ই-পেপার মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩

ছবি কেটে দিলেই ধোঁকা খাচ্ছে মেটা

আমার বার্তা অনলাইন:
১৩ জুলাই ২০২৬, ১২:০০

কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি ছবি শনাক্ত করতে নতুন একটি ব্যবস্থা চালু করেছে মেটা। তবে ছবি সামান্য কেটে দিলেই সেটি অনেক ক্ষেত্রে আর শনাক্ত করতে পারছে না এই ব্যবস্থা। বার্তা সংস্থা রয়টার্সের এক বিশ্লেষণে এমন তথ্য উঠে এসেছে।

বিশ্লেষণে দেখা গেছে, মেটার মিউজ ইমেজ দিয়ে তৈরি ৪০টি ছবি পরীক্ষা করা হয়। মূল অবস্থায় থাকা সব ছবিই শনাক্ত করতে পেরেছে নতুন ব্যবস্থা। কিন্তু একই ছবিগুলো আকারে ছোট করে কেটে দেওয়ার পর ৫৫ শতাংশ ক্ষেত্রে সেগুলো আর শনাক্ত করা যায়নি।

মেটা জানিয়েছে, মিউজ ইমেজ দিয়ে তৈরি প্রতিটি ছবিতে কনটেন্ট সিল নামে একটি অদৃশ্য ডিজিটাল চিহ্ন যুক্ত থাকে। এর মাধ্যমে ছবিটি কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি কি না, তা শনাক্ত করার কথা।

তবে রয়টার্সের বিশ্লেষণের বিষয়ে মেটা বলেছে, এটি এখনো পরীক্ষামূলক পর্যায়ের ব্যবস্থা। সাধারণ সম্পাদনার পরও ডিজিটাল চিহ্নটি থাকার কথা। কিন্তু ছবি বেশি কেটে দিলে সেই চিহ্ন নষ্ট হয়ে যেতে পারে।

এ ধরনের সীমাবদ্ধতার কথা আগে থেকেই জানিয়েছে গুগল ও ওপেনএআইও। প্রতিষ্ঠান দুটি বলেছে, ছবি সম্পাদনা করা হলে তাদের শনাক্তকারী ব্যবস্থাও সব সময় নির্ভুলভাবে কাজ নাও করতে পারে।

গত মার্চে মেটার একটি বোর্ড প্রতিষ্ঠানটিকে ভুয়া কৃত্রিম বুদ্ধিমত্তা–নির্ভর কনটেন্ট ঠেকাতে আরও কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানায়। পাশাপাশি আরও শক্তিশালী শনাক্তকারী প্রযুক্তিতে বিনিয়োগের সুপারিশও করে।

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক অঙ্গরাজ্যের বাফেলো বিশ্ববিদ্যালয়ের কম্পিউটারবিজ্ঞান বিভাগের অধ্যাপক সিওয়েই লিউ বলেন, অদৃশ্য ডিজিটাল চিহ্নভিত্তিক প্রযুক্তি কার্যকর হতে পারে। তবে ছবি কেটে ফেলা, আকার পরিবর্তন, অতিরিক্ত সংকোচন বা সম্পাদনা করলে এর কার্যকারিতা কমে যেতে পারে।

ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষক সারা ব্যারিংটনের মতে, এই প্রযুক্তি ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ। শতভাগ নির্ভুল না হলেও এটি উল্লেখযোগ্য সংখ্যক ভুয়া ছবি শনাক্ত করতে সহায়তা করবে।

বিশ্লেষকদের মতে, বিভিন্ন দেশে নির্বাচন ঘিরে ভুয়া ছবি ছড়িয়ে বিভ্রান্তি তৈরির ঝুঁকি বাড়ছে। তাই কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি ছবি নির্ভুলভাবে শনাক্ত করতে আরও উন্নত প্রযুক্তির প্রয়োজন রয়েছে।

গুগলে ‘চোরের দলের ফুটবল খেলা কবে’ সার্চ করলেই যা দেখাচ্ছে

গুগলে ‘চোরের দলের ফুটবল খেলা কবে’ লিখে সার্চ করলে যে তথ্য দেখাচ্ছে তা রীতিমতো ভাইরাল

ইনস্টাগ্রামের বিতর্কিত সুবিধা বন্ধ করল মেটা

সমালোচনার মুখে ইনস্টাগ্রামের নতুন একটি কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক সুবিধা বন্ধ করেছে মেটা। এই সুবিধায় অন্যের উন্মুক্ত

নতুন এআই টুল নিয়ে এলো টিকটক

বিশ্বের অন্যতম সৃজনশীলতা উৎসব কান লায়ন্স ২০২৬-এ নতুন এআইভিত্তিক টুল  সিম্ফনি এজেন্ট উন্মোচন করেছে টিকটক।

তথ্যপ্রযুক্তি, পর্যটন ও ই-কমার্সে নতুন সম্ভাবনার নাম ‘অতিথি ডট কম’

তথ্যপ্রযুক্তি, পর্যটন ও ই-কমার্স খাতের সমন্বয়ে দেশের তরুণদের জন্য স্মার্ট কর্মসংস্থানের নতুন সম্ভাবনা তৈরি করছে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বলাকা রিয়েল এস্টেটের নকশা বহির্ভূত ভবন নির্মাণ

মধ্যপ্রাচ্যের ৫ দেশে একযোগে ইরানের হামলা, বন্ধ হরমুজ প্রণালি

ভারতের লুক ইস্ট পলিসি-মিয়ানমার ও রোহিঙ্গা পরিস্থিতি

ব্যবসা করতে হলে এককালীন ২ কোটি টাকা দিবি, মাসে দিবি ১০ লাখ

একদলীয় শাসনের আশঙ্কা ঠিক নয়, সংরক্ষিত এমপিদের দায়িত্ব পুরো বাংলাদেশ

বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও অন্যান্য পরীক্ষা স্থগিতের দাবি ছাত্রদলের

বিশ্বমঞ্চে ‘ডিস্যাবিলিটি ইনক্লুসিভ সোসাইটি’র রোল মডেল হতে চায় বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ায় ধর্মীয় উগ্রবাদ রুখতে সরকারের পদক্ষেপ জানতে চাইলেন রুমিন

শূন্য পদ পূরণে শিগগিরই আসছে লাখো স্বাস্থ্যকর্মী নিয়োগের ঘোষণা: স্বাস্থ্যমন্ত্রী

মডেল মসজিদ প্রকল্পে দুর্নীতি অত্যন্ত গর্হিত ও ন্যক্কারজনক কাজ: স্বরাষ্ট্রমন্ত্রী

ধর্মীয় উগ্রবাদ রুখতে দেশজুড়ে সচেতনতা বৃদ্ধির নতুন প্রকল্প নিচ্ছে সরকার

রাজশাহীতে আধুনিক মিট প্রসেসিং সেন্টার গড়ে তোলা হবে: প্রতিমন্ত্রী টুকু

দেশ ও পরিবেশ রক্ষায় সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে: প্রধানমন্ত্রী

ভিড়বে ৪ গুণ বড় জাহাজ, মাইলফলক স্পর্শ করতে যাচ্ছে মাতারবাড়ী সমুদ্রবন্দর

দেশের ৭ জেলায় বন্যা : নিহত ৫৪, ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ

যে কারণে আর্জেন্টিনার চেয়ে ইংল্যান্ডকে এগিয়ে রাখছেন বিশ্লেষকরা

রোহিঙ্গা প্রত্যাবাসনে প্রধানমন্ত্রীর নেতৃত্বে জাতীয় কর্মকৌশল কমিটি

জালে আটকা বিশাল অজগর উদ্ধার, দেখতে উৎসুক জনতার ভিড়

জুন মাসে ৫৩০ সড়ক দুর্ঘটনায় নিহত ৪৬২ জন: বিআরটিএ

গুগলে ‘চোরের দলের ফুটবল খেলা কবে’ সার্চ করলেই যা দেখাচ্ছে