ই-পেপার শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩

এআই কনটেন্ট শনাক্তে নতুন উদ্যোগ টিকটকের

আমার বার্তা অনলাইন:
১৬ জুলাই ২০২৬, ১১:৫৬

এআই দিয়ে তৈরি কনটেন্ট সহজে শনাক্ত করতে নতুন উদ্যোগ নিয়েছে টিকটক। একই সঙ্গে ব্যবহারকারীদের নিরাপদ ডিজিটাল অভিজ্ঞতা নিশ্চিত করতে শিক্ষামূলক উপকরণ, নতুন শনাক্তকরণ প্রযুক্তি ও সুরক্ষা ব্যবস্থা চালু করছে প্রতিষ্ঠানটি।

টিকটক জানায়, এআই দিয়ে তৈরি কনটেন্ট সম্পর্কে ব্যবহারকারীদের সচেতন করতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে শিক্ষামূলক নির্দেশিকা, স্প্যাম শনাক্তের নতুন পদ্ধতি এবং কনটেন্ট যাচাইয়ের প্রযুক্তি।

কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ে ব্যবহারকারীদের জ্ঞান বাড়াতে নিউজ অ্যান্ড মিডিয়া লিটারেসি অ্যালায়েন্স এবং ডিপফেক গবেষক হেনরি আইডার–এর সঙ্গে যৌথভাবে একটি ব্যবহারিক নির্দেশিকা তৈরি করেছে টিকটক।

টিকটকের বৈশ্বিক জননীতি দলের এআই প্রধান টম ভার্গিস বলেন, এআই দিয়ে তৈরি কনটেন্ট শনাক্ত করা, দায়িত্বশীলভাবে এআই ব্যবহার এবং সৃজনশীলতা বাড়াতে প্রতিষ্ঠানটি প্রযুক্তি, অংশীদারত্ব ও বিভিন্ন শিক্ষামূলক উদ্যোগে বিনিয়োগ করছে।

প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী, ২০২৫ সালের নভেম্বর থেকে ‘নো ফিল্টার’ ও ‘রাস্পবেরি পাই’–এর মতো অংশীদারদের সঙ্গে তৈরি শিক্ষামূলক কনটেন্ট ২০ কোটির বেশি বার দেখা হয়েছে। এ কর্মসূচির জন্য বিশ্বজুড়ে ৪০ লাখ মার্কিন ডলার সহায়তার প্রতিশ্রুতিও দিয়েছে টিকটক।

ভুয়া তথ্য ও স্প্যাম ঠেকাতেও সুরক্ষা ব্যবস্থা জোরদার করছে প্রতিষ্ঠানটি। ২০২৬ সালের প্রথম প্রান্তিকে ৮ কোটি ৬০ লাখের বেশি ভুয়া অ্যাকাউন্ট সরিয়ে ফেলা হয়েছে। রাজনীতি, সাম্প্রতিক ঘটনা, স্বাস্থ্য ও আর্থিক পরামর্শ–সংক্রান্ত স্প্যাম দ্রুত শনাক্ত করতে নতুন প্রযুক্তির পরীক্ষাও শুরু হবে।

এআই দিয়ে তৈরি কনটেন্ট শনাক্তে সি২পিএ স্টিয়ারিং কমিটি–তে যোগ দিচ্ছে টিকটক। প্রতিষ্ঠানটি জানায়, কনটেন্টের পরিচয়পত্র, নির্মাতার লেবেল এবং নিজস্ব অদৃশ্য জলছাপ প্রযুক্তির মাধ্যমে ইতিমধ্যে ৩০০ কোটির বেশি ভিডিওতে লেবেল যুক্ত করা হয়েছে। ফলে ব্যবহারকারীরা এআই দিয়ে তৈরি বা সম্পাদিত ভিডিও সহজে শনাক্ত করতে পারবেন।

এ ছাড়া ‘স্মার্ট স্প্লিট’ ও ‘এআই আউটলাইন’–এর মতো নতুন সুবিধা নিয়েও কাজ করছে টিকটক। ‘ম্যানেজ টপিকস’ সুবিধার মাধ্যমে ব্যবহারকারীরা তাঁদের ফিডে কতটা এআই–সম্পর্কিত কনটেন্ট দেখতে চান, সেটিও নিজেরাই নিয়ন্ত্রণ করতে পারবেন।

