ই-পেপার বুধবার, ০৬ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩

যুদ্ধ শেষের পথে, এক পৃষ্ঠার স্মারক চুক্তির কাছাকাছি ইরান-যুক্তরাষ্ট্র

আমার বার্তা অনলাইন:
০৬ মে ২০২৬, ১৭:১০
আপডেট  : ০৬ মে ২০২৬, ১৮:০০

পারস্য উপসাগরের যুদ্ধ বন্ধে এক পৃষ্ঠার একটি সমঝোতা স্মারকের বিষয়ে যুক্তরাষ্ট্র ও ইরান খুব কাছাকাছি পৌঁছে গেছে বলে জানিয়েছেন আলোচনার সঙ্গে সংশ্লিষ্ট পাকিস্তানি একটি সূত্র। মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানের এই সূত্রের দাবি, আলোচনায় দ্রুত অগ্রগতি হচ্ছে এবং খুব শিগগিরই সমঝোতা হতে পারে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

এর আগে মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস জানায়, যুদ্ধ বন্ধে ১৪ দফার একটি সমঝোতা স্মারক নিয়ে দুই পক্ষের আলোচনা চলছে। ওই প্রতিবেদনে বলা হয়, সমঝোতার আওতায় ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণে সাময়িক বিরতিতে সম্মত হতে পারে। বিনিময়ে যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা শিথিল করবে, ইরানের জব্দকৃত কয়েক শ কোটি ডলার ছাড় করবে এবং হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলে দুই পক্ষই বিধিনিষেধ কমাবে।

পাকিস্তানি সূত্রটি বলেছে, গত মাসে একমাত্র শান্তি আলোচনা আয়োজনের পর থেকে ইসলামাবাদ দুই পক্ষের মধ্যে প্রস্তাব আদান-প্রদান অব্যাহত রেখেছে। এই সম্ভাব্য সমঝোতার খবরে বিশ্ববাজারে তেলের দাম ৮ শতাংশের বেশি কমে ব্যারেলপ্রতি প্রায় ১০০ ডলারে নেমে আসে। শেয়ারবাজারেও ঊর্ধ্বগতি দেখা গেছে।

অ্যাক্সিওসের তথ্য অনুযায়ী, এক পৃষ্ঠার এই ১৪ দফার সমঝোতা স্মারকটি কার্যকর হলে অঞ্চলজুড়ে যুদ্ধের ইতি টানা হবে এবং পরবর্তী ৩০ দিনের মধ্যে বিস্তারিত চুক্তি নিয়ে আলোচনা চলবে। সেই আলোচনায় হরমুজ প্রণালি খুলে দেয়া, ইরানের পারমাণবিক কর্মসূচি সীমিত করা এবং যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা শিথিল করার বিষয়গুলো থাকবে।

এই ৩০ দিনের মধ্যে ধাপে ধাপে প্রণালিতে ইরানের বিধিনিষেধ এবং ইরানি বন্দরগুলোর ওপর মার্কিন নৌ অবরোধ শিথিল হতে পারে। তবে আলোচনা ভেঙে গেলে যুক্তরাষ্ট্র আবারও অবরোধ জোরদার বা সামরিক অভিযান শুরু করতে পারবে।

এই অগ্রগতির মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালিতে আটকে পড়া জাহাজ সরিয়ে নেয়ার ‘প্রজেক্ট ফ্রিডম’ সাময়িকভাবে স্থগিত করার ঘোষণা দিয়েছেন। তিনি বলেছেন, ইরানের সঙ্গে আলোচনায় ‘ব্যাপক অগ্রগতি’ হওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যদিও এ বিষয়ে রয়টার্সের প্রশ্নের জবাব দেয়নি হোয়াইট হাউস, মার্কিন পররাষ্ট্র দপ্তর বা ইরানি কর্তৃপক্ষ।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি চীন সফরকালে ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্য নিয়ে কিছু বলেননি। তবে তিনি আবারও বলেছেন, তেহরান কেবল ‘ন্যায্য ও পূর্ণাঙ্গ চুক্তি’ই গ্রহণ করবে।

