ই-পেপার মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩

ঐশ্বরিয়া রায়ের পার্বতী লুকে নজর কাড়লেন রাজ রিপা

মোঃ আবু সাঈদ
২৪ আগস্ট ২০২৬, ১৩:০৩
নবাগত নায়িকা রাজ রিপা

বর্তমান সময়ে জনপ্রিয় নবাগত নায়িকা রাজ রিপা পূজা উপলক্ষে কিছু ফটোশুট করেন, এবং সেই ফটোশুটে তিনি ঐশ্বরিয়া রায়ের পার্বতী লুকে ধরা দেন ক্যামেরার সামনে এবং পিকচারগুলো আপলোড হওয়ার পরে শুরু হয়ে যায় তুমুল আলোচনা। পিকচার গুলো দেখার পর বাংলার পারু হিসেবে ভক্তদের মনে জায়গা করে নেন। ভক্তদের প্রশংসায় ভাসছেন রাজ রিপা। কমেন্ট বক্সে সবাই বলছে, আসলেই সত্যিই মনে হয় আমরা রাজ রিপার পারু লুকে আরেক ঐশ্বরিয়া রয় কে দেখতে পারছি।

এসব প্রশংসা শোনার পর আমরা রাজ রিপার কাছে থেকে অনুভূতি জানতে চাই, তিনি বললেন- আসলে পূজার জন্য ফটোশুট করি বিষয়টা আমি খুব নরমাল ভাবেই নেই। আমাকে women’s doll beauty lounge এর অনার তানিয়া আপু বলেছে যে তোমাকে ঐশ্বরিয়া রয়ের পার্বতী লুক ক্রিয়েট করব, শুনে কিছুক্ষন হাসলাম,যে এটা কি আদো সম্ভব? কিন্তু ফাইনালি আমি যখন মেকআপ ও আমার সাজসজ্জা কমপ্লিট করি তখন আসলে আয়নায় আমি আমাকে দেখে চিনতে পারছিলাম না। মনে হলো সত্যিই তো ঐশ্বরিয়া রয়ের পার্বতীর লুকের মতোই লাগেছে। পিকচার ভিডিওর থেকে আমাকে বাস্তবে হুবহু ঐশ্বরিয়ার মতো লেগেছিলো।এটা দেখে নিজের প্রতি সৌন্দর্যের দারুন কফিডেন্স পাই। মনে হলো সত্যি যদি আবারো দেবদাস সিনেমা তৈরী করা হয়, তাহলে সেখানে পার্বতী চরিত্রে অভিনয় করতে চাই। তাছাড়া আমাদের বাংলাদেশ দেবদাস সিনেমা নির্মাণ হয়, যেখানে সাকিব খান দেবদাস চরিত্রে এবং অপুবিশ্বাস আপু পার্বতী চরিত্রে অভিনয় করেন। তবে, এসময়ে যদি দেবদাস সিনেমা নির্মাণ করা হয় তাহলে দেবদাসের পার্বতী চরিত্রের জন্য আমি প্রস্তুত, বাকি সবকিছু পরিচালকদের হাতে।

তবে দীর্ঘ ২ বছরের বিরতির পর আবারো কাজে ফিরলেন রাজ রিপা। মান-অভিমানে এক সময় কাজ থেকে নিজেকে গুটিয়ে নেন তিনি। এমকি তিনি ৩ টা সিনেমার কাজ হাতে নিয়েও বাদ দিয়ে দেন। তবে বেশ কিছুদিন যাবত রাজ রিপাকে আবারো নিয়মিত কাজে ফিরতে দেখা যায়। গত একমাসে আগে ডুগডুগি ওটিটি থেকে “নয় সে ভালোবাসা” নামে ওয়েব ফিল্মের শুটিং শেষ করেছেন। এবং কিছুদিন আগে “ফেড ইন ফিল্ম ওয়ার্ক” থেকে “চিফ্ চয়েস & ফার্মলেন্ড” কম্পানির ১০টা বিজ্ঞাপনের শুটিং শেষ করেন, তাছাড়া থাইল্যান্ডের হসপিটালের ইন্টারন্যাশনাল ওভিসি এবং প্রমোশনের কাজ করেন এবং সুজুকি বাইকের ওভিসি ও প্রমোশনে কাজ করেন এই অভিনেত্রী।

রাজ রিপা আরো জানালেন, এইবার থেকে রেগুলার কাজ করবো। সিনেমা আমার প্রান কেন্দ্র পাশাপাশি ওয়েবফিল্ম, ওয়েবসিরিজ, ওভিসি, টিভিসি এবং বিগ বাজেটের সিনেম্যটিক নাটক হলে ইনশাআল্লাহ কাজ করবো।

রাজ রিপা পড়াশুনার পাশাপাশি জাতীয় দলের ব্যাডমিন্টন প্লেয়ার ছিলেন। সেখান থেকে নায়িকা হওয়ার স্বপ্ন পূরনের জন্য ২০১৭ সালে খুলনা থেকে ঢাকায় আসেন ২০১৮ সালে জাজ মাল্টিমিডিয়ার দহন সিনেমার মাধ্যমে রাজ রিপা নায়িকা হিসেবে পথচলা শুরু, তাছাড়া ২০২৫ সালে ভালোবাসা দিবসে জাজ মাল্টিমিডিয়ায় “ময়না” সিনেমা দিয়ে পরিপূর্ণ নায়িকা হয়ে বড় পর্দায় অভিষেক হয়। এবং মুক্তির অপেক্ষায় আছে ইফতেখার চৌধুরীর “মুক্তি” সিনেমা। পাশাপাশি বড় বড় নামকরা ব্রান্ডের বিজ্ঞাপনের বিভিন্ন সময়ে বিভিন্ন চ্যালেঞ্জিং ক্রিকেটার ও স্টানম্যন চরিত্রে দেখা যায়। নিজের গ্ল্যামার ও চ্যালেঞ্জিং অভিনয়ের মাধ্যমে ভক্তদের মনে জায়গা করে নেন এই অভিনেত্রী। তাছাড়া বিভিন্ন সময়ে বিভিন্ন র‍্যাম্প শোতে একজন হিজাবী মডেল হিসেবে ভক্তদের মনে বেশ জায়গা করে নিয়েছেন। অভিনয়ের পাশাপাশি রাজ রিপার আলোচনা সমালোচনার মাঝে দিয়েই যেতে হয়।

২০২৩ সালের সিসিএলের সেই ভাইরাল বিষয় থেকে শেষ কাক সাজে র‍্যাম্প শো অব্দি আলোচনা-সমালোচনা যেনো ওর পিছু ছাড়ছে না। তবে রাজ রিপা সবসময় টাইমলাইনের ভাইরাল টপিকে থাকতে অপছন্দ করে এইজন্যই মাঝে মাঝে নিজেকে আড়ালে রাখেন। কিন্তু তবুও নিস্তার নেই যখনি ক্যামেরার সামনে আসেন ঠিক তখনি আবার ভাইরাল। অভিনয়ের পাশাপাশি এক ইউনিভার্সিটিতে ফ্যাশন ডিজাইনিং নিয়ে পড়াশুনা করছেন। অভিনয়েরর পাশাপাশি পড়াশোনা শেষ করতে চান।

ভালোবাসা ও আত্মত্যাগের গল্পে রিপন-আঁখি

ভাই-বোনের গভীর ভালোবাসা, আত্মত্যাগ, প্রেম এবং জীবনের কঠিন সিদ্ধান্তকে কেন্দ্র করে নির্মিত হয়েছে নতুন নাটক

সাত বছর পর নাটকে ফিরলেন শার্লিন ফারজানা

একটা সময় নাটকে নিয়মিত ছিলেন শার্লিন ফারজানা। সাবলীল অভিনয়ে দর্শকের ভালোবাসাও পেয়েছিলেন। তবে ব্যক্তিগত কারণে

‘শিকারি’তে নতুন রূপে মৌ খান

ঢালিউডের পরিচিত মুখ মৌ খান এবার নিজেকে নতুনভাবে উপস্থাপন করতে যাচ্ছেন। বড়পর্দায় বাণিজ্যিক ঘরানার সিনেমায়

খালেদা জিয়ার সাজে অভিনেত্রী চমক, যা বলছেন নেটিজেনরা

অভিনেত্রী, মডেল ও ভ্লগার রুকাইয়া জাহান চমক এবার সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সালমান শাহ হত্যা মামলায় ডনের ৭ দিনের রিমান্ড চায় সিআইডি

মির্জা ফখরুলকে প্রেসিডেন্ট শি জিনপিংয়ের অভিনন্দন

সৌদিতে উচ্চ বেতনের চাকরির প্রলোভন, ৫১ পাসপোর্টসহ ৫ পাচারকারী গ্রেপ্তার

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত ৯৯৪, মৃত্যু ৩

ভারসাম্যহীন স্বামীর সম্পত্তি জবরদখলের চেষ্টার অভিযোগ আপন ননদের বিরুদ্ধে! 

মার্কিন অবরোধের চাপ: জ্বালানির দাম বাড়ানোর প্রস্তুতি ইরানের

২০২৭ সালের এসএসসি পরীক্ষা শুরু ১৪ মার্চ, সময়সূচি প্রকাশ

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে দুই দেশ কাজ করছে : হুমায়ুন কবির

সংক্রমণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে দ্রুত একটি কমিটি গঠনের নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর

অক্টোবরে উদ্বোধন হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর: বিমানমন্ত্রী

মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার শ্যামল-মোজাম্মেল-রুপা

সংস্কৃতি-পর্যটন উন্নয়নে একক নীতিমালা, হচ্ছে দুই মন্ত্রণালয়ের যৌথ কমিটি

সংবিধান যতদিন থাকবে, ততদিন প্রয়োজনীয় সংস্কার করতে হবে: আইনমন্ত্রী

সরকারের ৬ মাস : ১২ সূচকে স্বস্তি, ১৯টিতে গভীর শঙ্কা

পানি-বর্জ্য ও নবায়নযোগ্য জ্বালানিতে মার্কিন বিনিয়োগ চায় বাংলাদেশ

টেকনাফে কোস্ট গার্ডের পৃথক অভিযানে ইয়াবাসহ আটক ১

নুসরাত হত্যা মামলায় খালাস পেলেন ১০ জন

আলোচিত নুসরাত হত্যা মামলায় দুজনের ফাঁসি, ৪ জনের যাবজ্জীবন

সম্পাদক মারুফ কামাল খানের সারাবাংলা কার্যালয় পরিদর্শন

ডিসিকে ৩ লাখ টাকা দিয়ে পোস্টিং নিয়েছি, আমাকে তো টাকা উঠাতে হবে