ই-পেপার বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩

ক্লাউড ও এআই ব্যবসায় মাইক্রোসফটের আয়ের রেকর্ড

আমার বার্তা অনলাইন:
২৯ অক্টোবর ২০২৬, ১৩:২০

প্রযুক্তি প্রতিষ্ঠান মাইক্রোসফটের আয় আবারও রেকর্ড গড়েছে। ২০২৬ সালের তৃতীয় প্রান্তিকে প্রতিষ্ঠানটির আয় হয়েছে ৯২ দশমিক ৩ বিলিয়ন ডলার। যা আগের বছরের একই সময়ের তুলনায় ১৯ শতাংশ বেশি। এ নিয়ে টানা ১০ প্রান্তিকে আয়ের নতুন রেকর্ড করল প্রতিষ্ঠানটি।

প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম টেকক্রাঞ্চের প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার প্রকাশিত আর্থিক ফলাফলে মাইক্রোসফট জানিয়েছে, আলোচ্য প্রান্তিকে তাদের নিট মুনাফা হয়েছে ৩৬ দশমিক ৬ বিলিয়ন ডলার। আগের বছরের একই সময়ের তুলনায় মুনাফা বেড়েছে ৩২ শতাংশ।

এই প্রবৃদ্ধিতে বড় ভূমিকা রেখেছে মাইক্রোসফটের ক্লাউড ব্যবসা। এ খাত থেকে প্রতিষ্ঠানটির আয় হয়েছে ৬৩ দশমিক ৯ বিলিয়ন ডলার। যা এক বছরে ৩০ শতাংশ বেশি। ক্লাউড সেবার মধ্যে অ্যাজুর থেকে আয় হয়েছে ৩৩ দশমিক ২ বিলিয়ন ডলার। আর মাইক্রোসফট ৩৬৫ থেকে আয় হয়েছে প্রায় ২৮ বিলিয়ন ডলার।

ক্লাউড ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সেবার চাহিদা বাড়ায় মাইক্রোসফটের ব্যবসায় প্রবৃদ্ধি হচ্ছে। তবে ক্লাউড থেকে আসা সব আয় এআই-সংশ্লিষ্ট নয়। বিভিন্ন প্রতিষ্ঠান প্রচলিত সফটওয়্যার ও অনলাইনভিত্তিক সেবা পরিচালনার জন্যও অ্যাজুর ব্যবহার করে।

প্রতিবেদন অনুযায়ী, এ প্রান্তিকে ওপেনএআই থেকে ১০ বিলিয়ন ডলার আয় করেছে মাইক্রোসফট। ওপেনএআই অ্যামাজন ওয়েব সার্ভিসেস (এডব্লিউএস) ও ওরাকলের মতো অন্য প্রতিষ্ঠানের ক্লাউড সেবাও ব্যবহার করছে। তবে তাদের অনেক সেবা এখনো মাইক্রোসফটের ক্লাউড অবকাঠামোয় পরিচালিত হয়। এ ছাড়া অ্যানথ্রপিকও অ্যাজুর ব্যবহার করে।

মাইক্রোসফট জানিয়েছে, বিদ্যমান চুক্তির আওতায় ভবিষ্যতে পাওয়ার অপেক্ষায় থাকা বাণিজ্যিক আয়ের পরিমাণ বেড়ে ৬৭৭ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। যা আগের বছরের তুলনায় ৭৩ শতাংশ বেশি। এ আয় নিশ্চিত করতে ক্লাউড অবকাঠামো সম্প্রসারণে বড় অঙ্কের বিনিয়োগ করছে প্রতিষ্ঠানটি।

আলোচ্য প্রান্তিকে মাইক্রোসফটের মূলধনী ব্যয় হয়েছে ৪৫ দশমিক ২ বিলিয়ন ডলার। যা এক প্রান্তিকে প্রতিষ্ঠানটির সর্বোচ্চ ব্যয়। অন্যদিকে ডিভাইস ও ভোক্তাপণ্য বিভাগে আয় হয়েছে ১৫ দশমিক ৫ বিলিয়ন ডলার। যা আগের বছরের তুলনায় ৩ শতাংশ কম। এ বিভাগে উইন্ডোজের জন্য কম্পিউটার নির্মাতাদের কাছ থেকে পাওয়া আয় ও ডিভাইস বিক্রির আয় কমেছে ২২ শতাংশ।

