ই-পেপার বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় জাতিসংঘে প্রস্তাব গৃহীত

আমার বার্তা অনলাইন:
১৯ নভেম্বর ২০২৬, ১০:৩৫

মিয়ানমারে রোহিঙ্গা মুসলিম ও অন্যান্য সংখ্যালঘু জনগোষ্ঠীর মানবাধিকার পরিস্থিতি নিয়ে জাতিসংঘ সাধারণ পরিষদে উত্থাপিত একটি প্রস্তাব বিপুল ভোটে গৃহীত হয়েছে। বুধবার (১৮ নভেম্বর) অনুষ্ঠিত ভোটাভুটিতে প্রস্তাবটির পক্ষে ভোট দিয়েছে ১২৮টি দেশ, বিপক্ষে ৬টি এবং ভোটদানে বিরত ছিল ৩৩টি দেশ।

প্রস্তাবটি গৃহীত হওয়ার পূর্বে বাংলাদেশের পক্ষে বক্তব্য প্রদানকালে জাতিসংঘে বাংলাদেশের চার্জ দ্য অ্যাফেয়ার্স রাষ্ট্রদূত সঞ্চিতা হক। দীর্ঘদিনের রোহিঙ্গা সংকট সমাধানের জরুরি প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।

তিনি বলেন, রোহিঙ্গাদের ব্যাপকভাবে বাস্তুচ্যুত হওয়ার নয় বছর অতিবাহিত হলেও তাদের প্রত্যাবাসনের ক্ষেত্রে কোনো অর্থবহ অগ্রগতি অর্জিত হয়নি। বরং দীর্ঘায়িত এ বাস্তুচ্যুতির ফলে বাংলাদেশ ও আশ্রয়দাতা স্থানীয় জনগোষ্ঠীকে নানামুখী সামাজিক, অর্থনৈতিক, পরিবেশগত ও নিরাপত্তাজনিত চ্যালেঞ্জের মুখোমুখি হতে হচ্ছে।

রাষ্ট্রদূত সঞ্চিতা হকগাম্বিয়া বনাম মিয়ানমার মামলায় আন্তর্জাতিক বিচার আদালতের আসন্ন রায়ের গুরুত্বও তুলে ধরেন। তিনি বলেন, এ রায় রোহিঙ্গাদের ন্যায়বিচার প্রতিষ্ঠা ও দায়বদ্ধতা নিশ্চিত করার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হবে বলে আশা করা হচ্ছে।

এ বছরের প্রস্তাবে মিয়ানমারের সামরিক বাহিনী ও আরাকান আর্মি কর্তৃক রোহিঙ্গাদের ওপর সংঘটিত গুরুতর মানবাধিকার লঙ্ঘন ও নির্যাতনের বিষয়টি তুলে ধরা হয়েছে। প্রস্তাবে অবিলম্বে সহিংসতা বন্ধ, মানবিক সহায়তা নিশ্চিত এবং ন্যায়বিচার ও জবাবদিহি প্রতিষ্ঠার আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি, ২০২৬ সালের জয়েন্ট রেসপন্স প্ল্যানসহ রোহিঙ্গাদের জন্য মানবিক সহায়তায় পর্যাপ্ত অর্থায়ন নিশ্চিত করা, তাদের রাজনৈতিক ও ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠা এবং স্বেচ্ছায়, নিরাপদ, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসন ও পুনর্বাসনের অনুকূল পরিবেশ তৈরির ওপর গুরুত্বারোপ করা হয়েছে।

এই প্রস্তাবের বাস্তবায়নের জন্য রাষ্ট্রদূত সঞ্চিতা হক আন্তর্জাতিক সম্প্রদায় ও আঞ্চলিক অংশীজনদের সম্মিলিত প্রচেষ্টা জোরদারের আহ্বান জানান। তিনি স্পষ্টভাবে বলেন, রোহিঙ্গা সংকটের সৃষ্টি হয়েছে মিয়ানমারে, তাই এর স্থায়ী সমাধানও খুঁজে বের করতে হবে মিয়ানমারেই।

প্রস্তাবে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি)

প্রসঙ্গ অন্তর্ভুক্ত থাকায় যুক্তরাষ্ট্র প্রস্তাবটিতে ভোটাভুটির আহ্বান জানায়। ভোটের ব্যাখ্যায় দেশটি জানায়, বিভিন্ন প্রস্তাবে আইসিসি’র- উল্লেখের বিপক্ষে তাদের একটি সাধারণ অবস্থান রয়েছে। তবে মিয়ানমারে মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান অপরিবর্তিত রয়েছে বলে স্পষ্ট করে। একই সঙ্গে এক দশকেরও বেশি সময় ধরে ১২ লাখের অধিক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়ায় বাংলাদেশের উদারতা ও মানবিক ভূমিকার ভূয়সী প্রশংসা করে দেশটি।

আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখতে সাত জেলায় ৯৬ প্লাটুন বিজিবি মোতায়েন

  দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে সাত জেলায় ৯১ প্লাটুন বর্ডার গার্ড

দিনব্যাপী সফরে লালমনিরহাটের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

দিনব্যাপী সফরে লালমনিরহাটের পথে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল সাড়ে ৮টায়

উত্তরা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার

রাজধানীর উত্তরার বাসা থেকে সাবেক শিক্ষামন্ত্রী ও আওয়ামী লীগ নেতা নুরুল ইসলাম নাহিদকে আটকের তথ্য

শিশুদের নিরাপদ শৈশব নিশ্চিত করাই হোক সবার অঙ্গীকার

শিশুরা দেশ ও জাতির ভবিষ্যৎ। কিন্তু ভবিষ্যতের কথা বলতে গিয়ে আজকের শিশুর অধিকার ও বাস্তব
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখতে সাত জেলায় ৯৬ প্লাটুন বিজিবি মোতায়েন

লালমনিরহাটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় জাতিসংঘে প্রস্তাব গৃহীত

ইরানের বিরুদ্ধে রাসায়নিক ও জীবাণু অস্ত্র তৈরির অভিযোগ ট্রাম্পের

দিনব্যাপী সফরে লালমনিরহাটের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

উত্তরা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার

পঞ্চগড়ে তাপমাত্রা নামল ১২.৫ ডিগ্রিতে, বাড়ছে শীতের তীব্রতা

মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ

হরমুজ প্রণালিতে মাইন বিস্ফোরণে ৩ তেলবাহী জাহাজে আগুন

রাজধানীর কাঁঠালবাগানে গ্যাস বিস্ফোরণে শিশুসহ একই পরিবারের চারজন দগ্ধ

উত্তর বঙ্গোপসাগরে গভীর মেঘমালা, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

নড়াইলে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের হামলায় কৃষকদল নেতাসহ নিহত ২

ভাসানীর রাজনীতি আজও প্রাসঙ্গিক, জিয়ার পথেই ধানের শীষ: স্বপন

গাজীপুরে গাড়ি ও পুলিশ বক্সে আগুনের ঘটনায় ৩৯ কারখানা বন্ধ, ৩০টিতে ছুটি ঘোষণা

১৯ নভেম্বর ঘটে যাওয়া নানান ঘটনা

শিশুদের নিরাপদ শৈশব নিশ্চিত করাই হোক সবার অঙ্গীকার

একনেকে ৩৩ হাজার কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন

সিরাজগঞ্জে স্বর্ণালংকারের লোভে মাকে হত্যা, ছেলেসহ গ্রেপ্তার ৩

শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে সরকারকে আইনি নোটিশ

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের আইনবিষয়ক উপকমিটির সদস্য রানা গ্রেপ্তার