প্রতিষ্ঠানটির ভাষ্য, নিরাপদ ও দায়িত্বশীল ডিজিটাল পরিবেশ গড়ে তুলতে শিক্ষা, স্বচ্ছতা ও প্রযুক্তিগত উদ্ভাবনের উদ্যোগ অব্যাহত থাকবে।

ইন্টারনেটে ব্যক্তিগত তথ্য ফাঁস, রাউটার হ্যাক হয়েছে বুঝবেন ৩ লক্ষণে

বাড়ির ওয়াই-ফাই রাউটার এখন শুধু ইন্টারনেট সংযোগের যন্ত্র নয়, এটি আপনার ডিজিটাল জীবনের প্রবেশদ্বার। স্মার্টফোন,

বাংলা ভাষায় মুক্ত অনলাইন বিশ্বকোষ ‘মুক্তপিডিয়া’র যাত্রা শুরু

বাংলা ভাষায় উন্মুক্ত ও নিরপেক্ষ জ্ঞানভান্ডার গড়ে তোলার লক্ষ্য নিয়ে যাত্রা শুরু করেছে অনলাইন বিশ্বকোষ

গুগলে ‘চোরের দলের ফুটবল খেলা কবে’ সার্চ করলেই যা দেখাচ্ছে

গুগলে ‘চোরের দলের ফুটবল খেলা কবে’ লিখে সার্চ করলে যে তথ্য দেখাচ্ছে তা রীতিমতো ভাইরাল

ছবি কেটে দিলেই ধোঁকা খাচ্ছে মেটা

  কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি ছবি শনাক্ত করতে নতুন একটি ব্যবস্থা চালু করেছে মেটা। তবে ছবি
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপ ফাইনালে ১১ রেকর্ডের সামনে লিওনেল মেসি

বন্যাদুর্গতদের সহায়তায় সরকারি-বেসরকারি উদ্যোগ অব্যাহত

বাংলাদেশের উন্নয়ন অভিজ্ঞতা বৈশ্বিক পরিসরে তুলে ধরবে ইউএনএফপিএ

ভারতে যাত্রা শুরু প্রথম হাইড্রোজেনচালিত ট্রেনের, উদ্বোধন করলেন মোদি

হবিগঞ্জে তিন মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩

নির্দিষ্ট সময়ে খাবার না খেলে শরীরে যেসব সমস্যা দেখা দেয়

ইন্টারনেটে ব্যক্তিগত তথ্য ফাঁস, রাউটার হ্যাক হয়েছে বুঝবেন ৩ লক্ষণে

বিশ্ববাজারে সোনার দামে বড় পতন, দেশে ভরি কত?

তোপের মুখে আর্জেন্টাইন তারকার গোল উদযাপনের ছবি সরিয়ে নিলো চেলসি

ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলায় আবারও ঊর্ধ্বমুখী তেলের দাম

লঘুচাপ এখন আরও শক্তিশালী, বৃষ্টি নিয়ে যা জানা গেল

ডিএমপির ২৪ ঘণ্টার অভিযানে গ্রেপ্তার ৪০১, মামলা ৫০

পাশার দান উল্টে দিয়ে নবম ব্যালন ডি’অর জয়ের পথে মেসি

মার্কিন চাপের মধ্যেই লেবাননে স্থায়ী সেনাপোস্ট করছে ইসরায়েল

বিশ্বকাপ ট্রফির পাশাপাশি নতুন যে পুরস্কার পাবে চ্যাম্পিয়নরা

ভিসানীতি কঠোর হচ্ছে : বিদেশি শিক্ষার্থীদের চূড়ান্ত নোটিশ যুক্তরাষ্ট্রের

খুলনায় সাংবাদিকদের ওপর গুলিবর্ষণ গণমাধ্যমের স্বাধীনতার ওপর আঘাত: টিআইবি

মে মাসে ক্রেডিট কার্ডে লেনদেন ৪২৮৮ কোটি টাকা, খরচ বেড়েছে ১১ শতাংশ

২০২০ সালের মার্কিন নির্বাচনে হস্তক্ষেপ করেছে চীন: ট্রাম্প

মঞ্চে সারজিস-পাটওয়ারী, ‘জয়বাংলা’ বলে বক্তব্য শেষ করলেন এনসিপি নেতা