ই-পেপার বুধবার, ০১ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩

সিন্ধু পানি চুক্তি নিয়ে ভারতকে পাকিস্তানের কড়া হুঁশিয়ারি

আমার বার্তা অনলাইন:
৩০ জুন ২০২৬, ১২:২১

সিন্ধু পানিচুক্তি নিয়ে ভারতকে কড়া হুঁশিয়ারি দিয়েছে পাকিস্তান। দেশটির জলবায়ু পরিবর্তনমন্ত্রী মুসাদিক মালিক বলেছেন, সিন্ধু পানিচুক্তি (আইডব্লিউটি) অনুযায়ী পাকিস্তানের প্রাপ্য পানির ওপর কেউ হাত বাড়ালে তাদের ‘হাত কেটে ফেলা’ হবে। মঙ্গলবার (৩০ জুন) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানের এ হুঁশিয়ারির ফলে কয়েক দশকের পুরোনো এ পানিবণ্টন চুক্তি নিয়ে চলমান উত্তেজনা আরও বেড়েছে। ভারত ২০২৫ সালের পহেলগামে সন্ত্রাসী হামলার পর চুক্তিটি স্থগিত রাখার সিদ্ধান্ত নেয়। ওই হামলায় ২৫ জন পর্যটক ও এক স্থানীয় বাসিন্দা নিহত হয়েছিলেন।

এক সংবাদ সম্মেলনে মুসাদিক মালিক ভারতের বিরুদ্ধে পাকিস্তানের পানিপ্রবাহ নিয়ন্ত্রণের চেষ্টা করার অভিযোগ তোলেন। তিনি বলেন, পাকিস্তান তার প্রাপ্য পানির ভাগ থেকে কাউকে বঞ্চিত করতে দেবে না।

পাকিস্তানের সংবাদমাধ্যম ডনের এক প্রতিবেদনে বলা হয়েছে, মুসাদিক মালিক বলেন, একটি প্রতিবেশী দেশের প্রধানমন্ত্রী পানির উৎস নিয়ন্ত্রণের কথা বলেছেন। তিনি দাবি করেছেন, পাকিস্তানে এক ফোঁটা পানিও প্রবেশ করতে দেওয়া হবে না।

তিনি বলেন, পাকিস্তানের ৪০ থেকে ৫০ শতাংশ মানুষ জীবিকার জন্য কৃষির ওপর নির্ভরশীল। অন্য একটি দেশ পাকিস্তানের খাদ্যনিরাপত্তা, ৫০ শতাংশ কর্মসংস্থান এবং অর্থনীতির ২৫ শতাংশের ওপর প্রভাব বিস্তারের চেষ্টা করছে।

তিনি আরও বলেন, পাকিস্তান আগেই ঘোষণা করেছে, কেউ তাদের প্রাপ্য পানি কেড়ে নেওয়ার চেষ্টা করলে তাকে কঠোর পরিণতির মুখোমুখি হতে হবে।

পাকিস্তানের এ মন্ত্রী বলেন, আমরা নিজেদের রক্ষা করব। এটি আমরা আজ প্রথম বলছি না। বরং আমরা আগেও প্রমাণ করেছি, কেউ যদি আমাদের প্রাপ্য পানির ওপর হাত তোলে, আমরা সেই হাত কেটে ফেলব।

তিনি বলেন, বিশ্বের অনেক জায়গায় কোনো আনুষ্ঠানিক চুক্তি না থাকলেও আন্তর্জাতিক রীতিনীতি অনুসারে নদীর পানিপ্রবাহ অব্যাহত থাকে। উজানের প্রতিটি দেশের কি ভাটির দিকে পানিপ্রবাহ বন্ধ করে দেওয়ার অধিকার আছে? এরপরও আমাদের ক্ষেত্রে একটি চুক্তি রয়েছে। তাহলে এখানে পানি আটকে দেওয়া হবে কেন?

এনডিটিভি জানিয়েছে, মালিকের এসব মন্তব্য কয়েকটি পাকিস্তানি সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও তার বক্তব্যের বিভিন্ন অংশ ছড়িয়ে পড়েছে। তবে এনডিটিভি স্বাধীনভাবে এসব বক্তব্যের সত্যতা যাচাই করতে পারেনি।

একই সংবাদ সম্মেলনে পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার বলেন, সিন্ধু পানিচুক্তি আইনগতভাবে এখনও কার্যকর রয়েছে। এটি একতরফাভাবে স্থগিত, বাতিল বা সংশোধন করা যায় না। কার্যকর এই চুক্তি অনুযায়ী সিন্ধু নদব্যবস্থার পানির ওপর পাকিস্তানের জনগণের অধিকার রয়েছে।

তিনি বলেন, আইনগত দিক থেকে পাকিস্তানের অবস্থান আন্তর্জাতিকভাবে সমর্থন পেয়েছে। কারণ আইডব্লিউটি একতরফাভাবে প্রত্যাহার, বাতিল বা সংশোধন করা যায় না।

তিনি আরও বলেন, পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ এবং সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির একাধিকবার বলেছেন, পানি আমাদের লাইফলাইন। এটি আমাদের রেডলাইনও বটে।