আমার বার্তা/এমই

কলকাতায় মাংসের দোকানে বুলডোজার চালালো বিজেপি সমর্থকরা

ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভার নির্বাচনে জেতার পর ব্যাপক সহিংসতা শুরু করেছেন বিজেপির কর্মী সমর্থকরা। তারা তৃণমূল

ক্ষমতার সিঁড়ি যখন বিজেপি: যেভাবে ‘দিদি’ মমতাসহ ৬ মুখ্যমন্ত্রীর পতন

পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে বিজেপির হাতে ধরাশায়ী হয়েছেন রাজ্যের ‘দিদি’ মমতা বন্দ্যোপাধ্যায়। এর মাধ্যমে তাঁত ১৫

ইরানে সামরিক অভিযান সমাপ্ত: মার্কো রুবিও

গত ২৮ ফেব্রুয়ারি ইরানে ‘অপারেশন এপিক ফিউরি’ নামের যে সামরিক অভিযান শুরু করেছিল যুক্তরাষ্ট্র, তা

যুদ্ধবিরতি উপেক্ষা করে ইউক্রেনে রুশ হামলায় নিহত ২৬ জন

যুদ্ধবিরতির ঘোষণা সত্ত্বেও ইউক্রেনে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। নতুন করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিসিবির অ্যাডহক কমিটি সভায় যেসব সিদ্ধান্ত হলো

অগ্রাধিকার ঠিক করলে ঢাকার সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত দিল্লি

সাংবাদিকতার জন্য নীতিমালা ও আচরণবিধি তৈরি হচ্ছে: তথ্য উপদেষ্টা

ডেপুটি স্পিকারের সঙ্গে ইউনেস্কোর বৈঠক, ভুয়া তথ্য রোধে প্রশিক্ষণের ওপর জোর

আধুনিক বাণিজ্য ব্যবস্থাপনায় দক্ষ জনবল গড়ে তোলা জরুরি: বাণিজ্যমন্ত্রী

১৬ মে চাঁদপুর ও ২৫ মে ফেনী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

একাত্তর এবং ২৪ এর গণঅভ্যুত্থান আলাদা নয়: প্রতিমন্ত্রী ইসরাক

মূল্যস্ফীতি আবার ৯ শতাংশ ছাড়াল, জ্বালানি দামের প্রভাবে চাপে মধ্যবিত্ত

মিস-ইনফরমেশন ও ডিস-ইনফরমেশন মোকাবিলায় ডিসিদের নির্দেশনা

সবার আগে বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা উজবেকিস্তানের

মাঠে থাকা সব সেনা সদস্য জুন মাসের মধ্যে ফিরবেন ব্যারাকে

দেশের স্বার্থ রক্ষা করেই যুক্তরাষ্ট্রে বাজার বাড়ানো হবে: রাশেদ তিতুমীর

মধুপুরে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

যুদ্ধ শেষের পথে, এক পৃষ্ঠার স্মারক চুক্তির কাছাকাছি ইরান-যুক্তরাষ্ট্র

কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষাকে অগ্রাধিকার দিচ্ছে সরকার: শিক্ষামন্ত্রী

সাংবাদিকতার জন্য নীতিমালা ও কোড অব কন্ডাক্ট দ্রুত করা হবে: তথ্য উপদেষ্টা

বিচ্ছেদের আগে বিয়ে করে অপরাধ করেছেন তামিমা ও নাসির? রায় ১০ জুন

সেন্টমার্টিন-টেকনাফে কোস্ট গার্ডের পৃথক অভিযানে ১৩ জন আটক

ফ্যামিলি-কৃষক কার্ড ও খাল খনন মানুষের মধ্যে আশা জাগিয়েছে

একদিনে হাম ও হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর