ই-পেপার মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩

ভালোবাসা ও আত্মত্যাগের গল্পে রিপন-আঁখি

মোঃ আবু সাঈদ
২৪ আগস্ট ২০২৬, ১৪:৩১

ভাই-বোনের গভীর ভালোবাসা, আত্মত্যাগ, প্রেম এবং জীবনের কঠিন সিদ্ধান্তকে কেন্দ্র করে নির্মিত হয়েছে নতুন নাটক ‘ভাই বোনের ভালোবাসা’। নাটকটির রচনা ও পরিচালনায় রয়েছেন হৃদয় জাহান। নাটকটিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন অভিনেতা রিপন খান এবং অভিনেত্রী আঁখি চৌধুরী।

হৃদয়স্পর্শী ও শিক্ষণীয় গল্পের এই নাটকটি দর্শকদের সামনে তুলে ধরছে ভালোবাসার জন্য মানুষের আত্মত্যাগ এবং তাড়াহুড়ো করে নেওয়া সিদ্ধান্তের করুণ পরিণতির গল্প।

নাটকের গল্পে দেখা যাবে, একটি ছোট বোন তার বড় ভাইকে কতটা ভালোবাসে এবং ভাইয়ের সুখের জন্য কত বড় আত্মত্যাগ করতে পারে। একই সঙ্গে গল্পের নায়িকা আঁখি চৌধুরীর চরিত্রের মাধ্যমে উঠে এসেছে তার বেকার প্রেমিকের প্রতি ভালোবাসা ও আত্মত্যাগের বিষয়টিও। নাটকের নায়ক চরিত্রে রয়েছেন রিপন খান।

এক পর্যায়ে পারিবারিক পরিস্থিতির কারণে ছোট বোনের পড়াশোনা বন্ধ হয়ে যায়। তবে তার ভাই জোর করে আবার তার পড়াশোনা চালিয়ে যাওয়ার চেষ্টা করে। এদিকে ভাইয়ের কোনো স্থায়ী চাকরি বা ব্যবসা না থাকায় পরিবারটি আর্থিক সংকটে পড়ে।

এই পরিস্থিতিতে গ্রামের এক প্রভাবশালী ব্যক্তি নাবালিকা ছোট বোনটিকে বিয়ের প্রস্তাব দেন। বিনিময়ে পরিবারকে আর্থিক সহায়তার আশ্বাস দেওয়া হয়। ভাইয়ের সুখ এবং পরিবারের অভাব দূর করার আশায় ছোট বোনটি নিজের ইচ্ছার বিরুদ্ধে বিয়েতে রাজি হয়ে যায়। প্রভাবশালী ব্যক্তির দেওয়া টাকা নিয়ে ভাইটি চাকরি ও ব্যবসার আশায় ঢাকায় চলে যায়।

অন্যদিকে নাটকের নায়িকার জীবনেও নেমে আসে সংকট। তার বেকার প্রেমিককে মেনে না নিয়ে নায়িকার বাবা একজন ধনী পরিবারের সঙ্গে তার বিয়ে ঠিক করেন। প্রিয় মানুষকে হারানোর আশঙ্কা ও পরিস্থিতির চাপে নায়িকা চরম সিদ্ধান্ত নেয়।

এদিকে ছোট বোনটিও বিয়েতে রাজি হলেও সেই প্রভাবশালী ব্যক্তিকে মন থেকে গ্রহণ করতে পারেনি। নাবালিকা অবস্থায় শুধু ভাইয়ের ভবিষ্যৎ ও সুখের কথা ভেবে নেওয়া এই সিদ্ধান্ত শেষ পর্যন্ত তার জীবনেও নিয়ে আসে মর্মান্তিক পরিণতি।

ঢাকায় গিয়ে নিজের কর্মসংস্থান ও ব্যবসার ব্যবস্থা করে ভাই যখন গ্রামে ফিরে আসে, তখন সে জানতে পারে তার জীবনের সবচেয়ে প্রিয় দুই মানুষ আর পৃথিবীতে নেই। সবকিছু হারিয়ে সে বাকরুদ্ধ হয়ে পড়ে। এই করুণ পরিণতির মধ্য দিয়েই নাটকের গল্প এগিয়ে যায় এবং দর্শকদের জন্য রেখে যায় একটি গুরুত্বপূর্ণ বার্তা।

নাটকটির মূল বার্তা হলো—জীবনের গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত তাড়াহুড়ো করে নেওয়া উচিত নয়। কেউ সাহায্যের হাত বাড়িয়ে দিলেও সেই সাহায্যের পেছনের উদ্দেশ্য ও উৎস সম্পর্কে সচেতন থাকা প্রয়োজন। বিশেষ করে বাল্যবিবাহ এবং আর্থিক সংকটের সুযোগ নিয়ে নেওয়া সিদ্ধান্ত কতটা ভয়াবহ হতে পারে, সেটিও নাটকটিতে তুলে ধরা হয়েছে।

একজন ছোট বোনের ভাইয়ের জন্য আত্মত্যাগ, একজন প্রেমিকার ভালোবাসার জন্য ত্যাগ এবং দুটি মর্মান্তিক ঘটনাকে ঘিরে নির্মিত ‘ভাই বোনের ভালোবাসা’ নাটকটি আবেগঘন ও শিক্ষণীয় একটি গল্প নিয়ে দর্শকদের সামনে আসছে।

নাটকটি প্রকাশিত হবে ইউটার্ন ইন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেলে।

ঐশ্বরিয়া রায়ের পার্বতী লুকে নজর কাড়লেন রাজ রিপা

বর্তমান সময়ে জনপ্রিয় নবাগত নায়িকা রাজ রিপা পূজা উপলক্ষে কিছু ফটোশুট করেন, এবং সেই ফটোশুটে

সাত বছর পর নাটকে ফিরলেন শার্লিন ফারজানা

একটা সময় নাটকে নিয়মিত ছিলেন শার্লিন ফারজানা। সাবলীল অভিনয়ে দর্শকের ভালোবাসাও পেয়েছিলেন। তবে ব্যক্তিগত কারণে

‘শিকারি’তে নতুন রূপে মৌ খান

ঢালিউডের পরিচিত মুখ মৌ খান এবার নিজেকে নতুনভাবে উপস্থাপন করতে যাচ্ছেন। বড়পর্দায় বাণিজ্যিক ঘরানার সিনেমায়

খালেদা জিয়ার সাজে অভিনেত্রী চমক, যা বলছেন নেটিজেনরা

অভিনেত্রী, মডেল ও ভ্লগার রুকাইয়া জাহান চমক এবার সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সালমান শাহ হত্যা মামলায় ডনের ৭ দিনের রিমান্ড চায় সিআইডি

মির্জা ফখরুলকে প্রেসিডেন্ট শি জিনপিংয়ের অভিনন্দন

সৌদিতে উচ্চ বেতনের চাকরির প্রলোভন, ৫১ পাসপোর্টসহ ৫ পাচারকারী গ্রেপ্তার

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত ৯৯৪, মৃত্যু ৩

ভারসাম্যহীন স্বামীর সম্পত্তি জবরদখলের চেষ্টার অভিযোগ আপন ননদের বিরুদ্ধে! 

মার্কিন অবরোধের চাপ: জ্বালানির দাম বাড়ানোর প্রস্তুতি ইরানের

২০২৭ সালের এসএসসি পরীক্ষা শুরু ১৪ মার্চ, সময়সূচি প্রকাশ

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে দুই দেশ কাজ করছে : হুমায়ুন কবির

সংক্রমণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে দ্রুত একটি কমিটি গঠনের নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর

অক্টোবরে উদ্বোধন হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর: বিমানমন্ত্রী

মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার শ্যামল-মোজাম্মেল-রুপা

সংস্কৃতি-পর্যটন উন্নয়নে একক নীতিমালা, হচ্ছে দুই মন্ত্রণালয়ের যৌথ কমিটি

সংবিধান যতদিন থাকবে, ততদিন প্রয়োজনীয় সংস্কার করতে হবে: আইনমন্ত্রী

সরকারের ৬ মাস : ১২ সূচকে স্বস্তি, ১৯টিতে গভীর শঙ্কা

পানি-বর্জ্য ও নবায়নযোগ্য জ্বালানিতে মার্কিন বিনিয়োগ চায় বাংলাদেশ

টেকনাফে কোস্ট গার্ডের পৃথক অভিযানে ইয়াবাসহ আটক ১

নুসরাত হত্যা মামলায় খালাস পেলেন ১০ জন

আলোচিত নুসরাত হত্যা মামলায় দুজনের ফাঁসি, ৪ জনের যাবজ্জীবন

সম্পাদক মারুফ কামাল খানের সারাবাংলা কার্যালয় পরিদর্শন

ডিসিকে ৩ লাখ টাকা দিয়ে পোস্টিং নিয়েছি, আমাকে তো টাকা উঠাতে হবে