ই-পেপার বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১৮ চৈত্র ১৪৩২

৫৩ বছর পর আজ ঐতিহাসিক চন্দ্রাভিযানে ৪ নভোচারী

আমার বার্তা অনলাইন
০১ এপ্রিল ২০২৬, ১৪:০০

অ্যাপোলো ১৭ অভিযানের অংশ হিসেবে সর্বশেষ ১৯৭২ সালে তিন মার্কিন নভোচারী চন্দ্রাভিযানে যান। তাদের মধ্যে ইউজিন কারনান ছিলেন শেষ মানুষ, যিনি চাঁদের বুকে হেঁটে বেড়ানোর সুযোগ পান।

এরপর কেটে গেছে ৫৩ বছরেরও বেশি সময়। দীর্ঘ সময় পর আবারও চাঁদে নভোচারী পাঠাতে যাচ্ছে তর্কসাপেক্ষে বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর রাষ্ট্র যুক্তরাষ্ট্র। বহুল প্রতীক্ষিত আর্টেমিস-২ মিশনের জন্য নির্বাচিত চার নভোচারী চাঁদে যাওয়ার চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে। আগামী পহেলা এপ্রিলের মধ্যে এ উৎক্ষেপণ সম্পন্ন হবে।

নাসার আর্টেমিস-২ অভিযানের জন্য নির্বাচিত চারজন নভোচারী গেল শুক্রবার ফ্লোরিডায় পৌঁছান। পাঁচ দশকের বেশি সময় পর চাঁদে আবারও মানুষ পাঠানোর পরিকল্পনা করছে নাসা। সংস্থাটির চন্দ্র অভিযানের জন্য নির্বাচিত চার নভোচারী হলেন নাসার রিড ওয়াইজম্যান, ভিক্টর গ্লোভার ও ক্রিস্টিনা কচ। অন্যজন কানাডিয়ান স্পেস এজেন্সির নভোচারী জেরেমি হ্যানসেন।

নাসার কেনেডি স্পেস সেন্টার থেকে আগামী ১ এপ্রিলের মধ্যে নাসার বিশাল আকারের স্পেস লঞ্চ সিস্টেম রকেটে করে তারা মহাকাশের উদ্দেশ্যে যাত্রা করবেন। চার নভোচারীর মধ্যে তিনজনের মহাকাশ ভ্রমণের অভিজ্ঞতা রয়েছে।

নভোচারীরা মহাকাশের গভীরে মানুষ বহনের জন্য নির্মিত ওরিয়ন ক্রু ক্যাপসুলে ভ্রমণ করবেন। প্রায় ১০ দিনের এই মিশনে নভোচারীরা উচ্চগতিতে চাঁদের চারপাশে ঘুরে আবার পৃথিবীতে ফিরে আসবেন।

রিড ওয়াইজম্যান ২০১৪ সালে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে ১৬৫ দিন কাটিয়েছেন। ভিক্টর গ্লোভার ২০২০ সালে স্পেসএক্সের ক্রু-১ মিশনে অংশ নিয়ে ১৬৮ দিন মহাকাশে ছিলেন। ক্রিস্টিনা কচ ২০১৯ সালে টানা ৩২৮ দিন মহাকাশে অবস্থান করে নারীদের মধ্যে দীর্ঘতম সময় থাকার রেকর্ড গড়েন। অন্যদিকে জেরেমি হ্যানসেনের এটি হবে প্রথম মহাকাশযাত্রা।

রাশিয়ায় সামরিক পরিবহন বিধ্বস্ত হয়ে ২৯ জন নিহত

রাশিয়ার ক্রিমিয়ায় একটি সামরিক পরিবহন বিধ্বস্ত হয়ে ২৯ জন নিহত হয়েছেন। বুধবার (১ এপ্রিল) সকালে

কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলা, জ্বালানি ট্যাংকে ভয়াবহ আগুন

কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলার পর জ্বালানি স্টোরেজ ট্যাংকে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। বুধবার (১

মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোকে লক্ষ্যবস্তু করার হুমকি দিলো ইরান

যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর ওপর হামলার কড়া হুঁশিয়ারি দিয়েছে ইরান। একই সঙ্গে ওইসব প্রতিষ্ঠ কর্মরত

ঝড় ‘এরমিনিও’: গ্রিস প্রবাসী বাংলাদেশিদের দূতাবাসের সতর্কবার্তা

শক্তিশালী ঝড় ‘এরমিনিও’র প্রভাবে আগামী কয়েকদিন গ্রিসে বিরূপ আবহাওয়া বিরাজ করার আশঙ্কা রয়েছে। এমন প‌রি‌স্থি‌তি‌তে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

উন্নয়নের নামে ক্রীড়ায় মেগা দুর্নীতি হয়েছে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

উপনির্বাচন উপলক্ষে দুই আসনে ৯ এপ্রিল সাধারণ ছুটি

রোববার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচি: স্বাস্থ্যমন্ত্রী

মানুষ ও যানবাহন চলাচলে ভোগান্তি করলে কঠোর অভিযান: ডিসি তেজগাঁও

ইরান ইস্যুতে ঢাকার বিবৃতি নিয়ে তেহরান সন্তুষ্ট নয়: রাষ্ট্রদূত

সংবিধান সংশোধন কমিটিতে কারা থাকবেন ইঙ্গিত দিলেন চিফ হুইপ

কেউ যেন খাল-নদী-জলাশয় দখল করতে না পারে: প্রধানমন্ত্রী

চলতি মাসে ঝিনাইদহ-ফেনীতে খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

৫৩ বছর পর আজ ঐতিহাসিক চন্দ্রাভিযানে ৪ নভোচারী

যুদ্ধের এক মাসে শাহজালাল থেকে ৯০০ ফ্লাইট বাতিল

নবীনগরে দুই কিশোরের মরদেহ উদ্ধার

আমেরিকা যুদ্ধ থেকে পালানোর পথ খুঁজছে: ইরা‌নি রাষ্ট্রদূত

বাগেরহাট-২ আসনের ব্যালট-রেজাল্ট শিট ইসিকে হেফাজতে নেওয়ার নির্দেশ

আগামী ঈদে সড়ক ব্যবস্থাপনা ঢেলে সাজানো হবে: সেতুমন্ত্রী

বিশ্বকাপের ৪৮ দল চূড়ান্ত, পূর্ণ হলো গ্রুপিং-ফিক্সারও

ফুটপাত উদ্ধার অভিযান নিয়মিত মনিটরিং করতে হবে: ডিআইজি ট্রাফিক

সুন্দরবনে মধু আহরণ শুরু, বনদস্যু আতঙ্কে শঙ্কিত মৌয়ালরা

টাকা ছাপাতে চাই না, বিনিয়োগ আকৃষ্ট করতে হবে: অর্থমন্ত্রী

ধামরাইয়ে অটোচালককে মারধরের অভিযোগ, অটো মালিক সমিতির সভাপতির বিরুদ্ধে লিখিত অভিযোগ থানায়

৪০ কেজি ওজনের অজগর সাপ লাউয়াছড়া বনে অবমুক্ত