ই-পেপার বুধবার, ১৯ আগস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩

ভালোবাসার নতুন গল্পে নিহা, সঙ্গে ইয়াশ রোহান

আমার বার্তা অনলাইন:
১৯ আগস্ট ২০২৬, ১১:৩৪

স্বল্প সময়ের ক্যারিয়ারে দর্শক মনোযোগ কেড়ে নিয়েছেন নাজনীন নীহা। রোমান্টিক গল্পে তার স্বাচ্ছন্দ্য যেমন দর্শকের প্রশংসা কুড়িয়েছে তেমনি ভিন্নধর্মী চরিত্রেও নিজেকে মেলে ধরার চেষ্টা করছেন তিনি। সেই ভাবনা থেকে এবার বেছে নিয়েছেন ভালোবাসার নতুন এক গল্প ‘মনের মতো মন’।

ইমরাউল রাফাতের গল্প, চিত্রনাট্য ও পরিচালনায় নির্মিত হয়েছে নাটকটি। এতে নীহার সঙ্গে জুটি বেঁধেছেন অভিনেতা ইয়াশ রোহান। এর আগের এই অভিনেতার সঙ্গে ‘অবুঝ পাখি’ ও ‘উইশ কার্ড’সহ একাধিক নাটকে জুটি বেঁধে দর্শক প্রশংসা কুড়িয়েছেন। এবার দেখা যাবে মনের মতো মন-এ। সম্প্রতি প্রকাশিত এক পোস্টারে দেখা যায়, একদিকে নীহা-ইয়াশের সম্পর্কের আবহ, অন্যদিকে গল্পে তৈরি হয়েছে আবেগ ও টানাপোড়েনের ইঙ্গিত।

নাটকটির পোস্টারে লেখা হয়েছে- ‘সব সম্পর্কের ব্যাখ্যা হয় না, কিছু শুধু অনুভব করতে হয়- মনের মতো মন।’ এই একটি বাক্যই যেন গল্পের মূল আবেগের আভাস দিচ্ছে। সম্পর্কের জটিলতা, অনুভূতির টান এবং ভালোবাসার নানা অনুচ্চারিত দিক ঘিরেই নির্মিত হয়েছে নাটকটি।

প্রযোজক এস কে শাহেদ আলী পাপ্পু। চিত্রগ্রহণে নায়েম ফুয়াদ, সম্পাদনা ও রং বিন্যাসে আগুন সুভো। মনের মতো মন শিগগিরই দেখা যাবে শুধু সিএমভির ইউটিউব চ্যানেলে। খুব বেশি কাজ না করলেও চলতি বছরেও তার অভিনীত নাটকগুলো দর্শক মহলে বেশ সাড়া ফেলেছে। ফারহান আহমেদ জোভানের সঙ্গে ‘যে কথা হয়নি বলা’ নাটকে দেখা গেছে তাকে। জিয়াউল ফারুক অপূর্বর সঙ্গে ‘মায়াপাখি’ নাটকে অভিনয় করে নতুন করে আলোচনায় আসেন তিনি।

অভিনয়ের পাশাপাশি ব্যক্তিজীবন নিয়েও আলোচনায় নীহা। সম্প্রতি প্রেমের গুঞ্জনে শিরোনাম হয়েছেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে ‘এনগেজড’ প্রকাশ করে রহস্য ছড়ান। ফেসবুকে নিজের রিলেশনশিপ স্ট্যাটাস বদলে এনগেজড লেখেন নীহা। চাউর হয়, দেশের বাইরে ঘুরতে গিয়ে এক পাকিস্তানি যুবকের সঙ্গে নীহার পরিচয় হয়, যা পরবর্তী সময়ে রূপ নেয় প্রণয়ে। খবর ছড়ায় বাগদানের। দুই পরিবারের সম্মতিতে বিষয়টি চূড়ান্ত হয়েছে বলেও গুঞ্জন ওঠে।

তবে বিষয়টি অস্বীকার করে ব্যক্তিজীবনে সম্পর্কে জড়ানোর কথা জানান নীহা। বলেন, আমি এখন আর সিঙ্গেল না। কোনো একভাবে, কোনো এক জায়গায় আমি এখন এনগেজড। কিন্তু তার নাম-পরিচয় প্রকাশ করেননি অভিনেত্রী। সময় হলে সব প্রকাশ করা হবে বলে জানান।

উচ্চারণ কাণ্ডে দুরফিশানের পাশে দাঁড়ালেন হানিয়া

পাকিস্তানি ধারাবাহিক ‘দার-ই-নিজাত’-এ ইংরেজি সংলাপের উচ্চারণকে ঘিরে নেটপাড়ায় চরম ট্রল ও বিদ্রূপের শিকার হয়েছেন জনপ্রিয়

সময়ের সঙ্গে অনেক কিছু পরিবর্তন হয় : অপু বিশ্বাস

ঢালিউডে কাজের পরিবেশ, প্রস্তুতি ও ভাবনায় বইছে পরিবর্তনের হাওয়া। সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলচ্চিত্রে যুক্ত

সাত সকালে নজর কাড়ল অপুর ‘আউটফিট’

ঘুরতে ভালোবাসেন তিনি। কখনো পাহাড়, কখনো সমুদ্র; যান প্রায় সবখানেতেই। কাজের ফাঁকে নিজের জন্য একটু

বিয়ে নিয়ে বিভ্রান্তিকর তথ্য, আইনি পদক্ষেপের হুঁশিয়ারি পূজা চেরির

বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সাম্প্রতিক সময়ে ছড়িয়ে পড়া নানা বিভ্রান্তিকর খবরে চরম বিরক্তি ও
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কোনো চাপের মধ্যে না থেকে জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবে নতুন কমিশন

পূবাইলে ডাকাতির লুটের মোবাইলসহ আসামি গুলিস্তান থেকে গ্রেপ্তার

ইরানের দুই রাষ্ট্রদূতকে বহিষ্কার করছে ফ্রান্স

বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনে আইনি বাধা নেই: অ্যাটর্নি জেনারেল

মুন্সিগঞ্জ জেলা প্রশাসকের কাছে দীপু মনির প্যারোলে মুক্তির আবেদন

কলকাতায় অগ্নিকাণ্ড : বাংলাদেশিদের জন্য উপ-হাইকমিশনের হটলাইন চালু

একাদশে ভর্তি এক ধাপে, মাইগ্রেশন না রাখার পরিকল্পনা

চন্দনাইশে স্বামীর কোদালের কোপে প্রাণ গেল স্ত্রীর

তারা ‘ফ্যাসিস্টের দালাল সাংবাদিক’ হিসেবে কারাগারে আছে: তথ্যমন্ত্রী

হাম নিয়ন্ত্রণে আসতে আরও দুই-তিন মাস সময় লাগতে পারে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

মহাখালীতে চুরি, এনা পরিবহনের বাস মিরপুরে উদ্ধার

বকেয়া বেতনের দাবিতে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ

২০২৯ সালের মধ্যে হালাল বাজার প্রায় ৩. ৬ ট্রিলিয়ন ডলারে পৌঁছাবে

পররাষ্ট্রমন্ত্রী খলিলুরের সঙ্গে কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বৈঠক

কলকাতায় নিহত বাংলাদেশিরা সকলেই গিয়েছিলেন চিকিৎসার জন্য

ইরানে ড্রোন-ক্ষেপণাস্ত্রের সরঞ্জাম ও বিস্ফোরক পাঠিয়েছে রাশিয়া

এশিয়ার বাইরে নিজেদের সামর্থ্যের প্রমাণ দিতে মরিয়া বাংলাদেশ: সিমন্স

সালিসে নারীকে জুতাপেটা, চেয়ারম্যান বললেন—‘রায় কার্যকর করেছি’

বিএসইসির ১৭ কর্মকর্তার বাধ্যতামূলক অবসর, লঘুদণ্ড পাঁচজনের

আন্তর্জাতিক অপরাধ আদালতের কর্মকর্তাদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা