ই-পেপার বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩

হরমুজ প্রণালী থেকে মাইন অপসারণে সময় লাগবে ৬ মাস 

আমার বার্তা অনলাইন
২৩ এপ্রিল ২০২৬, ১০:২৭

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার চলমান উত্তেজনার মধ্যে এক চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। পেন্টাগন জানিয়েছে, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীতে পেতে রাখা সমুদ্রমাইনগুলো পুরোপুরি অপসারণ করতে অন্তত ৬ মাস সময় লাগবে। মার্কিন প্রতিরক্ষা দপ্তরের কর্মকর্তাদের বরাত দিয়ে বার্তা সংস্থা ‘অ্যাসোসিয়েটেড প্রেস’ (এপি) এই খবর নিশ্চিত করেছে।

মার্কিন প্রতিনিধি পরিষদের ‘হাউস আর্মড সার্ভিসেস কমিটি’র এক রুদ্ধদ্বার বৈঠকে প্রতিরক্ষা দপ্তরের কর্মকর্তারা এই ব্রিফিংয়ে বিষয়টি জানান।

এপির প্রতিবেদনে বলা হয়েছে, এই ব্রিফিংয়ের পর মার্কিন আইনপ্রণেতারা সন্তুষ্ট হওয়ার বদলে উল্টো আরও দ্বিধাদ্বন্দ্বে পড়েছেন। বৈঠকে ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধের সম্ভাব্য ব্যয়, যুদ্ধের রণকৌশল এবং সুনির্দিষ্ট লক্ষ্য সম্পর্কে প্রশ্ন করা হলেও পেন্টাগন কর্মকর্তারা তার কোনো সদুত্তর দিতে পারেননি। ফলে আইনপ্রণেতাদের কাছে বিষয়টি এখন ‘উত্তরের চেয়ে প্রশ্নই বেশি’ এমন এক পরিস্থিতিতে দাঁড়িয়েছে।

বৈঠকে যুদ্ধের শুরুতে ইরানের একটি স্কুলে ভয়াবহ হামলার বিষয়টিও জোরালোভাবে উত্থাপন করা হয়। ওই হামলায় প্রায় ১৬৫ জন নিহত হয়েছিলেন, যাদের বেশিরভাগই ছিল স্কুলপড়ুয়া অল্পবয়সী মেয়ে। এই স্পর্শকাতর বিষয়টি নিয়েও আইনপ্রণেতাদের প্রশ্নের মুখে পড়তে হয় কর্মকর্তাদের।

উল্লেখ্য, বিশ্বের জ্বালানি তেল পরিবহনের অন্যতম প্রধান রুট হরমুজ প্রণালীতে মাইন পুঁতে রাখায় বৈশ্বিক সরবরাহ ব্যবস্থা মারাত্মক ঝুঁকির মুখে রয়েছে। পেন্টাগনের দেওয়া এই ‘ছয় মাস’ সময়সীমা আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের সংকটের আশঙ্কাকে আরও ঘনীভূত করল।

যুদ্ধ থেকে বের হতে মরিয়া ডোনাল্ড ট্রাম্প, ছাড় দিচ্ছে না ইরান

ইরানের সঙ্গে যুদ্ধবিরতির মেয়াদ অনির্দিষ্টকালের জন্য বাড়িয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কার্যত একটি ব্যয়বহুল যুদ্ধ থেকে

যুক্তরাষ্ট্র নৌ-অবরোধ না তুললে হরমুজ খোলা সম্ভব নয় : ঘালিবাফ

ইরানের পার্লামেন্টের স্পিকার এবং দেশটির অন্যতম মুখপাত্র মোহাম্মদ বাঘের ঘালিবাফ বলেছেন, ইরানের বন্দরগুলো থেকে যুক্তরাষ্ট্র

হরমুজে ইরান-যুক্তরাষ্ট্রের অবরোধের জেরে তেলের দাম বাড়ল ৪ শতাংশ

গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক বাণিজ্যিক জলপথ হরমুজ প্রণালিতে ইরান ও যুক্তরাষ্ট্রের অবরোধ অব্যাহত থাকা এবং উভয়ের যুদ্ধবিরতিকে

ভারতের মানুষ শুধু সন্তান জন্ম দিতে যুক্তরাষ্ট্রে আসে: ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও বিতর্কের কেন্দ্রে। তিনি মার্কিন রেডিও উপস্থাপক ও রাজনৈতিক ভাষ্যকার মাইকেল
  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপসাগরীয় সংঘাতের শান্তিপূর্ণ সমাধান চায় বাংলাদেশ ও ওমান

শান্তর সেঞ্চুরির পর মুস্তাফিজের ফাইফার, সিরিজ বাংলাদেশের

যুদ্ধ থেকে বের হতে মরিয়া ডোনাল্ড ট্রাম্প, ছাড় দিচ্ছে না ইরান

ঢাকায় আবাসিক হোটেলে মিলল নারী শিক্ষার্থীর মরদেহ

লোডশেডিংয়ে মানুষের কষ্টে সংসদে সরকারের দুঃখ প্রকাশ

এসএসসি পরীক্ষার ২য় দিনে নকল করে বহিষ্কার ১৯ জন, কারিগরি বোর্ডে ১০

এমপিও শিক্ষাপ্রতিষ্ঠানে ৭৭২২৭ শূন্য পদ, শিগগিরই নিয়োগ বিজ্ঞপ্তি: শিক্ষামন্ত্রী

অনলাইনে আয়ের ফাঁদ, সিআইডির অভিযানে চক্রের ২ সদস্য গ্রেপ্তার

আজ ৩ হাজার মেগাওয়াট বিদ্যুৎ ঘাটতি হতে পারে: বিদ্যুৎ বিভাগ

রাজধানীতেও লোডশেডিং’র সিদ্ধান্ত নিয়েছে সরকার: জ্বালানি প্রতিমন্ত্রী

বেনাপোলে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার

জ্বালানি সংকট মোকাবিলায় সরকারি দলের ৫ সদস্যের কমিটি গঠন

১ মে থেকে আশুগঞ্জ সার কারখানা গ্যাস দেওয়া হবে: জ্বালানী মন্ত্রী

বনানীতে বাস নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডে ধাক্কা, নিহত ২ জন

সংকট উত্তরণে বড় পরিসরে জ্বালানি আমদানি অব্যাহত রেখেছে সরকার

মার্চে ২০ হাজার কোটি টাকা ছাপিয়েছে সরকার: দাবি পিআরআইয়ের

বাংলাদেশ ও সেনেগাল সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় সরকার

যুক্তরাষ্ট্র নৌ-অবরোধ না তুললে হরমুজ খোলা সম্ভব নয় : ঘালিবাফ

শিক্ষা খাতে ১৬ বছরের দুর্নীতির শ্বেতপত্র প্রকাশের পরিকল্পনা সরকারের

জাল-ভুয়া সনদে চাকরি: ৩৩০ কলেজ প্রভাষকের বিরুদ্ধে ব্যবস্থা