ই-পেপার মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩

এনপিটি ছাড়তে পারে ইরান, বদলাবে পারমাণবিক নীতি?

আমার বার্তা অনলাইন:
১৪ সেপ্টেম্বর ২০২৬, ১৪:৫৫

ইরানের পার্লামেন্টের মুখপাত্র আব্বাস গৌদারজি বলেছেন, পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তি (এনপিটি) থেকে চাইলেই বেরিয়ে আসতে পারে তেহরান। পারমাণবিক নীতিতে পরিবর্তন আনাও ‘সহজেই সম্ভব’।

রোববার (১৪ সেপ্টেম্বর) আধা-সরকারি সংবাদ সংস্থা ফার্সকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এমন মন্তব্য করেন। ইরানি পার্লামেন্টের মুখপাত্রের এই বক্তব্যে দেশটির পারমাণবিক কর্মসূচি ও পশ্চিমা বিশ্বের সঙ্গে চলমান উত্তেজনা নতুন করে আলোচনায় এসেছে।

গৌদারজি বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের বিরোধ মৌলিক। ওয়াশিংটনের সঙ্গে শান্তির পক্ষে যারা কথা বলছেন, তারা মূলত ইরানের ওপর ‘আত্মসমর্পণ’ চাপিয়ে দিতে চাইছেন।

তিনি বলেন, যুক্তরাষ্ট্রকে বিশ্বাস করা মানেই ‘প্রতারণা মেনে নেওয়া’। ওয়াশিংটনের সঙ্গে মোকাবিলায় ‘শক্তির ভাষা ও ক্ষমতার যুক্তি’ই কার্যকর।

তিনি সতর্ক করে বলেন, এমন কোনো আলোচনা করা উচিত নয়, যা ইরানের কথিত ‘প্রতিরোধ ফ্রন্ট’কে দুর্বল করে বা দেশটির প্রতিপক্ষকে পুনর্গঠনের সুযোগ দেয়। এ ধরনের পদক্ষেপকে তিনি ‘কৌশলগত ভুল’ হিসেবে উল্লেখ করেন।

গৌদারজির মতে, এনপিটি থেকে সরে আসা এবং ইরানের পারমাণবিক নীতি পুনর্বিবেচনা করা ‘সম্পূর্ণ বাস্তবসম্মত ও সহজেই সম্ভব’। এমন পদক্ষেপ নিলে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের ‘তাদের জায়গায়’ ফিরিয়ে দেওয়া যাবে বলেও দাবি করেন তিনি।

১৯৭০ সালে কার্যকর হওয়া এনপিটির মূল লক্ষ্য পারমাণবিক অস্ত্রের বিস্তার ঠেকানো এবং শান্তিপূর্ণ কাজে পারমাণবিক শক্তির ব্যবহার নিশ্চিত করা। ইরান এই চুক্তির সদস্য এবং পারমাণবিক অস্ত্রধারী নয় এমন দেশ হিসেবে তার পারমাণবিক কর্মকাণ্ড আন্তর্জাতিক নিরাপত্তা পর্যবেক্ষণের আওতায় রয়েছে।

তবে শনিবার ‘ইন্ডিয়া টুডে’কে দেওয়া সাক্ষাৎকারে ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করার অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, ইরানের এমন উদ্দেশ্য থাকলে দেশটি এনপিটিতে যোগ দিত না।

মুসলমানদের এআই দক্ষতা বাড়াতে হবে : মালয়েশিয়ার প্রধানমন্ত্রী

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বলেন, মুসলিম বিশ্বকে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও নতুন প্রযুক্তির বিকাশের সঙ্গে

রাশিয়ার ডিজেল শোধনাগারে হামলা থামান : জেলেনস্কিকে ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার ডিজেল শোধনাগারে হামলা থামাতে বিশেষ অনুরোধ জানিয়েছেন। ইউক্রেনের এসব হামলার

তামিলনাড়ুতে মুসলিম ছাত্রীদের শিক্ষা খরচ দেবে থালাপতি সরকার

থালাপতি বিজয়ের নেতৃত্বাধীন রাজ্য সরকার মুসলিম ছাত্রীদেরও শিক্ষা খরচ দেওয়ার অঙ্গীকার করেছে। ভারতে সরকারি কোটায়

১৫ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ করছে ফ্রান্স

১৫ বছরের কম বয়সী শিশুদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার নিষিদ্ধ করতে নতুন করে একটি প্রস্তাব দিয়েছে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মুসলমানদের এআই দক্ষতা বাড়াতে হবে : মালয়েশিয়ার প্রধানমন্ত্রী

আগৈলঝাড়া আওয়ামী লীগ নেতা রইচ সেরনিয়াবাত গ্রেফতার

সুন্নাহ পালন করে নবীজির প্রতি ভালোবাসা প্রকাশ করতে হবে : হেফাজত নেতা

সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পার্বত্যমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

পূবাইলে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত

জামায়াত নেতার কয়লার ভাটা গুঁড়িয়ে দিল নড়াইল প্রশাসন

ভুয়া পরোয়ানায় হয়রানি বন্ধে ডেটাবেজ যাচাইয়ের নির্দেশ হাইকোর্টের

ঢাকার দুই সিটিতে জামায়াতের মেয়র প্রার্থী ঘোষণা

মঙ্গলবার থেকে শিল্পে গ্যাসের সরবরাহ আগের অবস্থায় ফিরবে: প্রধানমন্ত্রী

ঢাকার প্রবেশপথে তল্লাশি জোরদার হবে : ডিএমপি কমিশনার

গবেষকের কৃতিত্ব ছিনিয়ে নিল এআই?

নবীজির জীবনাদর্শের চেতনা সবসময় জাগ্রত রাখতে হবে : জবি উপাচার্য 

ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তির রেকর্ড

বজ্রপাতে প্রাণহানি কমাতে সম্মিলিত প্রচেষ্টা ও উদ্যোগ জরুরি

ডিজিটাল প্রতারণার তথ্য নিয়ে দেশে চালু হলো অনলাইন মানচিত্র

ইস্তেখারা সালাতের হুকুম ও নিয়ম

নারী অধিকার রাজনৈতিক হাতিয়ার তবু অধিকার প্রতিষ্ঠা হয়নি : ইসলামী আন্দোলন

রাশিয়ার ডিজেল শোধনাগারে হামলা থামান : জেলেনস্কিকে ট্রাম্প

বিজিবিতে সিপাহী পদে চাকরি

তামিলনাড়ুতে মুসলিম ছাত্রীদের শিক্ষা খরচ দেবে থালাপতি সরকার