ই-পেপার মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩

রাজার সঙ্গে সাক্ষাতের পর যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হলেন অ্যান্ডি বার্নহাম

আমার বার্তা অনলাইন:
২০ জুলাই ২০২৬, ১৭:৫৭
রাজা তৃতীয় চার্লসের সঙ্গে বাকিংহাম প্যালেসে সাক্ষাৎ করেন লেবার পার্টির নতুন নেতা অ্যান্ডি বার্নহাম। ছবি: দ্য গার্ডিয়ান

লেবার পার্টির নতুন নেতা অ্যান্ডি বার্নহাম রাজা তৃতীয় চার্লসের সঙ্গে বাকিংহাম প্যালেসে সাক্ষাতের পর আনুষ্ঠানিকভাবে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। গত চার বছরেরও কম সময়ে তিনি দেশটির চতুর্থ প্রধানমন্ত্রী এবং গত এক দশকে ষষ্ঠ ব্যক্তি হিসেবে এই পদে অধিষ্ঠিত হলেন।

গত শুক্রবার (১৭ জুলাই) লেবার পার্টির নেতৃত্ব গ্রহণের পর বার্নহাম প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের স্থলাভিষিক্ত হন। স্টারমার রাজা তৃতীয় চার্লসের কাছে আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দেওয়ার পরপরই বার্নহামকে সরকার গঠনের আমন্ত্রণ জানান রাজা। তিনি সেই আমন্ত্রণ গ্রহণ করে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন।

দায়িত্ব গ্রহণের পর বার্নহাম লন্ডনের ১০ ডাউনিং স্ট্রিটে যাবেন। সেখানে তিনি সংবাদমাধ্যমের উদ্দেশে বক্তব্য দেবেন এবং পরে নতুন মন্ত্রিসভার সদস্যদের নাম ঘোষণা করবেন।

মাত্র এক মাস আগে উপনির্বাচনের মাধ্যমে আবারও ব্রিটিশ পার্লামেন্টে ফিরে এসেছিলেন সাবেক গ্রেটার ম্যানচেস্টরের মেয়র বার্নহাম। লেবার পার্টির অভ্যন্তরীণ সমর্থকদের উদ্যোগেই ওই উপনির্বাচনের আয়োজন করা হয়, যার মূল উদ্দেশ্য ছিল বার্নহামকে কিয়ার স্টারমারের স্থলাভিষিক্ত করার পথ তৈরি করা।

সাম্প্রতিক সময়ে একের পর এক রাজনৈতিক ভুল সিদ্ধান্ত এবং নীতিগত অবস্থান পরিবর্তনের কারণে স্টারমার লেবার পার্টির বহু সংসদ সদস্য ও কয়েকজন মন্ত্রীর আস্থা হারান। এর পরিপ্রেক্ষিতে তিনি নেতৃত্ব ছাড়তে বাধ্য হন।

লেবার পার্টির নেতৃত্বের জন্য অন্য কোনো প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা না করায় বার্নহাম বিনা প্রতিদ্বন্দ্বিতায় দলের নেতা নির্বাচিত হন এবং একই সঙ্গে তাঁর প্রধানমন্ত্রী হওয়ার পথও সুগম হয়। ফলে নেতৃত্ব পরিবর্তনের প্রক্রিয়াটি খুব বেশি প্রতিদ্বন্দ্বিতা বা জনসম্মুখে বিস্তৃত পর্যালোচনা ছাড়াই সম্পন্ন হয়েছে।

এর আগে ২০২২ সালে ঋষি সুনাকও একইভাবে প্রতিদ্বন্দ্বিতাহীনভাবে প্রধানমন্ত্রী হন। তবে তাঁর আগে তিনি লিজ ট্রাসের বিরুদ্ধে নেতৃত্বের প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন এবং মন্ত্রিসভায় তাঁর সাম্প্রতিক অভিজ্ঞতাও ছিল।

অ্যান্ডি বার্নহাম এর আগে সংসদ সদস্য ও মন্ত্রিসভার সদস্য হিসেবে দায়িত্ব পালন করলেও ২০১৭ সালে তিনি পার্লামেন্ট ছেড়ে গ্রেটার ম্যানচেস্টরের মেয়র নির্বাচিত হন। দীর্ঘ বিরতির পর এবার তিনি আবার জাতীয় রাজনীতিতে ফিরে এসে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন।

