ই-পেপার বুধবার, ০৬ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩

তামিলনাড়ুতে সরকার গঠনে বিজয়কে সহায়তা করবে রাহুলের কংগ্রেস

আমার বার্তা অনলাইন:
০৬ মে ২০২৬, ০৯:৫৯
থালাপতি বিজয় ও রাহুল গান্ধী। ছবি: সংগৃহীত

ভারতের দক্ষিণের রাজ্য তামিলনাড়ুর রাজনীতিতে বড় ধাক্কা দিয়ে ডিএমকে ও এআইএডিএমকের দ্বৈত আধিপত্য ভেঙে বিধানসভা নির্বাচনে বিশাল জয় পেয়েছে সাবেক অভিনেতা থালাপতি বিজয়ের দল তামিলাগা ভেত্রি কাজাগাম (টিভিকে)। তবে সরকার গঠনের মতো এক সংখ্যাগরিষ্ঠতা পায়নি। আর তাই দলটিকে সরকার গঠনে সমর্থন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় জাতীয় কংগ্রেস।

এই সিদ্ধান্ত নিশ্চিত করে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভিকে কংগ্রেসের এমপি শশিকান্ত সেন্টিল বলেন, ‘হ্যাঁ, কংগ্রেসের পলিটিক্যাল অ্যাফেয়ার্স কমিটি টিভিকেকে সরকার গঠনে সমর্থন দেওয়ার অনুমোদন দিয়েছে।’

নাম প্রকাশে অনিচ্ছুক সূত্র জানায়, কংগ্রেস নেতা রাহুল গান্ধী টিভিকেকে সমর্থন দেওয়ার পক্ষে ছিলেন। তবে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে চান—এই সিদ্ধান্ত দিল্লির কেন্দ্রীয় নেতৃত্ব নয়, বরং তামিলনাড়ু কংগ্রেস কমিটি (টিএনসিসি) নিজেই নিক। পরে গভীর রাতে কংগ্রেসের পলিটিক্যাল অ্যাফেয়ার্স কমিটির ভার্চুয়াল বৈঠকে তামিলনাড়ু ইউনিটকে টিভিকের সরকার গঠনে সমর্থন দেওয়ার অনুমতি দেওয়া হয়।

সূত্র আরও জানায়, বিজয়ের সম্ভাব্য সরকারে কংগ্রেস দুইটি মন্ত্রীত্ব পাওয়ার আশা করছে। এ বিষয়ে কংগ্রেস নেতা গিরিশ চোদাঙ্কর এবং প্রবীণ চক্রবর্তী টিভিকের নেতাদের সঙ্গে যোগাযোগ রাখছেন। তবে কংগ্রেস একটি গুরুত্বপূর্ণ শর্তও দিয়েছে—টিভিকে যেন এনডিএ বা তাদের কোনো মিত্র, বিশেষ করে এআইএডিএমকের সঙ্গে জোট না করে।

এদিকে, সরকার গঠনের জন্য বিজয়কে আনুষ্ঠানিকভাবে রাজ্যপাল বা গভর্নরের কাছে দাবি জানাতে হবে। এরপরই তিনি শপথ নিতে পারবেন। এর আগে, গতকাল মঙ্গলবার সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে নির্বাচনে জয়ের পর প্রথম বক্তব্য দেন বিজয়। সেখানে তিনি সমর্থকদের ধন্যবাদ জানিয়ে বলেন, টিভিকে আজ যে অবস্থানে পৌঁছেছে, তা এসেছে বহু প্রতিকূলতা পেরিয়ে।

দীর্ঘ তামিল ভাষার পোস্টে তিনি লেখেন, ‘আমরা দল গঠনের পর অনেকেই আমাদের বিরুদ্ধে কথা বলেছেন। আমরা সবকিছু অতিক্রম করেছি। আমরা একা দাঁড়িয়েছি, মানুষের ওপর বিশ্বাস রেখে। নিরপেক্ষতার আড়ালে অপমান এবং সমালোচনা এসেছে। কিন্তু যাদের প্রতি কৃতজ্ঞতা জানাতে আমরা রাজনীতিতে এসেছি—আমাদের মানুষ, আমাদের তামিলনাড়ু—তারা সবসময় মায়ের মতো আমাদের সমর্থন দিয়েছে এবং দিয়ে যাচ্ছে।’

