ই-পেপার বুধবার, ১৯ আগস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩

সময়ের সঙ্গে অনেক কিছু পরিবর্তন হয় : অপু বিশ্বাস

আমার বার্তা অনলাইন:
১৯ আগস্ট ২০২৬, ১২:১৩

ঢালিউডে কাজের পরিবেশ, প্রস্তুতি ও ভাবনায় বইছে পরিবর্তনের হাওয়া। সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলচ্চিত্রে যুক্ত হচ্ছে নতুন প্রযুক্তি ও আধুনিক দৃষ্টিভঙ্গি। ঢালিউড কুইন অপু বিশ্বাসের মতে, কাজের মান বজায় রাখতে এখন আর কোনো আপস বা সমঝোতার জায়গা নেই প্রয়োজন শতভাগ পেশাদারিত্ব ও নিবেদন। এক সাক্ষাৎকারে নতুন চলচ্চিত্র ও কাজের অভিজ্ঞতা শেয়ার করতে গিয়ে দেশীয় সিনেমার বর্তমান প্রেক্ষাপট ও কারিগরি টিমের কাজের প্রশংসা করেন এই অভিনেত্রী।

আমাদের দেশের কারিগরি কুশলীদের মেধার মূল্যায়ন করে অপু বিশ্বাস বলেন, ‘বাংলাদেশে যারা টেকনিশিয়ান বা কারিগরি পারসন আছেন, তারা অত্যন্ত মেধাবী। নাহলে আমরা বা আমাদের আগের-পরের শিল্পীরা আজকের এই অবস্থানে আসতে পারতেন না। তবে সময়ের সঙ্গে সঙ্গে তো অনেক কিছু পরিবর্তন হয়। তাই সময়ের চাহিদা মেনে নিজেদের গড়ে তোলা ও আপডেট হওয়াটাও খুব জরুরি।’

কাজের পেশাদারিত্ব ও নিখুঁত পরিকল্পনার বিষয়ে দৃষ্টি আকর্ষণ করে এই চিত্রনায়িকা বলেন, ‘বর্তমানে যেসব টিম কাজ করছে, তারা কাজের ক্ষেত্রে অনেক বেশি প্রফেশনাল। প্রফেশনালিজম বলতে আমি এটাই বোঝাতে চাই যে কাজটাই করা হোক না কেন, সেখানে ডেডিকেশন থাকবে ১০০ পারসেন্ট, কোনো ছাড় থাকবে না।’

সিনেমা নির্মাণে অতীতের সীমাবদ্ধতার কথা মনে করিয়ে দিয়ে তিনি আরও যোগ করেন, ‘আগে অনেক সময় দেখা যেত বিভিন্ন সীমাবদ্ধতার কারণে লোকেশন বা অন্যান্য বিষয়ে কম্প্রোমাইজ করতে হতো। কিন্তু এখনকার নতুন টিমগুলো গল্পের প্রয়োজনে কোনো আপস করে না। তাদের এই অদম্য মনোযোগই প্রমাণ করে তারা কতটা পেশাদার। সিনেমাকে আন্তর্জাতিক মানে নিয়ে যেতে এই মানসিকতাই সবচেয়ে বেশি দরকার।’

তার কথায়, ‘স্বদেশি টিমের সঙ্গে কাজ করার অনুভূতি সবসময়ই স্পেশাল। এখানে কাজের পাশাপাশি একটা আন্তরিকতা থাকে। আর একজন প্রফেশনাল আর্টিস্ট হিসেবে কাজের ভালো-মন্দ কিছুটা মূল্যায়ন করার জাজমেন্ট করার ক্ষমতা আমার তৈরি হয়েছে। সেই অভিজ্ঞতার জায়গা থেকেই বলছি, আমাদের চলচ্চিত্রে পরিবর্তনের এই নতুন ধারাটা সত্যিই প্রশংসনীয়।’

উচ্চারণ কাণ্ডে দুরফিশানের পাশে দাঁড়ালেন হানিয়া

পাকিস্তানি ধারাবাহিক ‘দার-ই-নিজাত’-এ ইংরেজি সংলাপের উচ্চারণকে ঘিরে নেটপাড়ায় চরম ট্রল ও বিদ্রূপের শিকার হয়েছেন জনপ্রিয়

ভালোবাসার নতুন গল্পে নিহা, সঙ্গে ইয়াশ রোহান

স্বল্প সময়ের ক্যারিয়ারে দর্শক মনোযোগ কেড়ে নিয়েছেন নাজনীন নীহা। রোমান্টিক গল্পে তার স্বাচ্ছন্দ্য যেমন দর্শকের

সাত সকালে নজর কাড়ল অপুর ‘আউটফিট’

ঘুরতে ভালোবাসেন তিনি। কখনো পাহাড়, কখনো সমুদ্র; যান প্রায় সবখানেতেই। কাজের ফাঁকে নিজের জন্য একটু

বিয়ে নিয়ে বিভ্রান্তিকর তথ্য, আইনি পদক্ষেপের হুঁশিয়ারি পূজা চেরির

বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সাম্প্রতিক সময়ে ছড়িয়ে পড়া নানা বিভ্রান্তিকর খবরে চরম বিরক্তি ও
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কোনো চাপের মধ্যে না থেকে জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবে নতুন কমিশন

পূবাইলে ডাকাতির লুটের মোবাইলসহ আসামি গুলিস্তান থেকে গ্রেপ্তার

ইরানের দুই রাষ্ট্রদূতকে বহিষ্কার করছে ফ্রান্স

বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনে আইনি বাধা নেই: অ্যাটর্নি জেনারেল

মুন্সিগঞ্জ জেলা প্রশাসকের কাছে দীপু মনির প্যারোলে মুক্তির আবেদন

কলকাতায় অগ্নিকাণ্ড : বাংলাদেশিদের জন্য উপ-হাইকমিশনের হটলাইন চালু

একাদশে ভর্তি এক ধাপে, মাইগ্রেশন না রাখার পরিকল্পনা

চন্দনাইশে স্বামীর কোদালের কোপে প্রাণ গেল স্ত্রীর

তারা ‘ফ্যাসিস্টের দালাল সাংবাদিক’ হিসেবে কারাগারে আছে: তথ্যমন্ত্রী

হাম নিয়ন্ত্রণে আসতে আরও দুই-তিন মাস সময় লাগতে পারে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

মহাখালীতে চুরি, এনা পরিবহনের বাস মিরপুরে উদ্ধার

বকেয়া বেতনের দাবিতে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ

২০২৯ সালের মধ্যে হালাল বাজার প্রায় ৩. ৬ ট্রিলিয়ন ডলারে পৌঁছাবে

পররাষ্ট্রমন্ত্রী খলিলুরের সঙ্গে কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বৈঠক

কলকাতায় নিহত বাংলাদেশিরা সকলেই গিয়েছিলেন চিকিৎসার জন্য

ইরানে ড্রোন-ক্ষেপণাস্ত্রের সরঞ্জাম ও বিস্ফোরক পাঠিয়েছে রাশিয়া

এশিয়ার বাইরে নিজেদের সামর্থ্যের প্রমাণ দিতে মরিয়া বাংলাদেশ: সিমন্স

সালিসে নারীকে জুতাপেটা, চেয়ারম্যান বললেন—‘রায় কার্যকর করেছি’

বিএসইসির ১৭ কর্মকর্তার বাধ্যতামূলক অবসর, লঘুদণ্ড পাঁচজনের

আন্তর্জাতিক অপরাধ আদালতের কর্মকর্তাদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা