ই-পেপার সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩

যে দুই শর্তে হরমুজ দিয়ে জাহাজ চলাচলের অনুমতি দিল ইরান

আমার বার্তা অনলাইন
১৮ এপ্রিল ২০২৬, ১১:০০

হরমুজ প্রণালি দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচলের অনুমতি দিয়েছে ইরান। তবে এক্ষেত্রে জাহাজগুলোকে দুটি শর্ত মেনে চলতে হবে বলে জানিয়েছে ইসলামিক রেভল্যুশনারি গার্ডস কোরের (আইআরজিসি) নৌবাহিনী।

আইআরজিসি নৌবাহিনী বলেছে, ইরান ও লেবাননে যুদ্ধবিরতি কার্যকরের পর হরমুজ প্রণালি বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য উন্মুক্ত করা হয়েছে। তবে কোনো সামরিক জাহাজ এই জলপথ দিয়ে চলাচল করতে পারবে না।

হরমুজ প্রণালি দিয়ে নির্বিঘ্নে চলাচল করতে বাণিজ্যিক জাহাজগুলোকে দুটি শর্ত মেনে চলতে হবে। প্রথমত, প্রণালির পূর্বনির্ধারিত রুট দিয়েই কেবল জাহাজগুলোকে চলাচল করতে হবে। আর দ্বিতীয় শর্ত হচ্ছে, বাণিজ্যিক জাহাজগুলোকে আইআরজিসি নৌবাহিনীর অনুমতি নিয়ে এই জলপথ ব্যবহার করতে হবে।

প্রসঙ্গত, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইল যৌথভাবে ইরানে হামলা শুরুর পরপরই বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ হরমুজ প্রণালি বন্ধ করে দেওয়া হয়। আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য অনুযায়ী, যুদ্ধ শুরুর পর এই জলপথে অন্তত ১৯টি বেসামরিক জাহাজে হামলা চালানো হয়েছে।

এসব হামলার ফলে ব্যস্ততম এই জলপথ স্থবির হয়ে পড়ে। যুক্তরাষ্ট্র যেন জোরপূর্বক এই জলপথ উন্মুক্ত না করতে পারে, সেজন্য ইরান হরমুজ প্রণালিতে নৌ-মাইন পেতে রাখে।

অবশেষে গত ৭ এপ্রিল যুক্তরাষ্ট্র ও ইরান দুই সপ্তাহের যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার পরপরই এই প্রণালি খুলে যাবে বলে শোনা যায়। তবে লেবাননে ইসরাইলি আগ্রাসন বন্ধ না হওয়ায় তৎক্ষণাৎ প্রণালিটি উন্মুক্ত করেনি ইরান। শেষপর্যন্ত বাংলাদেশ সময় বৃহস্পতিবার রাতে ইসরাইল ও লেবানন ১০ দিনের যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার পর প্রণালিটি বাণিজ্যিক জাহাজের জন্য খুলে দেওয়ার ঘোষণা দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। - সূত্র: আলজাজিরা

জাপানে ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি

জাপানের ইওয়াতে প্রিফেকচারের উপকূলের কাছাকাছি সমুদ্র এলাকায় ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে দেশটির

ইসলামাবাদ আলোচনায় অংশ নিতে ইরানের কড়া শর্ত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল রোববার জানিয়েছিলেন, ইরানের সঙ্গে আলোচনায় অংশ নিতে তাঁর প্রতিনিধি দল

মোসাদের হয়ে গুপ্তচরগিরির দায়ে ইরানে দুজনের মৃত্যুদণ্ড কার্যকর

দখলদার ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের হয়ে গুপ্তচরগিরির দায়ে দুজনের মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান। বার্তাসংস্থা তাসনিম

ভ্যান্সের নেতৃত্বে আবারও পাকিস্তান যাচ্ছে মার্কিন প্রতিনিধিদল

ইরানের সঙ্গে নতুন দফার আলোচনার জন্য মার্কিন প্রতিনিধিদল পাকিস্তানে যাচ্ছে।  দলটির নেতৃত্ব দিচ্ছেন মার্কিন ভাইস-প্রেসিডেন্ট
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ক্রীড়া কার্ডকে ‘আমিনুল কার্ড’ বললেন জামাল ভূঁইয়া

ঢাকায় কসোভোর ১৮তম স্বাধীনতা দিবস পালিত

জাপানে ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি

হামের টিকা নিয়ে অবহেলা করেছিল বিগত সরকার: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

হাম-রুবেলা টিকা শিশুদের সংক্রামক রোগ থেকে সুরক্ষা নিশ্চিত করে

এসএসসি পরীক্ষার ফল প্রকাশের সময়সীমা জানালেন শিক্ষামন্ত্রী

নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন ছাত্রদল নেত্রী মানসুরা আক্তার

তাপস ও তার স্ত্রীর ছয়টি ক্রেডিট কার্ড ব্লকের নির্দেশ

তিতাস গ্যাসের ২৮৩ কোটি টাকার শেয়ার ইস্যুতে বিএসইসির সম্মতি

প্রশ্নপত্র ফাঁস রোধে কঠোর আইন প্রণয়নের ইঙ্গিত শিক্ষামন্ত্রীর

কাফরুলে গার্মেন্টস ব্যবসায়ীর কাছে কোটি টাকা চাঁদা দাবি, গ্রেপ্তার ৪ জন

তেল ও এলপিজির মূল্যবৃদ্ধি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়: ইসলামী আন্দোলন

টিকাদানের মাধ্যমেই হামকে প্রতিরোধ করা সম্ভব: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে পারলে মব ভায়োলেন্স দূর হবে: প্রধানমন্ত্রী

সংরক্ষিত নারী আসনের চূড়ান্ত তালিকা প্রকাশ করলো বিএনপি

গুজবে কান দেবেন না, সন্তানকে টিকা দিন: পানিসম্পদ প্রতিমন্ত্রী

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপত্তা নিশ্চিতে তেহরানকে ঢাকার অনুরোধ

ইসলামাবাদ আলোচনায় অংশ নিতে ইরানের কড়া শর্ত

মোসাদের হয়ে গুপ্তচরগিরির দায়ে ইরানে দুজনের মৃত্যুদণ্ড কার্যকর

বিশ্ববাজারে আবারও জ্বালানি তেলের দামে বড় লাফ