বিজয় আরও বলেন, টিভিকের এই অসাধারণ ফলাফল শুধু দলের জয় নয়, এটি গণতন্ত্রেরও জয়। তিনি বলেন, ‘আমি তামিলনাড়ুর জনগণের প্রতি আজীবন কৃতজ্ঞতা জানাই, যারা এমন একটি রাজনৈতিক বিজয় অর্জন করেছেন, যা কখনো সম্ভব বলে মনে করা হয়নি। প্রতিটি সমর্থক, সব স্তরের সংগঠক এবং ভার্চুয়াল যোদ্ধাদের প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা।’

যুদ্ধ শেষের পথে, এক পৃষ্ঠার স্মারক চুক্তির কাছাকাছি ইরান-যুক্তরাষ্ট্র

পারস্য উপসাগরের যুদ্ধ বন্ধে এক পৃষ্ঠার একটি সমঝোতা স্মারকের বিষয়ে যুক্তরাষ্ট্র ও ইরান খুব কাছাকাছি

কলকাতায় মাংসের দোকানে বুলডোজার চালালো বিজেপি সমর্থকরা

ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভার নির্বাচনে জেতার পর ব্যাপক সহিংসতা শুরু করেছেন বিজেপির কর্মী সমর্থকরা। তারা তৃণমূল

ক্ষমতার সিঁড়ি যখন বিজেপি: যেভাবে ‘দিদি’ মমতাসহ ৬ মুখ্যমন্ত্রীর পতন

পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে বিজেপির হাতে ধরাশায়ী হয়েছেন রাজ্যের ‘দিদি’ মমতা বন্দ্যোপাধ্যায়। এর মাধ্যমে তাঁত ১৫

ইরানে সামরিক অভিযান সমাপ্ত: মার্কো রুবিও

গত ২৮ ফেব্রুয়ারি ইরানে ‘অপারেশন এপিক ফিউরি’ নামের যে সামরিক অভিযান শুরু করেছিল যুক্তরাষ্ট্র, তা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিসিবির অ্যাডহক কমিটি সভায় যেসব সিদ্ধান্ত হলো

অগ্রাধিকার ঠিক করলে ঢাকার সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত দিল্লি

সাংবাদিকতার জন্য নীতিমালা ও আচরণবিধি তৈরি হচ্ছে: তথ্য উপদেষ্টা

ডেপুটি স্পিকারের সঙ্গে ইউনেস্কোর বৈঠক, ভুয়া তথ্য রোধে প্রশিক্ষণের ওপর জোর

আধুনিক বাণিজ্য ব্যবস্থাপনায় দক্ষ জনবল গড়ে তোলা জরুরি: বাণিজ্যমন্ত্রী

১৬ মে চাঁদপুর ও ২৫ মে ফেনী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

একাত্তর এবং ২৪ এর গণঅভ্যুত্থান আলাদা নয়: প্রতিমন্ত্রী ইসরাক

মূল্যস্ফীতি আবার ৯ শতাংশ ছাড়াল, জ্বালানি দামের প্রভাবে চাপে মধ্যবিত্ত

মিস-ইনফরমেশন ও ডিস-ইনফরমেশন মোকাবিলায় ডিসিদের নির্দেশনা

সবার আগে বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা উজবেকিস্তানের

মাঠে থাকা সব সেনা সদস্য জুন মাসের মধ্যে ফিরবেন ব্যারাকে

দেশের স্বার্থ রক্ষা করেই যুক্তরাষ্ট্রে বাজার বাড়ানো হবে: রাশেদ তিতুমীর

মধুপুরে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

যুদ্ধ শেষের পথে, এক পৃষ্ঠার স্মারক চুক্তির কাছাকাছি ইরান-যুক্তরাষ্ট্র

কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষাকে অগ্রাধিকার দিচ্ছে সরকার: শিক্ষামন্ত্রী

সাংবাদিকতার জন্য নীতিমালা ও কোড অব কন্ডাক্ট দ্রুত করা হবে: তথ্য উপদেষ্টা

বিচ্ছেদের আগে বিয়ে করে অপরাধ করেছেন তামিমা ও নাসির? রায় ১০ জুন

সেন্টমার্টিন-টেকনাফে কোস্ট গার্ডের পৃথক অভিযানে ১৩ জন আটক

ফ্যামিলি-কৃষক কার্ড ও খাল খনন মানুষের মধ্যে আশা জাগিয়েছে

একদিনে হাম ও হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর