ই-পেপার বুধবার, ০১ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩

আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন কিংবদন্তি গোলরক্ষক নয়্যার

আমার বার্তা অনলাইন:
৩০ জুন ২০২৬, ১২:২৯

জার্মান ফুটবলের এক গৌরবময় অধ্যায়ের অবসান ঘটল। আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন দেশটির কিংবদন্তি গোলরক্ষক ম্যানুয়েল নয়্যার। ২০২৬ বিশ্বকাপে জার্মানির বিদায়ের মধ্য দিয়েই জাতীয় দলের জার্সিতে তার দীর্ঘ ও বর্ণাঢ্য পথচলার ইতি টানলেন এই অভিজ্ঞ তারকা।

শেষ ষোলোর লড়াইয়ে প্যারাগুয়ের বিপক্ষে শুরু থেকে শেষ পর্যন্ত দুর্দান্ত নৈপুণ্য দেখান নয়্যার। নির্ধারিত সময় ও অতিরিক্ত সময়ে একের পর এক নিশ্চিত গোল ঠেকিয়ে দলকে ম্যাচে টিকিয়ে রাখেন তিনি। তবে শেষ পর্যন্ত টাইব্রেকারের ভাগ্য নির্ধারণী লড়াইয়ে ৪-৩ ব্যবধানে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেয় চারবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি।

ম্যাচ শেষে আবেগঘন মুহূর্তে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানান ৪০ বছর বয়সী এই কিংবদন্তি গোলরক্ষক। তার অবসরের ঘোষণায় ফুটবল বিশ্বে নেমে আসে বিষাদের ছায়া।

দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারে জার্মানির অসংখ্য সাফল্যের অন্যতম প্রধান কারিগর ছিলেন নয়্যার। বিশেষ করে ২০১৪ সালের ব্রাজিল বিশ্বকাপে শিরোপা জয়ে তার অবদান ছিল অনন্য। অসাধারণ গোলরক্ষণ, নেতৃত্বগুণ এবং মাঠজুড়ে সক্রিয় উপস্থিতির মাধ্যমে ‘সুইপার-কিপার’ ধারণাকে নতুন উচ্চতায় নিয়ে গিয়ে আধুনিক ফুটবলে গোলরক্ষকের ভূমিকাই বদলে দেন তিনি।

নয়্যারের বিদায়ের মাধ্যমে শুধু একজন কিংবদন্তি ফুটবলারের আন্তর্জাতিক ক্যারিয়ারেরই সমাপ্তি ঘটল না, শেষ হলো জার্মান ফুটবলের একটি স্মরণীয় ও গৌরবময় অধ্যায়ও। তার অর্জন ও অবদান দীর্ঘদিন স্মরণ করবে ফুটবল বিশ্ব।

আমার বার্তা /জেএইচ

২৫ বছর পর জিম্বাবুয়ের কাছে ইনিংস ব্যবধানে হার, লজ্জার রেকর্ডে বাংলাদেশ

হারারের টেস্টে শেষ দিনের লড়াইটাও দীর্ঘস্থায়ী হলো না বাংলাদেশের। ব্যাটিং ধসের ধারাবাহিকতা থামাতে না পেরে

যৌন হয়রানির অভিযোগে বিসিবি নির্বাচক সজলকে বরখাস্ত

টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলে দেশে ফিরেছেন বাংলাদেশ নারী দলের ক্রিকেটাররা। এরমধ্যেই নারী বিভাগ ক্রিকেট নিয়ে আসলো

আমরা ব্রাজিলিয়ানরাও বাংলাদেশকে ভালোবাসি: অ্যালিসন

বিশ্বকাপের শেষ ৩২-এর ম্যাচে জাপানকে ২-১ ব্যবধানে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করেছে ব্রাজিল। জয়ের পর

অবিশ্বাস্য! টাইব্রেকারে হেরে বিদায় নেদারল্যান্ডসের, শেষ ষোলোতে মরক্কো

থ্রিলার মুভির গল্পও যেন হার মানতে বাধ্য মরক্কো-নেদারল্যান্ডস ম্যাচের কাছে। মন্তেরেই স্টেডিয়ামে এই ম্যাচের পরতে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেপজা অঞ্চলে জুতার কারখানা করবে ইতালি ও আয়ারল্যান্ডের যৌথ কোম্পানি

পররাষ্ট্রের বাজেট ছাঁটাই হলে দূতাবাস বন্ধ করে দিতে হবে: সংসদে পররাষ্ট্রমন্ত্রী

শিক্ষাকে সার্টিফিকেটনির্ভর না রেখে কর্মদক্ষতায় জোর দিতে হবে

দেশীয় পোলট্রি খাতে নতুন দিগন্ত, বাকৃবির নতুন রঙিন মুরগির জাত

আগামী অর্থবছরে ইবতেদায়ি মাদ্রাসা এমপিওভুক্ত করা হবে: শিক্ষামন্ত্রী

দেড়শ বছরের পুরোনো জুয়া আইন বাতিল, সংসদে নতুন আইন পাস

ইনুর সাজা পর্যাপ্ত হয়নি, আপিল করবে রাষ্ট্রপক্ষ: চিফ প্রসিকিউটর

২৫ বছর পর জিম্বাবুয়ের কাছে ইনিংস ব্যবধানে হার, লজ্জার রেকর্ডে বাংলাদেশ

প্রধানমন্ত্রীর নেতৃত্বে ‌‌‌‌‌‌‌জাতীয় পরিবেশ ও জলবায়ু পরিবর্তন কমিটি গঠন

পতেঙ্গায় ৫৩ লাখ টাকার বিদেশি মদ, বিয়ার ও সিগারেট জব্দ

ঢাকাস্থ যুক্তরাষ্ট্র দূতাবাসের ‘আমেরিকা সপ্তাহ ২০২৬’ উদ্বোধন

ইসলামী ব্যাংক নিয়ে জল্পনা নয়, ধৈর্য ধরার আহ্বান গভর্নরের

দুই লাখ কোটি টাকা ঘাটতি নিয়ে সংসদে নতুন বছরের বাজেট পাস

সরাইলের দুই গ্রাম রণক্ষেত্র, তৃতীয় দিনের মতো বাসিন্দাদের মধ্যে সংঘর্ষ চলছে

বিটাকে শুধু চাকরিপ্রার্থী নয়, উদ্যোক্তাও তৈরি করা হচ্ছে: শিল্পমন্ত্রী

ঋণের লক্ষ্য ক‌মিয়ে নীতি সুদহার অপরিবর্তিত রেখে নতুন মুদ্রানীতি ঘোষণা

বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে অস্ট্রেলিয়ার হাইকমিশনারের বৈঠক

মামলা করতে বাধা নেই বলেই ধর্ষণের পরিসংখ্যান বেশি দেখাচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর ১০ বছরের সশ্রম কারাদণ্ড

বাংলাদেশি কার্গোর আশায় সমুদ্রবন্দর পরিচালনার শেয়ার বিক্রি আদানির