আর্থিক ফলাফল থেকে দেখা যাচ্ছে, ক্লাউড ও এআই খাতে বিনিয়োগ এবং চাহিদা মাইক্রোসফটের প্রবৃদ্ধির গুরুত্বপূর্ণ চালিকা শক্তি হয়ে উঠেছে। তবে এই ব্যবসা সম্প্রসারণের জন্য প্রতিষ্ঠানটিকে অবকাঠামো খাতে বিপুল অর্থ ব্যয়ও করতে হচ্ছে।

চ্যাটজিপিটিতে এলো ‘ওয়ালেট’ সুবিধা

কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) মাধ্যমে কেনাকাটার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে ‘চ্যাটজিপিটি ওয়ালেট’ চালু করেছে ওপেনএআই।

বিশ্বজুড়ে ইমেইল-ক্লাউডসহ বিভিন্ন সেবায় অচলাবস্থা

বিশ্বজুড়ে বড় ধরনের সেবা বিপর্যয়ের মুখে পড়েছে মাইক্রোসফট। এতে যুক্তরাষ্ট্র, জাপান, সিঙ্গাপুর, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়াসহ

‘১০ বছর পর ক্যানসার-অ্যালঝাইমার হবে অতীত’ দাবি ডারিও আমোদেইর

ক্যানসার, অ্যালঝাইমার, হৃদরোগ-এমন কিছু রোগ রয়েছে, যেগুলোর চিকিৎসা খুঁজতে বছরের পর বছর ধরে গবেষণা করছেন

গুগল মিটের যে সুবিধাগুলো অনেকেই জানেন না

সাধারণ ব্যবহারকারীদের কাছে গুগল মিট ও জুমকে প্রায় একই ধরনের অ্যাপ মনে হতে পারে। দুটি
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, নিরাপত্তা বাড়ানোর নির্দেশ

আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখতে সাত জেলায় ৯৬ প্লাটুন বিজিবি মোতায়েন

লালমনিরহাটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় জাতিসংঘে প্রস্তাব গৃহীত

ইরানের বিরুদ্ধে রাসায়নিক ও জীবাণু অস্ত্র তৈরির অভিযোগ ট্রাম্পের

দিনব্যাপী সফরে লালমনিরহাটের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

উত্তরা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার

পঞ্চগড়ে তাপমাত্রা নামল ১২.৫ ডিগ্রিতে, বাড়ছে শীতের তীব্রতা

মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ

হরমুজ প্রণালিতে মাইন বিস্ফোরণে ৩ তেলবাহী জাহাজে আগুন

রাজধানীর কাঁঠালবাগানে গ্যাস বিস্ফোরণে শিশুসহ একই পরিবারের চারজন দগ্ধ

উত্তর বঙ্গোপসাগরে গভীর মেঘমালা, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

নড়াইলে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের হামলায় কৃষকদল নেতাসহ নিহত ২

ভাসানীর রাজনীতি আজও প্রাসঙ্গিক, জিয়ার পথেই ধানের শীষ: স্বপন

গাজীপুরে গাড়ি ও পুলিশ বক্সে আগুনের ঘটনায় ৩৯ কারখানা বন্ধ, ৩০টিতে ছুটি ঘোষণা

১৯ নভেম্বর ঘটে যাওয়া নানান ঘটনা

শিশুদের নিরাপদ শৈশব নিশ্চিত করাই হোক সবার অঙ্গীকার

একনেকে ৩৩ হাজার কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন

সিরাজগঞ্জে স্বর্ণালংকারের লোভে মাকে হত্যা, ছেলেসহ গ্রেপ্তার ৩

শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে সরকারকে আইনি নোটিশ