ই-পেপার বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩

খামেনির দাফনের পরই ফের আলোচনায় বসবে ইরান-যুক্তরাষ্ট্র

আমার বার্তা অনলাইন:
০২ জুলাই ২০২৬, ১৫:০৫

দোহার আলোচনায় ১৪ দফার সমঝোতা স্মারক (এমওইউ) সংক্রান্ত বিভিন্ন বিষয়ে ‘ইতিবাচক অগ্রগতি’ হয়েছে। কাতারে মার্কিন ও ইরানি প্রতিনিধিদের সঙ্গে কাতার ও পাকিস্তানের মধ্যস্থতাকারীদের পৃথক বৈঠক শেষে এই তথ্য জানানো হয়েছে।

কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আনুষ্ঠানিক মুখপাত্র এই অগ্রগতির বিষয়টি নিশ্চিত করেছেন।

বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে কাতারের প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল আনসারি জানান, লেক লুসার্ন সম্মেলনের ফলাফলের ওপর ভিত্তি করেই এই দোহা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

তিনি জানান, ইরানের সাবেক সর্বোচ্চ নেতার জানাজা ও দাফন সম্পন্ন হওয়ার পর এই আলোচনা আবার শুরু হবে। আগামী দিনগুলোতে আলোচনা চালিয়ে যেতে এবং যত দ্রুত সম্ভব পরবর্তী বৈঠকের সময়সূচি নির্ধারণ করতে পক্ষগুলো সম্মত হয়েছে।

ইরানের সংবাদ সংস্থা তাসনিম নিউজ এজেন্সির প্রতিবেদন অনুযায়ী, দোহার এই আলোচনায় ওয়াশিংটনের আগের প্রতিশ্রুতি বাস্তবায়নের ঘাটতি নিয়ে তেহরান তাদের উদ্বেগ ও আপত্তি তুলেছে।

ইরানের আইনি ও আন্তর্জাতিক বিষয়ক উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিবাবাদি বলেন, ‘লেবাননে দেওয়া প্রতিশ্রুতি পূরণে যুক্তরাষ্ট্রের ব্যর্থতার বিষয়টি আমরা দোহা বৈঠকে উত্থাপন করেছি।’

ঘারিবাবাদি আরো জানান, কাতারি কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে ইরানের প্রাথমিকভাবে অবরুদ্ধ থাকা ৬ বিলিয়ন বা ৬০০ কোটি মার্কিন ডলার তহবিলের একটি অংশ ব্যয়ের বিষয়েও আলোচনা হয়েছে। ঘোষিত চাহিদার ওপর ভিত্তি করে প্রয়োজনীয় পণ্য কেনাকাটা এবং তা ইরানের কাছে হস্তান্তরের বিষয়ে দুই পক্ষ একমত হয়েছে।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র-ইসরাইল ও ইরানের মধ্যে যুদ্ধ শুরুর প্রথম দিনে এক বিমান হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনি নিহত হন। আগামী ৪ থেকে ৯ জুলাই পর্যন্ত ইরান ও ইরাকের বিভিন্ন স্থানে তার অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানের পরিকল্পনা করছে ইরানি কর্তৃপক্ষ।

এদিকে, কাতারে শীর্ষ মার্কিন কর্মকর্তাদের সঙ্গে ইরানের কোনো সরাসরি উচ্চপর্যায়ের বৈঠক না হলেও, দেশটির সঙ্গে কূটনৈতিক প্রক্রিয়া নিয়ে ইতিবাচক মনোভাব দেখিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

তিনি দাবি করেছেন, ইরানের ‘পরমাণু নিরস্ত্রীকরণ’ প্রক্রিয়া ‘ভালোভাবেই’ চলছে।

নর্থ ডাকোটায় নবনির্মিত থিওডোর রুজভেল্ট প্রেসিডেন্সিয়াল লাইব্রেরি পরিদর্শনে যাওয়ার প্রাক্কালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প এই মন্তব্য করেন। তিনি বলেন, হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজে হামলার জেরে সম্প্রতি ইরানে সামরিক পদক্ষেপ নেওয়ার পর দেশটির পরমাণু কর্মসূচি সংক্রান্ত আলোচনা ইতিবাচকভাবে এগিয়েছে। সাম্প্রতিক মার্কিন হামলার পর ইরান তাদের অবস্থান পরিবর্তন করেছে বলেও তিনি দাবি করেন।

