময়মনসিংহে গ্রেপ্তার