আমার বার্তা/এমই

কানাডার পণ্যে ৫০ শতাংশ শুল্ক আরোপ ট্রাম্পের, জোরদার আলোচনা চান কার্নি

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কানাডা থেকে আমদানি করা বিভিন্ন পণ্যের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপ

সৌদি আরবের ওপর সামুদ্রিক নিষেধাজ্ঞা জারি করল ইয়েমেনি হুথি গোষ্ঠী

সৌদি আরবের ওপর ‘সামুদ্রিক নিষেধাজ্ঞা’ জারির ঘোষণা দিয়েছে ইয়েমেনভিত্তিক সশস্ত্র রাজনৈতি গোষ্ঠী হুথি। গতকাল গোষ্ঠীটির

দিল্লিতে ককরোচ পার্টি-পুলিশ সংঘর্ষ: ১১৮ পুলিশ আহত, ৭০ ‘ককরোচ’ গ্রেপ্তার

ভারতের রাজধানী নয়াদিল্লির যন্তর মন্তর ও তার সংলগ্ন এলাকাগুলোতে গতকাল সোমবার দিনভর দফায় দফায় ধাওয়া

যুক্তরাষ্ট্রের সঙ্গে পূর্ণাঙ্গ যুদ্ধে জড়ানোর কথা জানালেন ইরানের প্রেসিডেন্ট

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সোমবার বলেছেন, তাঁর দেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি পূর্ণাঙ্গ যুদ্ধে জড়িয়ে গেছে।
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাটগ্রাম সীমান্তে বিএসএফের খুঁটি স্থাপনের চেষ্টা, রুখে দিল বিজিবি

জঙ্গল সলিমপুরে সেনাবাহিনীর সড়ক নির্মাণ পরিকল্পনায় সিডিএর বিকল্প প্রস্তাব

৭ হাজার কোটি টাকায় এআই প্রযুক্তি কিনল নেটফ্লিক্স

রাজধানীর ১২০ মোড়ে বসছে সেমি-অটোমেটিক ট্রাফিক সিগন্যাল

সরকারি ব্যবস্থাপনায় আগামী বছরের হজের দুই প্যাকেজ ঘোষণা

সাফ- ২০২৬ চ্যাম্পিয়শিপের আয়োজক বাংলাদেশ

মানবতাবিরোধী অপরাধের মামলায় আসামি হচ্ছেন মোজাফফর

সাতক্ষীরায় জামায়াত এমপির ভিডিও ভাইরাল: এআই বলার পর তরুণীকে স্ত্রী দাবি

এক বছরে সাড়ে চার মিলিয়ন মামলা কমিয়ে দুই মিলিয়নে আনার আশা আইনমন্ত্রীর

ভারী বৃষ্টির আভাস, কেমন থাকবে আগামী পাঁচদিনের আবহাওয়া

হজ প্যাকেজ ঘোষণা, বেসরকারি ব্যবস্থাপনায় ৫ লাখ ১৩ হাজার টাকা

দেশের বাজারে ফের বাড়ল সোনা ও রুপার দাম, আজ ভরি কত?

আরও ১০ জেলায় মামলার আগে বাধ্যতামূলক মধ্যস্থতা কার্যক্রম চালু

কানাডার পণ্যে ৫০ শতাংশ শুল্ক আরোপ ট্রাম্পের, জোরদার আলোচনা চান কার্নি

যুক্তরাষ্ট্র-ইরানের শান্তি আলোচনার আশায় বিশ্ববাজারে কমল তেলের দাম

জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে সৌরবিদ্যুতের ওপর গুরুত্ব বাড়ানোর তাগিদ বিশেষজ্ঞদের

সৌদি আরবের ওপর সামুদ্রিক নিষেধাজ্ঞা জারি করল ইয়েমেনি হুথি গোষ্ঠী

রাবি শিক্ষার্থীকে মারধর: রাজশাহীর সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ

মিত্রদের ধন্যবাদ প্রধানমন্ত্রীর, ৩১ দফা ও জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার

গাজীপুরের আদালত থেকে পালানো সেই সম্রাট ময়মনসিংহে গ্রেপ্তার