এনডিটিভি জানিয়েছে, ভারতের কেন্দ্রীয় পানিসম্পদমন্ত্রী সি আর পাটিলের এনডিটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারের কয়েক সপ্তাহ পর পাকিস্তানের এ প্রতিক্রিয়া এসেছে। পাটিল বলেছিলেন, ভারত আগামী দেড় থেকে দুই বছরের মধ্যে সিন্ধু নদব্যবস্থার পানিতে নিজেদের প্রাপ্য অংশ পুরোপুরি ব্যবহার করতে চায়। ভারতের জন্য নির্ধারিত এক ফোঁটা পানিও পাকিস্তানে যেতে দেওয়া হবে না।

বিশ্বব্যাংকের মধ্যস্থতায় ১৯৬০ সালে স্বাক্ষরিত এই চুক্তির আওতায় ভারত ও পাকিস্তানের মধ্যে সিন্ধু নদী ও এর উপনদীগুলোর পানির বণ্টন ও ব্যবহার নিয়ন্ত্রিত হয়ে আসছে।

সূত্র: এনডিটিভি

আমার বার্তা /জেএইচ

বাংলাদেশি কার্গোর আশায় সমুদ্রবন্দর পরিচালনার শেয়ার বিক্রি আদানির

দক্ষিণ ভারতে একটি গভীর সমুদ্র ট্রান্সশিপমেন্ট বন্দর পরিচালনার ৪৯ শতাংশ অংশীদারত্ব বিক্রি করতে যাচ্ছে শীর্ষস্থানীয়

পাকিস্তানের হামলায় নিহতের সংখ্যা গোপনের অভিযোগ, মোদি সরকারের বিরুদ্ধে তোপ

  পাকিস্তানের সঙ্গে ২০২৫ সালের মে মাসের সংঘাতের সময় নিহত ভারতীয় সেনাসদস্যদের তথ্য গোপন করার অভিযোগ

ইরানের অনুরোধেই আলোচনায় বসতে রাজি হয়েছে যুক্তরাষ্ট্র: ট্রাম্প

কাতারের রাজধানী দোহায় মঙ্গলবার (৩০ জুন) ইরান ও যুক্তরাষ্ট্র আলোচনায় বসতে যাচ্ছে বলে জানিয়েছেন মার্তিন

ফ্রিজড অর্থ থেকে ৬০০ কোটি ডলার পাচ্ছে ইরান, জানালেন পেজেশকিয়ান

ইরানের ফ্রিজড অবস্থায় থাকা অর্থ থেকে ৬০০ কোটি ডলার ছাড় করছে যুক্তরাষ্ট্র। গতকাল সোমবার ইরানের
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেপজা অঞ্চলে জুতার কারখানা করবে ইতালি ও আয়ারল্যান্ডের যৌথ কোম্পানি

পররাষ্ট্রের বাজেট ছাঁটাই হলে দূতাবাস বন্ধ করে দিতে হবে: সংসদে পররাষ্ট্রমন্ত্রী

শিক্ষাকে সার্টিফিকেটনির্ভর না রেখে কর্মদক্ষতায় জোর দিতে হবে

দেশীয় পোলট্রি খাতে নতুন দিগন্ত, বাকৃবির নতুন রঙিন মুরগির জাত

আগামী অর্থবছরে ইবতেদায়ি মাদ্রাসা এমপিওভুক্ত করা হবে: শিক্ষামন্ত্রী

দেড়শ বছরের পুরোনো জুয়া আইন বাতিল, সংসদে নতুন আইন পাস

ইনুর সাজা পর্যাপ্ত হয়নি, আপিল করবে রাষ্ট্রপক্ষ: চিফ প্রসিকিউটর

২৫ বছর পর জিম্বাবুয়ের কাছে ইনিংস ব্যবধানে হার, লজ্জার রেকর্ডে বাংলাদেশ

প্রধানমন্ত্রীর নেতৃত্বে ‌‌‌‌‌‌‌জাতীয় পরিবেশ ও জলবায়ু পরিবর্তন কমিটি গঠন

পতেঙ্গায় ৫৩ লাখ টাকার বিদেশি মদ, বিয়ার ও সিগারেট জব্দ

ঢাকাস্থ যুক্তরাষ্ট্র দূতাবাসের ‘আমেরিকা সপ্তাহ ২০২৬’ উদ্বোধন

ইসলামী ব্যাংক নিয়ে জল্পনা নয়, ধৈর্য ধরার আহ্বান গভর্নরের

দুই লাখ কোটি টাকা ঘাটতি নিয়ে সংসদে নতুন বছরের বাজেট পাস

সরাইলের দুই গ্রাম রণক্ষেত্র, তৃতীয় দিনের মতো বাসিন্দাদের মধ্যে সংঘর্ষ চলছে

বিটাকে শুধু চাকরিপ্রার্থী নয়, উদ্যোক্তাও তৈরি করা হচ্ছে: শিল্পমন্ত্রী

ঋণের লক্ষ্য ক‌মিয়ে নীতি সুদহার অপরিবর্তিত রেখে নতুন মুদ্রানীতি ঘোষণা

বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে অস্ট্রেলিয়ার হাইকমিশনারের বৈঠক

মামলা করতে বাধা নেই বলেই ধর্ষণের পরিসংখ্যান বেশি দেখাচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর ১০ বছরের সশ্রম কারাদণ্ড

বাংলাদেশি কার্গোর আশায় সমুদ্রবন্দর পরিচালনার শেয়ার বিক্রি আদানির