ই-পেপার বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩৩

রোগীদের সেবায় ২৫টি হুইলচেয়ার দিলেন ‘পদবঞ্চিত’ বিএমইউ চিকিৎসকরা

আমার বার্তা অনলাইন:
২৪ জানুয়ারি ২০২৬, ১৮:২৩

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) দীর্ঘদিনের বঞ্চনা আর বৈষম্যের অবসান হয়েছে। মিলেছে কাঙ্ক্ষিত পদোন্নতি আর পেশাগত স্বীকৃতি। তবে সেই আনন্দ উদ্‌যাপনে কোনো উৎসব বা ভোজের আয়োজন করেননি চিকিৎসকেরা; বরং বেছে নিয়েছেন রোগীদের সেবার এক অনন্য পথ।

মানবিক দায়বদ্ধতা থেকে বিএমইউর ৪৫ জন চিকিৎসক নিজেদের অর্থায়নে হাসপাতালের রোগীদের জন্য উপহার দিয়েছেন ২৫টি হুইলচেয়ার।

শনিবার (২৪ জানুয়ারি) সকালে বিএমইউর বি ব্লকের নিচতলায় এক অনুষ্ঠানের মাধ্যমে এই হুইলচেয়ারগুলো আনুষ্ঠানিকভাবে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে হস্তান্তর করা হয়। বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে বছরের পর বছর পদোন্নতি বঞ্চিত থাকা এই চিকিৎসকেরা তাদের ন্যায্য অধিকার ফিরে পাওয়ার মাহেন্দ্রক্ষণকে রোগীদের চলাচলের কষ্ট লাঘবে উৎসর্গ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএমইউর ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম বলেন, ‘যারা অনুকূল ও প্রতিকূল– এই উভয় সময়েই দায়িত্ব পালন করেন, তারাই প্রকৃত লিডার। বিগত সময়ে বিএমইউর যেসব চিকিৎসক পদোন্নতি বঞ্চিত ছিলেন, আজ তারা একটি অনন্য ও অনুসরণযোগ্য উদাহরণ তৈরি করেছেন।’

তিনি আরও বলেন, ‘এই চিকিৎসকেরা চাইলে আজ ব্যক্তিগতভাবে আনন্দ উদ্‌যাপন করতে পারতেন, পিকনিক করতে পারতেন কিংবা অন্য কোনো আয়োজন করতে পারতেন। কিন্তু তারা তা না করে রোগীদের কথা স্মরণ রেখেছেন এবং হুইলচেয়ার দান করেছেন। এটি মানবতার এক মহৎ দৃষ্টান্ত।’ তিনি আশা প্রকাশ করেন, বিএমইউর চিকিৎসকদের সম্মিলিত প্রচেষ্টায় এই প্রতিষ্ঠান এশিয়ার অন্যতম শ্রেষ্ঠ মেডিকেল বিশ্ববিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠিত হবে।

অনুষ্ঠানে প্রোভাইস-চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ডা. মো. আবুল কালাম আজাদ বলেন, ‘দীর্ঘদিনের বঞ্চনার পরও চিকিৎসকদের এই উদ্যোগ প্রমাণ করে– তাদের মধ্যে কোনো প্রতিহিংসা নেই, আছে দায়িত্ববোধ।’ প্রোভাইস-চ্যান্সেলর (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. মুজিবুর রহমান হাওলদার মনে করেন, ন্যায্যতা ফিরে এলে মানুষ সমাজের জন্য কীভাবে ইতিবাচক ভূমিকা রাখতে পারে, এটি তারই বড় প্রমাণ।

হাসপাতাল পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ইরতেকা রহমান জানান, প্রতিদিন বিপুলসংখ্যক রোগী এই হাসপাতালে সেবা নিতে আসেন। এই হুইলচেয়ারগুলো সরাসরি রোগীদের যাতায়াত ও চিকিৎসাসেবায় সহায়ক হবে।

অনুষ্ঠানে চিকিৎসকদের পক্ষে বক্তব্য দেন সহযোগী অধ্যাপক ডা. মো. শহীদুল ইসলাম এবং নিউরোসার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মো. রুহুল কুদ্দুস বিপ্লব। তারা বলেন, দীর্ঘদিন বৈষম্যের শিকার হওয়ার পরও এই উদ্যোগ চিকিৎসক সমাজের নৈতিক অবস্থানকে শক্তিশালী করেছে।

উল্লেখ্য, বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে এই চিকিৎসকেরা পদোন্নতি থেকে বঞ্চিত ছিলেন। পরে উচ্চ আদালতে রিট দায়ের করলে বর্তমান প্রশাসনের উদ্যোগে সেই বৈষম্য নিরসন হয়। অনুষ্ঠানে উপস্থিত বক্তারা একমত হন যে, দীর্ঘ বঞ্চনার পরও মানবিকতা ও পেশাগত দায়বদ্ধতাই একজন চিকিৎসকের সবচেয়ে বড় পরিচয়।

অনুষ্ঠানে বিএমইউর পরিচালক (অর্থ ও হিসাব) খন্দকার শফিকুল হাসান রতন, উপ-পরিচালক (হাসপাতাল) ডা. শরীফ মো. আরিফুল হকসহ বিভিন্ন বিভাগের সহযোগী অধ্যাপকেরা উপস্থিত ছিলেন।

আমার বার্তা/এমই

সাত দিনের মধ্যে আসাদগেট-শ্যামলীতে সব ক্লিনিক পরিদর্শন: স্বাস্থ্যমন্ত্রী

রাজধানীর আসাদগেট থেকে শ্যামলী রিং রোড এলাকার প্রতিটি ক্লিনিক আগামী সাত দিনের মধ্যে পরিদর্শন করা

বিশ্ব কিডনি দিবস উপলক্ষে বিএমইউতে সচেতনতামূলক র‍্যালি ও সেমিনার

‘সুস্থ কিডনি সকলের তরে, মানুষের যত্নে বাঁচাও ধরণীরে’ প্রতিপাদ্য নিয়ে বিশ্ব কিডনি দিবস ২০২৬ উপলক্ষে

স্বাস্থ্য অধিদপ্তরের নতুন মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস

স্বাস্থ্য অধিদপ্তরের নতুন মহাপরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস। মঙ্গলবার (১০ মার্চ)

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হলেন ডা. এফ এম সিদ্দিকী

অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকীকে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। সোমবার (০৯ মার্চ)
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রোনান সুলিভানের জোড়া গোলে পাকিস্তানকে হারাল বাংলাদেশ

ডিবি ও ডিএমপির কয়েকজন কর্মকর্তার অনিয়ম তদন্তে দুদকে আবেদন

পূর্ণাঙ্গ বিজয় পর্যন্ত লড়াই চলবে, ঘোষণা ইরানের সশস্ত্র বাহিনীর

সংসদের বিশেষ কমিটির প্রথম বৈঠকে ৪০ অধ্যাদেশ নিয়ে আলোচনা

বন্ধ পাটকলগুলো চালু হচ্ছে, সৃষ্টি হবে ব্যাপক কর্মসংস্থান: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী

দেশ গঠনে অবদান রাখলে কর্মকর্তা-কর্মচারীদের মূল্যায়ন করবে সরকার

এপ্রিলের মধ্যে রাজধানীর যানজট সমস্যা অনেকটা নিরসন হবে

ইতিহাস ভুলে যাওয়া জাতির অস্তিত্ব টিকে থাকতে পারে না: সংস্কৃতি মন্ত্রী

আওয়ামী শাসনামলের তিনটি নির্বাচনের পোস্টমর্টেম হওয়া প্রয়োজন: তথ্যমন্ত্রী

ইরানের সিসিটিভি নেটওয়ার্ককে যেভাবে হামলায় কাজে লাগালো ইসরায়েল

সাকিবের জাতীয় দলে খেলা নিয়ে যা বললেন নতুন প্রধান নির্বাচক

যুক্তরাষ্ট্রের প্রতিটি চুক্তিই স্বার্থ রক্ষা করে বাস্তবায়ন হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

শাহজালালের তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডেলিং করতে চায় যুক্তরাজ্য

সংবিধান ও জনআকাঙ্ক্ষার সমন্বয়ে ১৩৩ অধ্যাদেশের চূড়ান্ত সিদ্ধান্ত: আইনমন্ত্রী

২৫ মার্চ রাতে এক মিনিটের প্রতীকী ব্ল্যাক-আউট পালনের নির্দেশ

গ্রোক ইম্যাজিনে কড়াকড়িতে বিপাকে সাধারণ ব্যবহারকারীরা

শেখ হাসিনাকে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলমান: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

দক্ষিণ এশিয়ায় সর্বোচ্চ দাম বাংলাদেশে, অযৌক্তিক বলছেন খাত সংশ্লিষ্টরা

এক সপ্তাহের মধ্যে ১৩৩ অধ্যাদেশের প্রতিবেদন জমা দেব: কমিটির সভাপতি

ইরানে সহিংসতা বন্ধ করে আলোচনার সময় এখন: ইইউ প্রেসিডেন্ট