ই-পেপার রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩

ভারতে নবরাত্রির উৎসবে মুসলিমদের দূরে থাকতে বলল বিশ্ব হিন্দু পরিষদ

আমার বার্তা অনলাইন:
০৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৬

ভারতের মহারাষ্ট্রে আগামী মাসে হবে নবরাত্রি উৎসব। আর এই উৎসবের গার্বা ও দান্দিয়া ইভেন্ট থেকে মুসলিম ধর্মাবলম্বীদের দূরে থাকতে বলেছে বিশ্ব হিন্দু পরিষদ। মুসলিমরা যেন এতে ঢুকে পড়তে না পারে সেজন্য সবার পরিচয় নিশ্চিত হতেও আয়োজকদের আহ্বান জানিয়েছে সংগঠনটি।

রোববার (৬ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে এ তথ্য জানিয়েছে। নবরাত্রির উৎসব শুরু হবে এ বছরের ১১ অক্টোবর।

ইন্ডিয়া টুডে জানিয়েছে, বিশ্ব হিন্দু পরিষদ আয়োজকদের আহ্বান জানিয়েছে, উৎসবে যোগ দেওয়া ব্যক্তিদের আধার কার্ড যেন পরীক্ষা করা হয়। এরসঙ্গে তাদের কপালে যেন তিলকও দেওয়া হয়।

বিশ্ব হিন্দু পরিষদের জয়েন্ট সেক্রেটারি শ্রীরাজ নাইর বলেছেন, তারা সিদ্ধান্ত নিয়েছেন গার্বা ও দান্দিয়া ইভেন্টে মুসলিমদের আসতে দেবেন না। তিনি বলেছেন, এই উৎসবের সঙ্গে মুসলিমদের কোনো সংশ্লিষ্টতা নেই। কারণ উৎসবটির মূল হলো হিন্দু দেবীদের পূজা করা।

তিনি বলেন, “নবরাত্রি উৎসবের সময় গার্বা-দান্দিয়া নাচে আমরা মুসলিমদের অংশ না নিতে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। নবরাত্রি শুধুমাত্র নাচ আর গান নয়। এটি দেবীদের পূজা করার উৎসব। কেন মুসলিমরা এখানে অংশ নেবে? যারা মূর্তি পূজার বিরোধী?”

বিশ্ব হিন্দু পরিষদের এ নেতা বলেছেন, তাদের এ সিদ্ধান্ত মুসলিমদের বিরুদ্ধে নয়। এটি মূলত হিন্দু ধর্মের ঐতিহ্য রক্ষার সিদ্ধান্ত। - সূত্র: ইন্ডিয়া টুডে

মিশরে মাদক মামলায় জনপ্রিয় টিভি উপস্থাপকসহ ১২ জনের মৃত্যুদণ্ড

মাদকের উৎপাদন ও পাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে মিশরে সারাহ খলিফা নামে এক টেলিভিশন উপস্থাপকসহ

ইরানে জ্বালানি ট্যাংকার বিস্ফোরণে ১০ জন নিহত

ইরানের পশ্চিমাঞ্চলে একটি জ্বালানি ট্যাংকার বিস্ফোরণ হয়ে অন্তত ১০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও

পুতিনের সঙ্গে মার্কিন দূতদের দীর্ঘ বৈঠকেও যুদ্ধ বন্ধে বড় অগ্রগতি নেই

ইউক্রেন যুদ্ধ থামাতে নতুন শান্তি উদ্যোগ নিয়ে মস্কোয় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে দীর্ঘ বৈঠক

ওমান উপসাগরে ডুবে গেলো ইরানের তেলবাহী ট্যাংকার

যুক্তরাষ্ট্রের হামলার পর ওমান উপসাগরে ডুবে গেছে ইরানের বিশালাকৃতির তেলবাহী ট্যাংকার এম/টি কায়লো। গতকাল শনিবার
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডিএমপির ২৪ ঘণ্টার অভিযানে গ্রেপ্তার ৫১৭, মামলা ৩৭

কৃষকের সার নিয়ে কারসাজি করলে ঠিকানা হবে হাজত: সংস্কৃতিমন্ত্রী

দূষণমুক্ত নদী ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিতের আহ্বান প্রধানমন্ত্রীর

রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার হুমকি: সালাউদ্দিন আহমেদ

ঠাকুরগাঁওয়ে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল

ইশতেহার বাস্তবায়নে স্বাস্থ্য খাতের শূন্য পদে নিয়োগ কার্যক্রম শুরু করেছে সরকার

দেশে প্রতি ১০ জনে ১ জন মানসিক স্বাস্থ্য সমস্যায় ভুগছেন

এনবিআর সংস্কার আন্দোলন, ২০ কর্মকর্তার শাস্তি মওকুফ

সরকারিভাবে হজে যাওয়া ব্যক্তিরা ফেরত পাবেন ৪ কোটি ৮৭ লাখ টাকা

গোপালগঞ্জে যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ৩, আহত ৩০

মাজারের খাদেম হত্যা : ৫ জন খালাস, দুই আসামির মৃত্যুদণ্ড বহাল

বিদ্যুৎ বিল বেশি আসায় প্রধানমন্ত্রী কটূক্তি, তদন্তে মিলল ভিন্ন তথ্য

ভিয়েতনামের রাষ্ট্রপ‌তির সঙ্গে বাংলাদে‌শের রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ

গাবতলী-দাশেরকান্দি রুটের মেট্রো প্রকল্প উঠছে একনেকে

সিলেটে অন্তঃসত্ত্বা নারী ও চার বছরের শিশু কন্যার ঝুলন্ত মরদেহ উদ্ধার

অবৈধ অর্থ লুকাতে বাংলাদেশ ব্যাংকের পরিচালকের আবাসন ব্যবসা!

লংমার্চে পরিকল্পিতভাবে ঝামেলার প্ল্যান ছিল জামায়াতের: রাশেদ খাঁন

প্রতারণার মামলায় হাইকোর্টে বিদিশার জামিন

পাকিস্তান ক্রিকেট এখন ভেন্টিলেটরে আছে: শোয়েব আখতার

মিশরে মাদক মামলায় জনপ্রিয় টিভি উপস্থাপকসহ ১২ জনের মৃত্যুদণ্ড