ইরানের পরমাণু উচ্চাকাঙ্ক্ষা নিয়ে ওয়াশিংটনের দীর্ঘদিনের অবস্থানের পুনর্ব্যক্ত করে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প স্পষ্ট ভাষায় বলেন, ইরানকে কোনোভাবেই পরমাণু অস্ত্র তৈরি করতে দেওয়া হবে না। যদি তা দেওয়া হয়, তবে বর্তমানে চলমান সব প্রচেষ্টা ও কার্যক্রম ব্যর্থ হবে।

আমার বার্তা/এমই

শিগগিরই চালু হচ্ছে বাংলাদেশ-ভারত মিতালী এক্সপ্রেস ট্রেন

দুই বছর আগে ২০২৪ সালের জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের পর বাংলাদেশ ও ভারতের মধ্যে ট্রেন চলাচল বন্ধ

খামেনির জানাজার প্রস্তুতির মাঝেই যুক্তরাষ্ট্র-ইসরায়েলকে ইরানের হুঁশিয়ারি

যুদ্ধের প্রথম দিন বিমান হামলায় নিহত ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির রাষ্ট্রীয় মর্যাদায়

জাপানের সঙ্গে নিজেদের প্রথম প্রতিরক্ষা চুক্তি করলো ভারত

জাপানের সঙ্গে নিজেদের প্রথম প্রতিরক্ষা উন্নয়ন চুক্তি স্বাক্ষর করেছে ভারত। গতকাল বুধবার রাজাধানী নয়াদিল্লিতে ভারতের

মিয়ানমারের জান্তার অভ্যুত্থান-পরবর্তী ৫ বছরে গৃহযুদ্ধে নিহত ১ লাখের বেশি

মিয়ানমারে সামরিক অভ্যুত্থানের পাঁচ বছর পর শুরু হওয়া গৃহযুদ্ধে সব পক্ষ মিলিয়ে নিহতের সংখ্যা ১
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভিসানীতিতে বড় পরিবর্তনের উদ্যোগ, থাকছে ৩৪ ক্যাটাগরি

সম্পূর্ণ সুস্থ না হলে ডেঙ্গু রোগীকে হাসপাতাল থেকে ছাড়পত্র নয়: স্বাস্থ্যমন্ত্রী

মুনাফাহীন ব্যবসা এক মহৎ চ্যালেঞ্জ, যা জয় করা সম্ভব: ড. মঈন খান

শিক্ষাখাতে ৯৯ মিলিয়ন মার্কিন ডলার সহায়তা দেবে ইউনেসকো-ইউনিসেফ

বিদেশি হস্তক্ষেপের বিরোধিতা করতে বাংলাদেশের পাশে আছে চীন: রাষ্ট্রদূত

জুনে পোশাক রপ্তানিতে উল্লম্ফন, অর্থবছরে রপ্তানি আয় কম

বিশ্বকাপ থেকে বিদায়ের পর নায়কোচিত সংবর্ধনা পেল জাপান

যৌক্তিক স্থানে উপজেলা সদর স্থাপনের দাবিতে ফটিকছড়িতে বিক্ষোভ

টেকনাফ সীমান্তে ২ কেজি আইস ও জি-৩ রাইফেল উদ্ধার

হজের প্রাক-নিবন্ধনে হজযাত্রীদের যেসব তথ্য দিতে বলেছে ধর্ম মন্ত্রণালয়

বিশ্ববিদ্যালয়ে টেকসই শিক্ষক উন্নয়ন ব্যবস্থা গড়ে তুলছে ইউজিসি

এইচএসসির প্রথম দিনে অনুপস্থিত ২৪৭৮৪ শিক্ষার্থী, বহিষ্কার ৭ জন

শাপলা চত্বরের ঘটনায় ইনুর সম্পৃক্ততা পাওয়া গেছে: চিফ প্রসিকিউটর

সংবাদ সম্মেলনে হ্যাকিং ও ব্ল্যাকমেইলের অভিযোগ, তদন্তের দাবি

তিস্তা মহাপরিকল্পনা ছাড়া বন্যা-ভাঙন থেকে মুক্তি মিলবে না: ত্রাণমন্ত্রী

টেকসই উত্তরণের জন্য এলডিসি প্রস্তুতিকাল বাড়াতে চায় সরকার: বাণিজ্যমন্ত্রী

শিগগিরই চালু হচ্ছে বাংলাদেশ-ভারত মিতালী এক্সপ্রেস ট্রেন

মূল্যবোধভিত্তিক শিক্ষা ব্যবস্থা পুনর্গঠন করবে সরকার: মাহদী আমিন

‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ বইয়ের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী

খামেনির জানাজার প্রস্তুতির মাঝেই যুক্তরাষ্ট্র-ইসরায়েলকে ইরানের হুঁশিয়ারি